সনাতন বিদ্যার্থী সংসদ, পঞ্চপল্লী

  • Home
  • Bangladesh
  • Bagerhat
  • সনাতন বিদ্যার্থী সংসদ, পঞ্চপল্লী

সনাতন বিদ্যার্থী সংসদ, পঞ্চপল্লী এসো ঋত-ঋদ্ধির পথে
[এসো সত্য (ঈশ্বর) এবং ?

1. এক অদ্বিতীয়, পরমেশ্বর এ বিশ্ব সংসার এবং সনাতন ধর্মের প্রবর্তক । তিনি সৎ, চিৎ (চিন্ময়) এবং আনন্দময়স্বরূপ । তিনি চিন্তার অতীত, সর্বশক্তিমান, সর্বজ্ঞাপক, সর্বান্তর্যামী, সর্বজ্ঞ, অভয়, কৃপাময় এবং সৃষ্টি, পালন এবং লয় কর্তা । একমাত্র তাঁরই স্মরন নিতে হবে এবং তাঁরই উপাসনা করতে হবে ।
2. জীবের চিন্তার অতীত এক অদ্বিতীয় ব্রহ্মেরই ভিন্ন ভিন্ন গুন ও শক্তির প্রতীকী প্রকাশ হলেন দেবতাগণ । তাই সাধক ভেদে সকল দেবতার উপাসনায় সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে ।
3. বেদ পরমেশ্বর কর্তৃক প্রকাশিত মানব জাতির পূর্ণাঙ্গ সংবিধান । অপৌরুষেয় সত্যবিদ্যাময় এ গ্রন্থই সনাতন ধর্মের একমাত্র ভিত্তিস্বরূপ । তাই সর্বপ্রকার শাস্ত্রীয় সিদ্ধান্ত নির্ধারিত হবে পরমেশ্বরের নিঃশ্বাস স্বরূপ এ বেদের মাধ্যমে । বৈদিক জ্ঞানের সারাংশ শ্রীমদ্ভগবদগীতা সর্বমান্য গ্রন্থ এবং শ্রী শ্রী চন্ডী অনুরূপ মর্যাদা পাবে ।
4. সনাতন ধর্মের অনাদি অনন্ত ব্রহ্মের উপাসনা পঞ্চমতে ও পথে বিভাজিত যথা- শাক্ত, শৈব, সৌর, গাণপত্য এবং বৈষ্ণব । এর মধ্যে বাংলাদেশে প্রধানত শাক্ত, শৈব, ও বৈষ্ণব তিনটি মত –পথের সম্প্রদায় বিদ্যমান । নিজ নিজ উপাস্য সম্প্রদায় ব্যতীত এ পঞ্চমতের সকল সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধা পোষণ করতে হবে । পক্ষান্তরে কোনো আন্তঃসম্প্রদায়ের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করা যাবে না ।
5. সনাতন ধর্মালম্বী সকলের জন্য “এক ধর্ম (সনাতন) এক মত (বৈদিক) এক পরিচয় (হিন্দু)”- এই মূলমন্ত্রে বিশ্বাস করতে হবে ।
6. ব্যক্তিকেন্দ্রিক ধর্মীয় মতবাদের ততটুকু গ্রহণযোগ্য যতটুকু বেদানুমোদিত । তবে বেদানুগত সকল মহামানবের প্রতিই সংযত শ্রদ্ধাশীল থাকতে হবে ।
7. সনাতন বিদ্যার্থী সংসদ সনাতন ধর্মীয় বিভিন্ন দল, মত, বর্ণ সম্প্রদায় নির্বিশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল একটি স্বতন্ত্র, ধর্মীয়-সামাজিক, সেবাব্রতী সংগঠন ।

Address

Bagerhat
9360

Alerts

Be the first to know and let us send you an email when সনাতন বিদ্যার্থী সংসদ, পঞ্চপল্লী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share