শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশুগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Ashuganj
  • শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশুগঞ্জ

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশুগঞ্জ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশুগঞ্জ, Hindu temple, আশুগঞ্জ কাছারি পুকুর দক্ষিণ পাড়, Ashuganj.

আজ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব। প্রতি বছর এই দিনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। মন্দিরের নানা ...
03/06/2026

আজ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব। প্রতি বছর এই দিনের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম। মন্দিরের নানা কাজে সময় দিতাম, সবার সঙ্গে মিলেমিশে উৎসব পালন করতাম।
কিন্তু আজ প্রবাসে থাকার কারণে সেই সৌভাগ্য আর হলো না। খুব মনে পড়ছে বাবার মন্দির, ভক্তদের ভিড়, পরিচিত মুখগুলো, আর বিশেষ করে বাবার বাল্যভোগ ও রাজভোগের প্রসাদ।
মনটা বারবার ছুটে যাচ্ছে আশুগঞ্জের সেই মন্দির প্রাঙ্গণে, যেখানে এত বছর সবার সঙ্গে এই দিনটি কাটিয়েছি। দূরে থাকলেও মন ও প্রার্থনা আজ মন্দিরেই আছে।
বাবা লোকনাথের চরণে প্রণাম জানাই। সকল ভক্তের মঙ্গল, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করি। জয় বাবা লোকনাথ।

জয় দ্বীপ 🙏❤️

আজকে বাবার ১৩৬ তম তিরোধান দিবস!এ যাবৎ বাবা লোকনাথ কে যতটুকু জানতে পেরেছি তাতে একটি কথা খুব সহজেই বলা যায় বাবার  তিরোধান...
03/06/2026

আজকে বাবার ১৩৬ তম তিরোধান দিবস!

এ যাবৎ বাবা লোকনাথ কে যতটুকু জানতে পেরেছি তাতে একটি কথা খুব সহজেই বলা যায় বাবার তিরোধান হয়েছে সেটা বলা অনেকাংশে ভুল। অথচ বাবার সমসাময়িক অন্যান্য মহামানবের ক্ষেত্রে আমরা তিরোধানই বলে থাকি। কিন্তু ভক্তের হিতের কারণে যিনি সর্বদা জাগ্রত, যিনি ভক্তদের বলছেন রণে-বনে, জলে-জঙ্গলে যেখানেই থাকো , বাবাকে স্মরণ করবে, বাবা রক্ষা করবেন। সেক্ষেত্রে এত সহজে কি তিরোধান বলা যায়?

আজ বাবার নশ্বর দেহটির পঞ্চভূতে বিলীন হবার দিবস বলতে পারি। কিন্তু বিজ্ঞানের ভাষায় শক্তির নিত্যতা সূত্রের মতোই বাবার উপস্থিতি এখনো ভক্তদের রক্ষা করে চলেছে। ভক্তদের জীবনের বহু ঘটনা তার সাক্ষী।‌
বাবার জীবদ্দশায় বাবার এক অনুগামী অত্যন্ত জোর করেছিলেন যাতে তিনি তার মেয়ের বিয়েতে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করেন, মেয়েকে আশীর্বাদ করেন। প্রথমটায় আপত্তি থাকলেও ভক্তের জোরে তিনি না বলতে পারেন নি।

বিবাহ পর্ব সমাপ্ত হলে বাবাকে না দেখতে পেয়ে ভক্ত সোজা তাঁর কাছে চলে যান, কেন তিনি গেলেন না সে বিষয়ে জানতে চান। জবাবে তিনি বলেন তিনি এতদিন পর্যন্ত মিথ্যা কখনো বলেন নি, তাই শত আপত্তি থাকা সত্ত্বেও যেহেতু বাবা কথা দিয়েছিলেন, তিনি গিয়েছিলেন।

ভক্ত অবাক। কারণ বাবা আসবেন বলে সেই ব্যক্তি সকলকে অগ্রিম জানিয়েও রেখেছিলেন। তাই ভিড়ের মধ্যে যে তিনি বাবাকে ঠাওর করতে পারবেন না এ সম্ভব নয়।

বাবার চোখের কোণায় জল আসে। তিনি ভক্তকে স্মরণ করালেন যে ঐদিন কোনো পথের কুকুরকে তিনি দেখতে পেয়েছিলেন কিনা!

এখানে ভক্তের অবাক লাগে। হ্যাঁ সত্যিই এক পথের কুকুর সেদিন জোর করে রান্নার হেঁসেলে ঢুকে পড়ছিল। ঐ ব্যক্তি চ্যালা কাঠ নিয়ে সেই প্রাণীকে প্রহার করেন।

বাবা ঘুরে গিয়ে নিজের পিঠ তাকে দেখালেন, তিনি দেখতে পেলেন সেই চ্যালা কাঠের ছাপ, আঘাতের চিহ্ন!

ভক্তের ডাকে সাড়া দিয়ে তিনি নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন, বদলে ভক্ত বসিয়ে দিলো চ্যালা কাঠের ছাপ! বাবা বুঝিয়ে দেন সেদিনের সেই কুকুরের মধ্যেও তিনি ছিলেন। সকল জীবের মধ্যে বিদ্যমান। নিরপরাধ কাউকে প্রহার করলে সে প্রহার যে বাবার গায়ে লাগে! এখানে বাবা শুধু একটি নির্দিষ্ট আত্মা নন, সাধনার দ্বারা বাবা নিজেকে পরমাত্মার সাথে স্থাপন করেছেন। যেমনটি ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে যত সৈন্যের পীড়ন হয়েছে সে পীড়ন কিন্তু তাঁরই, আবার বিজয়ও তাঁর!

ভক্ত যারপরনাই বিস্মিত।‌ লুটিয়ে পড়েন বাবার পদতলে। বাবা এখানেও ভক্তের প্রতি দয়াবান। বুঝলেন অনুতাপের আগুনে পাপের অস্তিত্ব বিনাশ হয়েছে।

এই জগতে যত প্রাণ আছে, তার সবই এক পরমাত্মার অংশ। আমরা বাবাকে দেবাদিদেবের অংশ বলি, বাবা শুধুই মহাদেব নন, সাধনার দ্বারা তিনি সেই অখণ্ড ব্রহ্মের সাথে নিজেকে যুক্ত করেছেন যার মধ্যে মিশে যায় জগৎপিতা-জগন্মাতা! সব অভিন্ন হয়ে যায়! তাই বিশ্বের কোনো প্রান্তে থাকা রাজদরবারের রাজাও তিনি আবার কোথাও পীড়ন সহ্য করা অবলা জীবটিও তিনিই!

আর যখন এইভাব সাধকের অন্তরে চলে আসে, সে কারোর ক্ষতি করতে পারে না। সে সকলের কষ্ট বোঝে, চেষ্টা করে তা নিরাময় করার।‌

১৮৯০ সাল, বঙ্গাব্দ অনুযায়ী তারিখটি ১২ই জ্যৈষ্ঠ ভক্তদের বাবা জানিয়েছেন এই দেহ খাঁচা থেকে তাঁর মুক্তির সময় আসন্ন। আর সত্যিই ১৯শে জ্যৈষ্ঠ তিনি দেহ খাঁচা পরিত্যাগ করলেন। কিন্তু ভক্তদের পরিত্যাগ করলেন না! বাবার সেই উক্তি রণে-বনে, জলে জঙ্গলে যেখানেই বিপদে থাকো, বাবাকে স্মরণ করলে বাবাই রক্ষা করবেন।

সেই বিশ্বাসে বহু ভক্ত আজকেও বাবার আশীর্বাদ পাচ্ছেন। এ বিষয় সকলের নয়, প্রত্যেকের কাছে তার গুরু সর্বশ্রেষ্ঠ। আমরা হয়তো অনেকেই ব্যঙ্গ করি এই গুরু নির্ভরতাকে, কিন্তু প্রত্যেকের বিশ্বাস নিজস্ব। তা মিথ্যা হয় না। আজকেও বহু ভক্তের কাছে যখন বাবার উপস্থিতি শুনি , তখন মনে হয় সবকিছুই সম্ভব!

আজ সেই ১৯শে জ্যৈষ্ঠ, বাবাকে স্মরণ করবো। জয় বাবা লোকনাথ! আপনাদের কল্যাণ হোক! শুভবুদ্ধির উদয় হোক! অন্যের কষ্টে আমাদের উল্লাস আজ বেশি, প্রার্থনা যেন সহমর্মিতা না চলে যায়...

🕉️ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আশুগঞ্জ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে সকল ভক্তবৃন...
31/05/2026

🕉️ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আশুগঞ্জ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে সকল ভক্তবৃন্দকে আন্তরিক আমন্ত্রণ। 🙏

ভক্তি, সেবা, শান্তি ও মানবতার মহামিলনে অনুষ্ঠিত হবে নানা ধর্মীয় আয়োজন, কীর্তন, পূজা ও প্রসাদ বিতরণ।
আসুন, বাবা লোকনাথের আশীর্বাদ লাভে আমরা সবাই একত্রিত হই। 🌺

📍স্থানঃ আশুগঞ্জ কাচারি পুকুর দক্ষিণ পাড়
📅 তারিখঃ ১৯ শে জ্যৈষ্ঠ (৩ জুন), বুধবার

“সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, ভক্তহিতৈষী করুণাময় বাবা লোকনাথ” ✨

প্রচারে তথ্যপ্রযুক্তি বিষয়ে সম্পাদক - জয় দ্বীপ চন্দ্র শীল ( প্রবাসী )

গভীর শ্রদ্ধাঞ্জলি 🌸আশুগঞ্জ সনাতন সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তি অশোক নন্দী-এর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁ...
17/05/2026

গভীর শ্রদ্ধাঞ্জলি 🌸
আশুগঞ্জ সনাতন সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তি অশোক নন্দী-এর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাঁর সাদাসিধে জীবন, মানবিক আচরণ ও সমাজের প্রতি আন্তরিকতা সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
— মন্দির কমিটি

30/04/2026

মন্দিরে আবার মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। 🙏
এটা শুধু একটা কাজ না, আমাদের বিশ্বাস আর একতার প্রতীক।

চলুন, আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে এগিয়ে আসি—
মন্দিরের জন্য, আমাদের ধর্মের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।

ভগবানের কৃপায় একসাথে গড়ে তুলবো আমাদের স্বপ্নের মন্দির। 🛕✨

30/04/2026

মন্দিরের পিছনের বাকি কাজ আবার শুরু হয়েছে। 🙏
সবাই নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

একসাথে থাকলে অসম্ভব কিছুই না—
ভগবানের কৃপায় আমরা সম্পূর্ণ করবো আমাদের মন্দির। 🛕✨

শুভ নববর্ষ ১৪৩৩! 🎊লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বাব...
15/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩! 🎊
লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বাবা লোকনাথের কৃপায় নতুন বছর সবার জীবনে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।
বাবার আশীর্বাদ সবার ওপর বর্ষিত হোক। 🙏🌼
#নববর্ষ১৪৩৩ #লোকনাথ_ব্রহ্মচারী_মন্দির #শুভ_নববর্ষ

11/04/2026
🌼 শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে শনিবারের বিশেষ পূজা 🌼আগামীকাল শনিবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরেদুপুর বেলা...
10/04/2026

🌼 শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে শনিবারের বিশেষ পূজা 🌼

আগামীকাল শনিবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে
দুপুর বেলা সত্যনারায়ণ পূজা ও হনুমানজী পূজা অনুষ্ঠিত হবে।
বিকাল থেকে শনি ঠাকুরের পূজা শুরু হবে এবং পূজা শেষে মহাপ্রসাদের আয়োজন থাকবে।

সকল ভক্তবৃন্দকে আন্তরিকভাবে আমন্ত্রিত ও নিমন্ত্রিত জানানো যাচ্ছে।

জয় লোকনাথ বাবা।

শোক সংবাদ 🌺আমার প্রিয় ছোট ভাই Rana Rajbhar এর বাবা,শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সহ-সভাপতি সুমন রাজভরের মেজ কাকা...
19/02/2026

শোক সংবাদ 🌺
আমার প্রিয় ছোট ভাই Rana Rajbhar এর বাবা,
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সহ-সভাপতি সুমন রাজভরের মেজ কাকা, এবং
আশুগঞ্জ বাজারের সনাতন সম্প্রদায়ের বিশিষ্ট মুরুব্বি
শ্রী নন্দলাল রাজভর আজ আনুমানিক দুপুর ১ টার সময় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।
ঔঁ দিব্যান লোকান্ স্ব গচ্ছতুঃ। 🌸
ওনার পবিত্র আত্মার চির শান্তি কামনা করছি। 🌸🙏
উনার দেহ শেষকৃত্যর জন্য আজ সন্ধ্যা ৭ ঘটিকায় ভৈরব পঞ্চবটী মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে।
সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ করা হলো। 🍂🙏

Address

আশুগঞ্জ কাছারি পুকুর দক্ষিণ পাড়
Ashuganj
আশুগঞ্জবাজার,ব্রাহ্মণবাড়িয়া(পোস্ট-3402)

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির আশুগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category