ইলুহার সর্বজনীন শ্রীশ্রী গঙ্গা পূজা

  • Home
  • Bangladesh
  • Banaripara
  • ইলুহার সর্বজনীন শ্রীশ্রী গঙ্গা পূজা

ইলুহার সর্বজনীন শ্রীশ্রী গঙ্গা পূজা ইলুহার সর্বজনীন শ্রী শ্রী গঙ্গা মন্দির
স্থাপিত সনঃ ২০০৩ ইং
স্থানঃ ইলুহার হালদার বাড়ি
(নদীর পশ্চিম পাড়)
বানারীপাড়া, বরিশাল, বাংলাদেশ ।

দেবী গঙ্গা কেন স্বামী শান্তনুকে ত্যাগ করেন?👇👇🔹 ব্রহ্মার অভিশাপে মহাভিষ রাজা শান্তনু রূপে মর্ত্যলোকে জন্মগ্রহণ করেন। অন্য...
22/03/2026

দেবী গঙ্গা কেন স্বামী শান্তনুকে ত্যাগ করেন?👇👇
🔹 ব্রহ্মার অভিশাপে মহাভিষ রাজা শান্তনু রূপে মর্ত্যলোকে জন্মগ্রহণ করেন। অন্যদিকে দেবী গঙ্গা‌কেও ব্রহ্মার আদেশে মর্ত্যলোকে কিছু কাল বাস করতে আসতে হয়। এরপর একদিন যুবক শান্তনু যখন হস্তিনাপুরের সম্রাট হয়েছেন, গঙ্গাতীরে ভ্রমণ করার সময় অতীব সুন্দরী এক কন্যার দেখা পান তিনি। সেই নারীই হলেন দেবী গঙ্গা। দেবকন্যা গঙ্গার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে তখনই তাঁকে বিবাহ প্রস্তাব দেন রাজা শান্তনু। দেবী গঙ্গা তখন শান্তনুকে বলেন, একটি শর্তে তিনি বিবাহ করতে রাজি আছেন। শর্তটি হল, গঙ্গা দেবীকে কোনো কাজে কোনোদিন নিষেধ করতে পারবেন না মহারাজ। যদি নিষেধ করেন বা কোন কটু কথা বলেন সেদিনই গঙ্গা দেবী রাজাকে ত্যাগ করে চলে যাবেন। দেবী গঙ্গার এই শর্তে শান্তনু রাজি হলে তাঁদের বিবাহ সম্পন্ন হয়। গঙ্গা দেবীকে স্ত্রী হিসেবে পেয়ে শান্তনু অত্যন্ত আনন্দিত হন এবং সুখে শান্তিতে সংসার করতে থাকেন। কিছুকাল পর তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। পুত্র দেখে রাজা শান্তনু সহ সমস্ত রাজ্য ভীষণ আনন্দিত হন।। কিন্তু সকলকে অবাক করে গঙ্গা দেবী সদ্যোজাত সেই পুত্রকে গঙ্গার জলে ডুবিয়ে মে'রে ফেলেন। এই ঘটনায় রাজা খুব দুঃখ পান কিন্তু বিবাহের পূর্বে গঙ্গার দেওয়া শর্তের কথা মনে রেখে তিনি কিছুই বলেন না। এরপর একে একে তাঁদের ছয় পুত্রের জন্ম হয় এবং সবকটি পুত্রকেই গঙ্গা দেবী জন্ম হ‌ওয়া মাত্র গঙ্গাজলে ডুবিয়ে মা'রেন। পুত্রশোকে প্রচন্ড কষ্ট পেলেও রাজা স্ত্রীকে হারানোর ভয়ে চুপ করে থাকেন। কিন্তু এভাবে সাত পুত্রের মৃ'ত্যুর পর যখন গঙ্গা দেবী তাঁর অষ্টম পুত্রকেও জলে ফেলতে যান, শান্তনু আর চুপ করে থাকতে পারেন না। তিনি পুত্র হ'ত্যায় বাধা দেন এবং পত্নী গঙ্গাকে তিরস্কার করেন। শান্তনু প্রশ্ন করেন কেন মা হয়ে গঙ্গা এমন নিষ্ঠুর কাজ করছেন। কাজে বাধাপ্রাপ্ত হয়ে এবং স্বামীর তিরস্কার শুনে গঙ্গা বলেন পুত্র বাঞ্ছা করে রাজা তাঁর শর্ত লঙ্ঘন করেছেন। গঙ্গা তাঁর যে সাত পুত্রকে হ'ত্যা করেছেন তাঁরা হলেন অষ্টবসুর মধ্যে সাতজন বসু। বসুগণ পৃথিবীতে জন্ম নেওয়ার অভিশা'প প্রাপ্ত হলে তাঁরা দেবী গঙ্গার গর্ভে জন্ম নেওয়ার অনুরোধ করেন। তাঁদের প্রার্থনায় গঙ্গা দেবী রাজী হন এবং তাঁদের অনুরোধেই জন্মমাত্র গঙ্গা তাঁদের জলে ফেলে হ'ত্যা করেছেন। এ কথা বলে গঙ্গা দেবী জানান শর্ত ভঙ্গ হওয়ার কারণে এখুনি তিনি রাজাকে ত্যাগ করে চলে যাবেন। কিন্তু সদ্যোজাত পুত্রটি মা ছাড়া কষ্ট পাবে বলে গঙ্গা তাঁর অষ্টম পুত্রটিকে সঙ্গে করে নিয়ে যান এবং বলেন পুত্র যৌবনে পদার্পণ করলে তিনি তাকে রাজার কাছে ফিরিয়ে দিয়ে যাবেন। এ কথা বলে গঙ্গা দেবী স্বামী শান্তনুকে ত্যাগ করে চলে যান।© টুকরো ভাবনারা
তথ্যসূত্র: কাশীদাসী মহাভারত (আদি পর্ব)
#মহাভারত

গঙ্গা মাতাক্ষমা ও শুদ্ধিকরণের দেবী গঙ্গা মাঅন্যান্য নামভাগীরথীশিবপ্রিয়াজাহ্নবীনিকিতামন্দাকিনীঅধিভুক্তিদেবীনদী দেবীযোগিন...
21/03/2026

গঙ্গা মাতা
ক্ষমা ও শুদ্ধিকরণের দেবী গঙ্গা মা

অন্যান্য নাম
ভাগীরথীশিবপ্রিয়াজাহ্নবীনিকিতামন্দাকিনী
অধিভুক্তি
দেবীনদী দেবীযোগিনীবানাই

মন্ত্রঃ
ওম শ্রী গঙ্গায় নমঃ

অস্ত্রঃ
কালাশা প্রতীক
গঙ্গা নদী মাউন্ট মাকারা

উৎসবঃ
গঙ্গা দশেরা
গঙ্গা জয়ন্তী
নবরাত্রি
লয় ক্রাথং
ত্রিয়াম্পাওয়াই অনুষ্ঠান

বংশবৃত্তান্তঃ
পিতামাতা
হিমবান ও মৈনাবতী (কিছু গ্রন্থে)
ভাইবোন
পার্বতী , মৈনাকা (কিছু গ্রন্থে)
সঙ্গী
শান্তনু (অস্থায়ীভাবে বিবাহিত)
শিব (কিছু পুরাণে) [ 1 ] [ 2 ] [ 3 ]
শিশুরা
ভীষ্ম এবং শান্তনুর আরও ৭ পুত্র

গঙ্গার প্রাচীনতম উল্লেখগুলোর কয়েকটি ঋগ্বেদে পাওয়া যায় , যেখানে তাঁকে নদীগুলোর মধ্যে পবিত্রতম হিসেবে উল্লেখ করা হয়েছে। তাঁর কাহিনী প্রধানত বৈদিক-পরবর্তী গ্রন্থ যেমন রামায়ণ , মহাভারত এবং পুরাণগুলিতে পাওয়া যায় ।

রামায়ণে তাঁকে হিমালয়ের প্রতিমূর্তি হিমবতের জ্যেষ্ঠা কন্যা এবং মাতৃদেবী পার্বতীর বোন হিসেবে বর্ণনা করা হয়েছে । তবে, অন্যান্য গ্রন্থে রক্ষাকর্তা দেবতা বিষ্ণুর ঔরসে তাঁর উৎপত্তির কথা উল্লেখ করা হয়েছে। কিংবদন্তি অনুসারে , রাজঋষি ভগীরথ দেবতা শিবের সহায়তায় পৃথিবীতে তাঁর অবতরণ করেন ।

মহাকাব্য মহাভারতে , কুরুরাজ শান্তনুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ যোদ্ধা ভীষ্মের মাতা হলেন গঙ্গা ।

গঙ্গা মা
27/02/2026

গঙ্গা মা

Address

Iluhar
Banaripara
8530

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইলুহার সর্বজনীন শ্রীশ্রী গঙ্গা পূজা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category