হেজবুত তওহীদ বাগেরহাট জেলা

হেজবুত তওহীদ বাগেরহাট জেলা মানবতার কল্যাণে নিবেদিত

13/03/2022

হেজবুত তওহীদের মাননীয় এমামের সাথে বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার একজন কোরআনের হাফেজ সাহেবের মোবাইল আলাপন।

06/01/2021
আলহামদুলিল্লাহ, অত্যন্ত সাফল্যজনকভাবে সমাপ্ত হল ময়মনসিংহ জেলা সম্মেলন।ভালুকায় আমাদের ভাইয়েরা বেশকিছু কৃষি প্রকল্প গ্র...
15/12/2020

আলহামদুলিল্লাহ, অত্যন্ত সাফল্যজনকভাবে সমাপ্ত হল ময়মনসিংহ জেলা সম্মেলন।
ভালুকায় আমাদের ভাইয়েরা বেশকিছু কৃষি প্রকল্প গ্রহণ করেছেন তো সেই প্রকল্পগুলি পরিদর্শন করাই ছিল মুখ্য উদ্দেশ্য।
ময়মনসিংহ জেলার ভাইবোনেরা অনুরোধ করলেন তাদের এখানে কিছু আলোচনা করার জন্য।
সকাল 11 টা থেকে শুরু হয়ে এশার আজানের আগে পর্যন্ত চলমান এই সমাবেশে বহু সিদ্ধান্ত গৃহীত হয়। যেমন কয়েক হাজার লোক একসঙ্গে নামাজ পড়তে পারে এমন একটি মসজিদ নির্মাণের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত গৃহীত হয়। আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য থাকলে কোন কিছুই অসম্ভব নয়। এখানে একটা কথা না বললেই নয় আমার আগমনের কথা শুনে কিছু হিংসুটে অন্ধ হৃদয়ের অধিকারী জাহেল ধর্মব্যবসায়ী আনাগোনা শুরু করে দিয়েছে।
ভদ্রতা সভ্যতা কে জলাঞ্জলি দিয়ে পার্শ্ববর্তী মসজিদ থেকে মাগরিবের নামাজের পর থেকে আমার সমাবেশের দিকে মাইক লাগিয়ে সমস্ত মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করে মুসল্লীদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে।
কিন্তু ষড়যন্ত্রকারীদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হবে ইনশাল্লাহ।
কালো আত্মার মানুষদের আত্মাগুলি আরো কালো হবে। সত্যের পতাকা নিয়ে সত্যনিষ্ঠ মোমেন উম্মতে মোহাম্মদী দুনিয়ার বুকে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়ার মতো মরদে মুজাহেদ প্রতিটা জেলায় তৈরি হয়ে যাচ্ছে। তবে আমরা ষড়যন্ত্রকারীদের মত হতে পারিনা, আমরা মিথ্যা বলতে পারিনা, অনৈতিক কাজ করতে পারিনা আল্লাহর হুকুম পরিপন্থী কোন আমল করতে পারিনা এটা আমাদের জন্য শোভনীয় নয়।
এটাই আমাদের দুর্বলতা। ওরা মিথ্যা বানিয়ে বানিয়ে বলতে পারে অনর্থক কথা বলতে তারা পারঙ্গম। মানুষের ধর্মীয় অনুভূতিকে হাইজ্যাক করে এ পর্যন্ত বহু জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে হেযবুত তাওহীদ কে নিয়েও এধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, ইনশাল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট।

▪️◾ধর্ম নামে অধর্ম◾▪️রাফাতুল ইসলাম তালুকদার---------------------------------------অধর্মের যাঁতাকলে ধর্ম আজ পুড়ে ছাই,কোটি...
30/10/2020

▪️◾ধর্ম নামে অধর্ম◾▪️
রাফাতুল ইসলাম তালুকদার
---------------------------------------

অধর্মের যাঁতাকলে ধর্ম আজ পুড়ে ছাই,
কোটি ধর্মান্ধের ভীড়ে ধর্ম কোথায় পাই।

হাড়িয়েছে বিবেক, হাড়িয়েছে মানবতা,
বুরিমারী তোর বুকে এ কোন নিষ্ঠুরতা।

অপরাধ তোর কোরআন পড়েছে পায়,
ভক্তিভরে চুম্বন করেও নিস্তার নাহি হয়।

পিটিয়েছে জ্বালিয়েছে অন্ধ আশেকান,
তোদের বিরুদ্ধেই সাক্ষী হবে কোরআন।

বছর ধরে ঝুলছে তাকে কে মানে ফরমান,
প্রশ্ন করো নিজেকে এটা কী নয় অপমান!

সেই দোষেতে তুই পাপী জ্বলবিরে একদিন,
বিনাদোষে পুড়িয়ে মেরে জ্বলবি সীমাহীন।

মুক্তি দাও হে খোদা, অসভ্য এ জাতি হতে,
না হয় ধ্বংশ করো ওদের, একটা গজবেতে।

18/07/2020
আরবীয় লেবাস, দাড়ি, পাগড়ি আবু জাহেলের ছিলো, একটা জিনিস ছিলোনা তা হলো হেদায়েত তবে আবু জাহেল কোন শিশুকে বলাৎকার করেছে কিনা ...
12/07/2020

আরবীয় লেবাস, দাড়ি, পাগড়ি আবু জাহেলের ছিলো, একটা জিনিস ছিলোনা তা হলো হেদায়েত তবে আবু জাহেল কোন শিশুকে বলাৎকার করেছে কিনা আমার জানা নাই। বর্তমানে ধর্মব্যবসায়ী কিছু মোল্লা যেভাবে শিশুদের বলাৎকার করতেছে তাতে আবু জাহেলও বেঁচে থাকলে এদের মুখে প্রস্রাব করতো। আমার এক ভাই একটা কমেন্টে বলেছেন সব মাছে নাকি গু খায়, দোষ হয় পাঙ্গাস মাছের। আমি কোনদিন সব মাছকে গু খেতে দেখিনি উনি কোথায় দেখেছেন জানিনা। তবুও তার কথার জবাব দেয়াটা জরুরী। সাধারণ মানুষ অপরাধ করলে তাকে আমরা অপরাধী মনে করি এবং তাদের বিচার কামনা করি। কিন্তু আরবীয় লেবাসধারী আবু জাহেলের উম্মত, নামধারী কিছু মুফতি, মৌলানা, হাফেজ, ক্বারী, ইমাম, মুয়াজ্জিন যেভাবে লাগাতার কোমলমতি শিশুদের বলাৎকার করছে তার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন আলেমকে প্রতিবাদ করতে দেখিনি, বিচার চাইতে দেখিনি, ভিকটিমকে সান্তনা দিতে দেখিনি। সবাই যেন নিরবে উপভোগ করছে। অন্যায়কে মুখ বুজে সহ্য করাও জুলুম। ধর্মীয় ধ্বজাধারী, সারা জীবন কথিত ইসলামী শিক্ষা প্রদানকারী, যারা ধর্ষণের বিচার করার যোগ্যতা রাখেন তারাই যখন ধর্ষক, শিশু বলাৎকারকারী হয় তখন ঐ গোষ্ঠীর সবার উপরে আঙুল ওঠাটাই স্বাভাবিক। দু একটা ঘটনার প্রতিবাদ সভা বা সংবাদ সম্মেলন করলেও বুঝতাম তারা এমন ঘৃণ্য কাজকে সমর্থন করেনা, হাতের পাঁচ আঙুল সমান নয়। একটা যুক্তি দেই, পুরো দেশে যদি অর্ধ শতাধিক শ্বশুড়ের হাতে যদি পুত্রবধু ধর্ষিতা হয় (নাউজুবিল্লাহ) তবে পুরো শ্বশুড় জাতি কলংকিত হয়ে যায়, এরপরে পুত্র জাতি তার বউকে নিয়ে তাদের সাথে একসাথে থাকতে চাইবেনা বা থাকলেও সতর্ক থাকবে। কওমে লুতের ১০০% মানুষ তো আর সমকামী ছিলোনা, কিছু মানুষ সমকামীর বিপক্ষেও ছিলো কিন্তু প্রতিবাদ না করার কারণে আল্লাহ পুরো জাতিকেই ধ্বংস করে দিলেন। এ জাতিটাও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে শুধু সময়ের অপেক্ষা।

শুধুমাত্র ২০১৯ সালে কওমী আলেম বলাৎকার করেছে প্রায় ১৩৩ টি নিষ্পাপ শিশুকে, সর্বশেষ গত ৪ জুলাই নীলফামারীতে ২টি শিশুকে ধর্ষণ...
07/07/2020

শুধুমাত্র ২০১৯ সালে কওমী আলেম বলাৎকার করেছে প্রায় ১৩৩ টি নিষ্পাপ শিশুকে, সর্বশেষ গত ৪ জুলাই নীলফামারীতে ২টি শিশুকে ধর্ষণ করেছে মসজিদের ইমাম যার মধ্যে একটি শিশু প্রতিবন্ধী।

প্রশ্ন হলো এসব ধর্মব্যবসায়ী মোল্লাদের কাছে আমাদের বাচ্চারা কী নিরাপদ?

উনি কী করলে সেটা ইসলামের কাজ হবে?---------------------------------------------------------এক শ্রেণির অর্বাচীন অজ্ঞ ও মূর...
04/07/2020

উনি কী করলে সেটা ইসলামের কাজ হবে?
---------------------------------------------------------
এক শ্রেণির অর্বাচীন অজ্ঞ ও মূর্খ লোকের সীমাহীন অজ্ঞতা দেখে আমার করুণা হয়। তারা অন্ধের মতো অযৌক্তিক সমালোচনা করতে করতে এতটাই দিশেহারা যে মাননীয় এমাম যখন হাজার হাজার মানুষের সামনে বক্তব্য দেন তখন তারা বলে এটা রাজনৈতিক ধান্ধাবাজি, ইসলামের বক্তব্য কি এমন হয়?
তিনি যখন হলরুমে বা সেমিনার কক্ষে বক্তব্য দেন তখন বলে, এত টাকা কোথায় পায়? একে কি একজন ইমামের মতো লাগে?
তিনি যখন মসজিদে খোতবা দেন, মুসল্লিদের সালাহ শিক্ষা দেন তখন বলে উনি কি সুরা ফাতিহা পড়তে পারেন?
তিনি যখন ব্যবসা প্রতিষ্ঠানে বসেন তখন বলে, মুদি দোকানদার ইমাম হইছে।
উনি যখন কোর’আন হাদিসের রেফারেন্স দেন তখন তারা বলে, উনি কোন মাদ্রাসায় পড়েছেন, উনি ইসলামের কী বুঝেন?
তিনি যখন পত্রিকা সম্পাদনা করেন, তখন বলে ইহুদিদের টাকায় ব্রেন ওয়াশ হয়ে গেছে। দালাল।
তিনি যখন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে বক্তব্য দেন তখন তারা বলে, উনি তো নিজেই জঙ্গি, বাঁচার জন্য এখন জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছে।
তিনি মাঠে নিজ প্রকল্পে কৃষিকাজ করলে বলে, কামলা আবার ইমাম।
কর্মীদের উৎসাহ দিতে কৃষিজমি পরিদর্শন করেন তখন বলে, বাটপারি, শ্যুটিং করতে গেছে।
তাহলে আমার প্রশ্ন হলো, ইসলামের কাজ কোনটা? কী করলে তাদের কাছে সহীহ ইসলামের আমল বলে মনে হবে?

Address

Bagerhat

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801977003935

Alerts

Be the first to know and let us send you an email when হেজবুত তওহীদ বাগেরহাট জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to হেজবুত তওহীদ বাগেরহাট জেলা:

Share