24/06/2026
আপনার মোবাইল ফোনটি যত দামি হোক না কেন নিয়মিত চার্জ দিতে হয়। চার্জ ছাড়া মোবাইল অচল হয়ে যায়। তার কোন ফাংশন কাজ করে না।
ঠিক তেমনি আমার আপনার যে শরীর ও আত্মা রয়েছে যার সমন্বয়ে আমাদের সত্তা, এরও খোরাকের প্রয়োজন। শরীরের খোরাক যেমন খাদ্য, তেমনি রুহের বা আত্মার খোরাক হলো ইসলাহী বয়ান কোরআন হাদিসের আলোকে আত্মশুদ্ধির বিভিন্ন ইসলাহী আলোচনা বা রুহের খোরাক যা আমাদের আত্মাকে পুনর্জীবিত করবে।
আলহামদুলিল্লাহ! জামিয়া সিদ্দিকিয়া ও বিসমিল্লাহ মাদ্রাসা/Jamia Siddiqia Bismillah Madrasa আমাদের আত্মার খোরাক এর জন্য নিয়মিত ইস্লাহি মজলিসের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইনশাআল্লাহ আগামী ২৭ জুন ২০২৬ শনিবার আসর থেকে এশা পর্যন্ত সময়টুকু আল্লাহর জন্য কোরবান করে নিজ নিজ আত্মাকে সতেজ করার চেষ্টায় অগ্রসর হন। এবং আপনার বন্ধু কেউ এই ইসলাহী মজলিসে সামিল করুন।
আপনি সবান্ধবে আমাদের এই ইসলাহী মজলিসে আমন্ত্রিত।