জমঈয়ত শুব্বানে আহলে হাদীস আড়াইহাজার নারায়নগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Araihazar
  • জমঈয়ত শুব্বানে আহলে হাদীস আড়াইহাজার নারায়নগঞ্জ

জমঈয়ত শুব্বানে আহলে হাদীস আড়াইহাজার নারায়নগঞ্জ assalamualaikum,
Welcome to the page of. jamiyat shubban ahl-al hadith araihazar, Narayanganj

26/07/2026

তিনজন এমন ব্যক্তি যাদের জন্য রয়েছে দ্বিগুণ ( ডাবল) পুরস্কার।
ثلاثة لهم أجران

প্রখ্যাত সাহাবী আবূ মূসা আশআরী রা: হতে বর্ণিত হয়েছে নবী স: ইরশাদ করেন :

ثَلاثةٌ لهم أجرانِ: رَجُلٌ مِن أهلِ الكِتابِ آمَنَ بنَبيِّه وآمَنَ بمُحَمَّدٍ صلَّى اللهُ عليه وسلَّم، والعَبدُ المَملوكُ إذا أدَّى حَقَّ اللهِ وحَقَّ مَواليه، ورَجُلٌ كانَت عِندَه أَمَةٌ فأدَّبَها فأحسَنَ تَأديبَها، وعَلَّمَها فأحسَنَ تَعليمَها، ثُمَّ أعتَقَها فتَزَوَّجَها، فلَه أجرانِ، ثُمَّ قال عامِرٌ: أعطَيناكَها بغيرِ شيءٍ، قد كان يُركَبُ فيما دونَها إلى المَدينةِ.
خلاصة حكم المحدث : [صحيح]
| التخريج : أخرجه البخاري (97)، ومسلم (154)
অর্থাৎ তিনজন এমন ব্যক্তি রয়েছেন যাদের জন্য রয়েছে দিগুণ পুরস্কার :

১. আহলে কিতাবগণের মধ্য হতে মু'মীন।
যিনি তাঁর পূর্বের নবীর প্রতি ঈমান নিয়ে এসেছেন এবং মুহাম্মাদ স: এর উপরও ঈমান নিয়ে এসেছেন।
২. দায়িত্বশীল ক্রীতদাস।
যিনি মহান আল্লাহর হক্ব এবং মনীবের হক্ব উভয়েরই হক্ব যথার্থ ভাবে পালন করেন।
৩. দাসী মুক্তকারী এবং তাকে বিবাহকারী ব্যক্তি।
এমন ব্যক্তি যার অধীনস্থ কোন দাসী ছিল, অত:পর তিনি তাকে সুন্দর ভাবে আদব-কায়দা ও শিষ্টাচার এবং লেখাপড়া শিক্ষা দিল এবং পরবর্তী তে তাকে বিয়ে করে নিল।
অত:পর বর্ণনাকারী সাহাবীর ছেলে অপর বর্ণনাকারী আবূ বুরদাহ আমির রহ: তাঁর শিষ্য ইমাম শা'বীকে বললেন যে এত মহামূল্যবান হাদীস তোমাকে আমি কোন কিছু বিনিময় ছাড়া এমনি এমনিতেই দিয়ে দিলাম।অথচ এর চেয়ে অনেক কম গুরুত্বপূর্ণ বিষয়ে মদীনা পর্যন্ত ভ্রমণ করা লাগে।
সহীহ বুখারী ও মুসলিম।
সহীহ বুখারী হাদীস নং 97, সহীহ মুসলিম হাদীস নং 154।

আমাদের জনজীবনে হাদীসটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা বিভিন্ন পেশা ও কর্মে নিয়োজিত আমরাও এই মর্যাদা পেতে পারি যদি আমরা আমাদের অফিসের/ চাকুরীর যথাযথ ভাবে দায়িত্ব পালন করি এবং তারই সাথে মহান আল্লাহর সমূদয় হক আদায় করতে সামর্থ্য লাভ করি।

বর্ণনাকারী তাবেঈ আমির রহ: বলেন যে আমি তোমাকে বিনা মূল্যে এমন গুরুত্বপূর্ণ হাদীস দিয়ে দিলাম এটা উৎসাহ উদ্দীপনার জন্য তিনি বলেছেন।
এখন যদি কোন আহাম্মক বলে যে তিনি তো পরোক্ষ ভাবে কিছু টাকা- পয়সা ও অর্থের দিকে ইঙ্গিত করেছেন তাহলে তাকে আহাম্মক অথবা হিমার ছাড়া আর কী বলা যায়।
আল্লাহ তাআ'লা আমাদের সকলকে হিংসা-বিদ্বেষ হতে রক্ষা করুন ও কিছু ইলম দান করুন এবং জাহালাত দূর করে দিন।

মহান আল্লাহ আমাদের সকলকে এ জাতীয় মহাগুরুত্বপূর্ণ ও মহামূল্যবান হাদীসগুলির প্রতি আমল করার তাওফীক প্রদান করুন, আমীন।
✒️ Professor Dr. Abdullah Farooque sir
President: Bangladesh Jamiyat Ahl-Al-Hadith

আলহামদুলিল্লাহ, আমাদের আড়াইহাজার উপজেলা সেক্রেটারি, জীবনের প্রথমবার রক্ত দান করলেন,আল্লাহ তাআলা তার এই খেদমতকে কবুল করে ...
24/07/2026

আলহামদুলিল্লাহ, আমাদের আড়াইহাজার উপজেলা সেক্রেটারি, জীবনের প্রথমবার রক্ত দান করলেন,আল্লাহ তাআলা তার এই খেদমতকে কবুল করে নিন। আমিন।

🕋 শোক সংবাদগভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক জনাব ফ...
24/07/2026

🕋 শোক সংবাদ

গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক জনাব ফারুক আহমাদ ভাই (গাজীপুর) আজ সকাল ৮:০০ ঘটিকায় ইন্তিকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানাযার নামাজ আজ বিকেল ৬:০০ ঘটিকায় তাঁর নিজ গ্রাম পাইনশাইল, উত্তরাপাড়া, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর সদর-এ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরময় করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফীক দান করুন।
আমীন।

23/07/2026
13/07/2026

সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে মোরা পরের তরে।

সকলের কাছে দোয়া কাম্য।
13/07/2026

সকলের কাছে দোয়া কাম্য।

Address

29/4
Araihazar

Alerts

Be the first to know and let us send you an email when জমঈয়ত শুব্বানে আহলে হাদীস আড়াইহাজার নারায়নগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share