Aqidah BD

Aqidah BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Aqidah BD, Religion & Spirituality, Baliadangi, Thakurgaon, Baliadangi.

27/05/2024
https://cutt.ly/N8XCWw9
09/03/2023

https://cutt.ly/N8XCWw9

(ক) খানাপিনা সহ সকল শুভ কাজের শুরুতে বলবে- بِسْمِ اللهِ ‘বিসমিল্লা-হ’ (আল্লাহর নামে শুরু করছি)।[15] (খ) শেষে বলবে- اَلْحَمْدُ ِلل....

09/03/2023

https://cutt.ly/b8X2QPs

(ক) হাঁচি দিলে বলবে, اَلْحَمْدُ ِللهِ ‘আলহামদুলিল্লা-হ’ (আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা)। অথবা বলবে, اَلْحَمْدُ ِللهِ رَبِّ الْعَالَم...

08/03/2023

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’।

اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ

উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা।

অর্থ : ‘হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা। তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হ’তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই’। [105]

[105] . বুখারী, মিশকাত হা/২৩৩৫ ‘দো‘আ সমূহ’ অধ্যায়-৯, ‘ইস্তিগফার ও তওবা’ অনুচ্ছেদ-৪।

07/03/2023

সালাতুদ দুহাঃ শ্রেষ্ঠতম নফল সালাত

শেষ কবে সালাতুদ দুহা (ইশরাক-চাশত) আদায় করেছি?

ফরজ-ওয়াজিব নামাজের পর যেই নফল নামাজের ব্যাপারে বহু হাদীস বর্ণিত হয়েছে তা হচ্ছে সালাতুদ দুহা। শ্রেষ্ঠতম নফল সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। শ্রেষ্ঠত্বের দিক থেকে সালাতুদ দুহার অবস্থান তাহাজ্জুদের পরপরই। নিয়মিত সম্ভব না হলে সপ্তাহে অন্তত ২-৩ দিন আমাদের উচিত এ সালাত আদায় করা। তাহলে আস্তে আস্তে এটি সারা মাসের ইবাদতে পরিনত হবে ইনশাআল্লাহ।

সালাতুদ দুহা আমাদের কাছে ইশরাক ও চাশতের নামাজ বলে পরিচিত। ইশরাক ও চাশত পরিভাষাগুলো হাদীসের পরিভাষা নয়। হাদীস শরীফে এই সালাতকে “সালাতুদ দুহা” বলে উল্লেখ করা হয়েছে। সালাতুদ দুহা সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত পড়া যায়। এই সময়ের মধ্যে আগে বা পরে পড়লে এই সালাতকে আলেমগণ ইশরাক, চাশত বা আওয়াবিন নামে অভিহিত করেছেন। যদিও আওয়াবিন শব্দটি হাদীসে এসেছে। এ সংশ্লিষ্ট হাদীসটি এই পোস্টের শেষে পাওয়া যাবে।

মধ্যাহ্ন বা দুহার সালাত সর্বনিম্ন ২ রাকাত থেকে শুরু করে ১২ রাকাত পর্যন্ত পড়ার ব্যাপারে হাদীস পাওয়া যায়। এছাড়াও হাদীসের আলোকে এর চেয়ে বেশি পড়ার ব্যাপারেও অনুমোদন রয়েছে। যে যার সাধ্য মত ২ রাকাত থেকে উপরের দিকে যত বেশি পারা যায় এ সালাত আদায় করতে পারেন।

এটি অন্যান্য যে কোনো নফল নামাজের মতই ২ রাকাত করে পড়া উত্তম। এই সালাতের জন্য কোনো নির্দিষ্ট সূরা-ক্বিরাত নাই। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যাবে। এ সালাতের আলাদা কোনো বিশেষ নিয়ম নেই। ফজরের দুই রাকাত সুন্নত বা ফরজ নামাজ যেভাবে আদায় করা হয় সেভাবেই এই সালাত আদায় করতে হয়। দুই রাকাত করে পড়ে সালাম ফিরাতে হবে। কোনো সালাতের জন্যেই মুখে উচ্চারণ করে নিয়ত পড়া জরুরি নয়। আপনি সালাতুদ দুহার জন্য জায়নামাজে দাঁড়িয়েছেন, এটা আপনার মনে থাকাই নিয়ত। সালাতুদ দুহা সহ কোনো সালাতেই মুখে উচ্চারণ করে আরবি বা বাংলায় নিয়তের কিছু বাক্য পড়া জরুরি নয়।

সালাতুদ দুহা বা ইশরাক-চাশতের নামাজের গুরুত্বের উপর অনেক সহীহ হাদীস রয়েছে। নিচে সালাতুদ দুহার ফজিলতের ব্যাপারে কয়েকটি হাদীস তুলে ধরা হলো।

হাদীস ১
---------------
বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলেতে শুনেছি: মানুষের শরীরে তিনশো ষাটটি গ্রন্থি রয়েছে। তার প্রতিটি জোড়ার জন্য সদাক্বাহ করা উচি

05/03/2023

পুরুষদের ধ্বংসের ৮টি কারণ :

১. নেশায় আসক্তি (সিগারেট, মদ-জুয়া ইত্যাদি)
"তোমরা নিজেদের হত্যা কর না"
- (সুরাঃ-নিসা ২৯)

২. কাচা হলুদ ও লাল রঙের কাপড় পরিধান করা। - (মুসলিমঃ ২০৭৭)

৩. পুরুষ হয়েও গোল্ড ব্যবহার করা।
- (ইবনে মাজাহঃ ৩৫৯৫,আবু দাউদ ঃ৪০৫৭)

৪. যেসব পুরুষ নারীদের সাজগোজ অনুকরণ করে। নাক-কান ফোড়ানো অর্থাৎ, মহিলাদের চালচলন অনুকরণ করা পুরুষদের জন্য রাসূল (সঃ) এর অভিশাপ।
- (আবু দাউদঃ৪০৯৭,ইবনে মাজাহঃ১৯০৪

৫. সিল্কের পোশাক বা রেশম পোশাক পরিধান করা। - (নাসাঈঃ৫১৪৪)

৬. পুরুষের টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এবং রাসূল (সঃ) বলেছেন, এটা জাহান্নামি পুরুষের লক্ষ্মণ। - (আবু দাউদঃ৩১৪০)

৭. ইচ্ছাকৃত ভাবে জামায়াতে সালাত আদায় না করা এবং ফরজ সালাতে আদায় অলসতা। কেননা,"যে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলো সে কাফিররের কাজ করলো।
- (মুসলিম ঃ৮২,তিরমিজি ঃ২৬১৯)

৮. দৃষ্টি সংযত না রাখতে পারা (গান বাজনা শোনা মিউজিক এর সাথে লিপ্ত থাকা)
"নিশ্চয়ই কান, চোখ ও অন্তকরন এদের প্রত্যেকটির হিসাব দিতে হবে"
- (সূরা বনী ইসরাঈলঃ৩৬)

আল্লাহর আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন।

#সংগৃহীত

-নিজেকে পরিবর্তন করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ.!! 🖤

- আলহামদুলিল্লাহ.!!🌸

05/03/2023

আইয়ামে বীজের রোজা রাখছেন তো?

এমাসের রোজা ৬, ৭ ও ৮ মার্চ

আলহামদুলিল্লাহ। আমরা আরও একটি রামাদানের খুব নিকটে চলে এসেছি। এখন চলছে রামাদানের আগের মাস শা'বান। শা'বান মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ৬, ৭ ও ৮ মার্চ রোজ সোম, মঙ্গল ও বুধবার। রবিবার দিন গিয়ে যেই রাত আসবে অর্থাৎ রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সোমবার থেকে রোজা রাখতে হবে। রোজা রাখার জন্য সাহরি খাওয়া সুন্নত।

নিয়মিত আইয়ামে বীজের নফল রোজা রাখাকে হাদীস শরীফে সারা জীবন রোজা রাখার সমতুল্য বলে গণ্য করা হয়েছে।

শা'বান মাসের একটি ফজিলতপূর্ণ রজনী হচ্ছে শা'বান মাসের মাঝখানের রজনী (১৪ শা'বান দিবাগত রাত)। হাদীসের ভাষায় একে "লাইলাতুন নিসফ মিন শা'বান" অর্থাৎ শা'বান মাসের মধ্য রজনী বলে উল্লেখ করা হয়েছে। এ রাতটি আমাদের দেশে "শবে বরাত" বলে প্রচলিত।

অনেকে বলেন এ রাতে ভাগ্য লিখা হয়। বক্তব্যটি সঠিক নয়। এ সম্পর্কে কুরআন-হাদীসের দলীল সহ বিস্তারিত জানা যাবে ,,,,,,

উপরের লিংক থেকে আরো জানা যাবে এ রাতের করণীয় এবং বর্জনীয় শিরক-বিদআত ও কুসংস্কার সম্পর্কে।

একটি সহীহ হাদীস থেকে জানা যায়, এ রাতে আল্লাহ ২ শ্রেণীর মানুষ ব্যতীত সকলকে ক্ষমা করে দিবেন। সে দুই শ্রেণী হচ্ছেঃ অন্তরে হিংসা-বিদ্বেষ পোষণকারী এবং শিরককারী। এছাড়াও আরও কিছু হাদীসে অন্যান্য কিছু গুনাহের কথা উল্লেখ রয়েছে। যেমনঃ জাদুকর, পিতামাতার অবাধ্য, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, ব্যভিচারী, গীবতকারী ইত্যাদি। এগুলো যেহেতু সব সময়ের জন্যই খারাপ কাজ। তাই আমাদের উচিত হবে এগুলো থেকে তাওবা করা। তাহলে ইনশাআল্লাহ শবে বরাতের রাতের যে সাধারণ ক্ষমার ঘোষণা দেয়া হয়েছে আমরা তা লাভ করব।

এ রাতের আমলের ব্যাপারে বলা যায় একাকী ঘরে সাধ্যমত সালাত আদায়, তাসবীহ-তাহলীল করতে পারি। কিন্তু দলবদ্ধ হয়ে মসজিদে বা কোনো স্থানে জমায়েত হওয়া অনুচিত। নবীজি (সা) সারা জীবনে একবার এ রাতে কবরস্থানে গিয়েছেন বলে একটি দুর্বল সনদের হাদীসে এসেছে। আমাদের দেশের অনেকে প্রতি বছর কবরস্থান আর মাজারে গিয়ে জমায়েত হয়। মাজারে গিয়ে মৃত আল্লাহর ওলির কাছে সাহায্য প্রার্থনা করে শিরকে লিপ্ত হয় অসংখ্য মানুষ। শিরকের গুনাহ আল্লাহ কখনোই ক্ষমা করেন না।

এ রাতকে কেন্দ্র করে আতশবাজি, পটকা ফুটানো, হালুয়া-রুটি, সন্ধ্যার পর গোসল করা এরকম অসংখ্য কুপ্রথা ও কুসংস্কার প্রচলিত আছে। এগুলো থেকে বিরত থাকতে হবে। শয়তান আমাদের সামনে বিদআতকে অনেক সুন

Address

Baliadangi, Thakurgaon
Baliadangi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aqidah BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share