12/08/2026
সংঘের একতা সুখদায়ক
আজ ১২/০৮/২০২৬ খ্রী রোজ বুধবার ত্রৈমাসিক বর্ষাবাসের ভিক্ষু সংঘের ১ম উপসোথ যথাক্রমে উত্তর অঞ্চলে বাঘাইহাট জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে,মধ্য অঞ্চলে বড়াদাম ধম্মাঙ্কুর বৌদ্ধ বিহারে এবং দক্ষিণ অঞ্চলে দক্ষিণ পাবলাখালী বৌদ্ধ বিহারে উদযাপন করা হয়েছে।বিনয় বিধান অনুসারে উপসোথ আত্মশুদ্ধি, আত্মসংযম বৃদ্ধি করে।তাই বৌদ্ধদের উপসোথ পালন অত্যন্ত দরকার। জগতের সকল প্রাণী সুখী হোক।