সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

  • Home
  • Bangladesh
  • Ashuganj
  • সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম "(সাঃ)"এটি শুধু একটি বাক্য নয়।বরং এমন এক আমাদের প্রতিটা সময় কাটুক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত এবং দরুদের উপর।।

নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি ভালোবাসা এমন এক অদৃশ্য মোহ যা কখনো পরিমাপ করা যায় না।যিনি ঈদে মিলাদুন্নবী স...
05/09/2025

নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি ভালোবাসা এমন এক অদৃশ্য মোহ যা কখনো পরিমাপ করা যায় না।

যিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করে সেও নবীজিকে ভালোবাসে। যে পালন করে না (ভিন্ন ভাবে পালন করে) সেও নবীজিকে তার মতো ভালোবাসে।

আসলে রাসূলে আরাবী এমন এক মোহময় চুম্বক।
যার আকর্ষণ সবাই অনুভব করে শুধুমাত্র মুনাফিক ব্যতীত।

তাই আসুন রাসূল কে নিয়ে ঝগড়া নয় বরং একে অপরের প্রতি মহব্বত তৈরি করি।

10/07/2025
21/05/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ❤️

23/04/2025

হযরত শায়খ শিবলী (রহ) বলতেন- আমি চারশত উস্তাদের খেদমতে থেকে চার হাজার হাদীস পড়েছি, তন্মধ্যে কেবল একটি হাদীসকে 'আমলের জন্য বেছে নিয়েছি। কেননা ঐ একটি হাদীসই আমার নাজাত ও মুক্তির জন্য যথেষ্ট। আর পূর্ববর্তী ও পরবর্তী সকল জ্ঞানীদের জ্ঞান তার মধ্যে শামিল। হাদীসটি এই-

اعْمَلْ لِلدُّنْيَا بِقَدْرِ مَقَامِكَ فِيهَا وَاعْمَلْ لِأَخِرَتِكَ بِقَدْرِ بَقَائِكَ فِيْهَا وَاعْمَلْ لِلَّهِ بِقَدْرِ حَاجَتِكَ إِلَيْهِ وَاعْمَلْ لِلنَّارِ بِقَدْرِ صَبْرِكَ عَلَيْهَا

'পার্থিব জগতের জন্য ঐ পরিমাণ কাজ করো, যে পরিমাণ সময় তুমি সেখানে অবস্থান করবে। আর আখেরাতের জন্য সেই পরিমাণ আমল করো যে পরিমাণ সময় তোমাকে সেখানে স্থিতিশীল থাকতে হবে। তুমি আল্লাহর প্রতি যতোটুকু মুখাপেক্ষী তার জন্য ঐ পরিমাণ আমল করো। আর দোযখের জন্য ঐ পরিমাণ আমল কর, যে পরিমাণ সাজা ভোগে তুমি ধৈর্য্য ধারণ করতে পারবে।'

কিতাব:- হুজ্জাতুল ইসলাম ইমাম গাযযলী রহ. জীবন-দর্শন ও উপদেশ।
লেখক- মাওলানা শেখ মুহাম্মদ আবদুল হামিদ

18/04/2025

...................... শানে হুজুর ﷺ................
যখনই কারো পরিচিতি বর্ণনা করা হয় কিংবা করার প্রয়োজনীয়তা দেখা দেয় তখন বর্ণনাকরীকে সর্বাগ্রে তাঁকে ভালোভাবে চিনে ও জেনে নিতে হয়। উম্মতের কাণ্ডারী হুজুর করীম মুহাম্মদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের মর্যাদা এতই উন্নত, মহান ও অসীম যে, কোন মানুষের যথাযথ উপলদ্ধির আওতায় তা আসতে পারে না। এ জন্যই বিশ্বকুল সরদার, উভয় জাহানের মুনিব মোহাম্মদ মোস্তফা আহমদ মোজতবা সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের মর্যাদার যথাযথভাবে বর্ণনা দেয়া সম্ভব নয়। এর উপমা হলো যেন দূরবীক্ষণ যন্ত্র ছাড়াই কোন তারকাকে প্রত্যক্ষ করার চেষ্টা করা। তখন কিন্তু তারকা সম্পর্কে সঠিক জ্ঞানার্জন করা এবং এর আলোকের প্রকৃত অবস্থা জানা অসম্ভব হয়ে যায়। যদিও আমরা এমনিতে তারকা সম্পর্কে কোন একটা ধারণা অর্জন করতে সক্ষম হই, বস্তুতঃ তারকার উজ্জ্বলতা তার চেয়েও বহুগুণ ঊর্ধ্বে থাকে। অনুরূপ, হুজুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের শান সম্পর্কে যথাযথ উপলদ্ধি করা প্রকাশ্য চক্ষু তো দূরের কথা মহাজ্ঞানীদের জ্ঞানচক্ষুর পক্ষেও সম্ভবপর হয় না। প্রকৃতপক্ষে, হুজুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সম্পর্কে যেই পবিত্র সত্ত্বা জানেন, তিনি হলেন একমাত্র স্বয়ং রাব্বুল ইজ্জত আল্লাহ তায়ালা। হুজুর সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম একদা হযরত আবূ বকর ছিদ্দীক (রা.)-কে ইরশাদ করেন,

يَا أَبَا بَكْرٍ لَمْ يَعْرِفْنِي حَقِيقَةً غَيْرُ رَبِّي

অর্থাৎ “হে আবূ বকর! আমার হাকীকত আর প্রতিপালক ছাড়া কেউ চিনতে পারে নি।"

আর একজন আশেকে রাসূল হযরত শেখ সাদী (রাহ.) বলেছেন,

بعد از خدا بزرگ توئی قصہ مختصر

لا يمكن الثناء كما كان حقه

অর্থাৎ “তাঁর যথাযথ প্রশংসা করা সম্ভবপরই নয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম! সংক্ষিপ্তভাবে এতুটুকু বলা যায় যে, আল্লাহর পর আপনারই মর্যাদার স্থান।"

কিতাব- খোদার ভাষায় নবী(ﷺ) এর মর্যাদা
লেখক- আল্লামা মুহাম্মদ আসলাম

Address

Ashuganj
3402

Alerts

Be the first to know and let us send you an email when সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম:

Share