গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা

গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা। প্রতিষ্ঠাকালঃ ১৯৮৬ ইং, আনজুমান রেজিঃ নং-৪১/১১৩।

সুন্নী আক্বীদা ভিক্তিক একটি র্ধমীয় সংগঠন। প্রতিষ্ঠা-১৯৮৬ইং,আনজুমান রেজিঃ নং-৪১/১১৩। রাউজানের সর্বপ্রথম শাখা। হুজুর কেবলা কর্তৃক রাউজানে একমাত্র বারবি শরীফ পড়ার অনুমতি প্রাপ্ত।

28/05/2025

৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা:
-----------------------------------------
বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বৃহস্পতিবার ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বার্ষিক সালানা ওরশ মোবারক এবং মাসিক খতমে গাউছিয়া ও বারবী শরীফ==================================আসসালামু আলাইকুম,প্রিয় আশ...
09/05/2025

বার্ষিক সালানা ওরশ মোবারক এবং মাসিক খতমে গাউছিয়া ও বারবী শরীফ
==================================
আসসালামু আলাইকুম,
প্রিয় আশেকানে মোস্তাফা (সঃ),

আগামীকাল ১১ই জিলক্বদ ১৪৪৬ হিজরী, ১০শে মে ২০২৫ ইং রোজ শনিবার আনজুমান ট্রাষ্টের ব্যবস্থাপনায় জামেয়ার ময়দানে হযরতুলহাজ্ব আল্লামা হাফেজক্বারী ছৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এর বার্ষিক সালানা ওরশ মোবারক অনুষ্টিত হবে। সালানা জলসায় যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

এবং

আগামীকাল ১২ই জিলক্বদ ১৪৪৬ হিজরী, ১১শে মে ২০২৫ ইং রোজ রবিবার বাদে আছর হতে দক্ষিণ রাউজানের প্রাণকেন্দ ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের অন্তর্গত ছামিদর কোয়াং এলাকায় গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর কোয়াং শাখা, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের যৌথ ব্যবস্থাপনায় প্রতি আরবি চন্দ্র মাসের ন্যায় এবারও খতমে গাউছিয়া শরীফ ও বারবী এবং আল্লামা হাফেজক্বারী ছৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এর বার্ষিক ফাতিহা অনুষ্টিত হবে।

উক্ত বার্ষিক সালানা ওরশ মোবারক এবং খতমে গাউছিয়া শরীফ ও বারবী শরীফ আপনারা দলে দলে যোগদান করে গাউছে পাক শাহেন শাহে বাগদাদ বড়পীর সায়্যিদিনা আব্দুল কাদের জিলানী (রাঃ) এর রুহানি ফয়েজ হাসিল করুন এবং হযরতুলহাজ্ব আল্লামা হাফেজক্বারী ছৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহঃ) এর বার্ষিক সালানা ওরশ মোবারককে সাফল্যমন্ডিত করে তুলুন।

সাথে সাথে ঈমানী কন্ঠে আওয়াজ তুলুন,
নারায়ে তাকবীর.....................আল্লাহু আকবর।
নারায়ে রিসালাত....................ইয়া রাসূল্লাহ।
নারায়ে গাউছিয়া.....................ইয়া গাউছুল আজম দস্তগীর।
শাহেন শাহে সিরিকোট...................মারহাবা মারহাবা।

বিঃদ্রঃ- আগামীকাল শনিবার বিকাল ৩টায় কমলাদীঘির পাড় থেকে জামেয়ার ময়দানের বার্ষিক সালানা ওরশ মোবারকের উদ্দেশ্যে গাড়ি যোগে রওনা হবে। যারা যেতে ইচ্ছুক আপনারা যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।

10/04/2025

আসসালামু আলাইকুম,
প্রিয় আশেকানে মোস্তাফা (সঃ),

আজ ১০ই এপ্রিল ২০২৫ইং ১১ই শাওয়াল ১৪৪৬ হিজরি রোজ বৃহস্পতিবার বাদে মাগরিব হতে রাউজান নোয়াপাড়ার অন্তর্গত ছামিদর খোয়াং গাউছিয়া জামে মসজিদে গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখার ব্যবস্থাপনায় মাসিক খতমে গাউছিয়া শরীফ ও বারবি শরীফ অনুষ্ঠিত হবে।

উক্ত মাসিক খতমে গাউছিয়া শরীফ ও বারবি শরীফে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল।

২০২৫ সালের রমজানের ইফতার ও সেহেরির সময়সূচী।
01/03/2025

২০২৫ সালের রমজানের ইফতার ও সেহেরির সময়সূচী।

22/01/2025

গত ২০শে জানুয়ারী,২০২৫ ইং রোজ সোমবার গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সঃ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ছামিদর খোয়াং ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

আসসালামু আলাইকুম,প্রিয় আশেকানে মোস্তফা (সাঃ),আগামী ১৩ই জানুয়ারি ২০২৫ইং রোজ সোমবার আওলাদে রাসূল গাজিয়ে দ্বীনে মিল্লাত ...
12/01/2025

আসসালামু আলাইকুম,
প্রিয় আশেকানে মোস্তফা (সাঃ),

আগামী ১৩ই জানুয়ারি ২০২৫ইং রোজ সোমবার আওলাদে রাসূল গাজিয়ে দ্বীনে মিল্লাত ইমামে আহলে সুন্নাত হুজুর আল্লামা গাজী ছৈয়দ মুহাম্মদ আজিজুল হক ইমাম শেরে বাংলা আল-কাদেরী (রহঃ) এর পবিত্র ৫৭তম বার্ষিক সালানা ওরস মোবারক হাটহাজারী দরবারে অনুষ্ঠিত হইবে।

উক্ত ওরশ শরীফে সর্বস্তরের সুন্নি জনতা ও আশেকানে মোস্তফা (সাঃ) ভাইদের প্রতি ঈমানী দাওয়াত রইলো।

12/01/2025

আসসালামু আলাইকুম,
প্রিয় আশেকানে মোস্তাফা (সঃ),

আজ ১২ই জানুয়ারী ২০২৫ইং রোজ রবিবার বাদে মাগরিব হইতে রাউজান নোয়াপাড়ার অন্তর্গত ছামিদর খোয়াং গাউছিয়া ঈদগাহ ময়দানে গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখার ব্যবস্থাপনায় মাসিক খতমে গাউছিয়া শরীফ ও বারবি শরীফ অনুষ্ঠিত হবে।

উক্ত মাসিক খতমে গাউছিয়া শরীফ ও বারবি শরীফে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল।

আগামী ২০শে জানুয়ারী,২০২৫ ইং রোজ সোমবার গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের উদ্যোগে পবি...
09/01/2025

আগামী ২০শে জানুয়ারী,২০২৫ ইং রোজ সোমবার গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (সঃ) উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ছামিদর খোয়াং ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত। উক্ত মাহফিল গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা পেইজ থেকে সরাসরি দেখানো হবে।

আগামী ৩১শে অক্টোব‘২৪ ইং রোজ বৃহস্পতিবার মুফতিয়ে আহলে সুন্নাত, সুন্নী জনতার প্রাণস্পন্দন, ওয়ায়েজে শিরীবয়ান, আশেকে রাসুল (...
29/10/2024

আগামী ৩১শে অক্টোব‘২৪ ইং রোজ বৃহস্পতিবার মুফতিয়ে আহলে সুন্নাত, সুন্নী জনতার প্রাণস্পন্দন, ওয়ায়েজে শিরীবয়ান, আশেকে রাসুল (দঃ), গাজিয়ে দ্বীনে মিল্লাত ইমাম শেরে বাংলা (রহঃ)'র যোগ্য উত্তরসূরী, মুজাহিদে মিল্লাত ও মুনাজেরে আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ নঈম উদ্দিন আল-কাদেরী (রহঃ) এর ৩২তম পবিত্র ওরশ মোবারক আনোয়ারাস্থ হুজুরের প্রতিষ্ঠিত মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

সবার প্রতি ঈমানী দাওয়াত রইল।

বিঃদ্রঃ আগামী ৩১ই অক্টোবর রোজ বৃহস্পতিবার সকাল ৮ টায় আল্লামা নঈম উদ্দীন আলকাদেরীর ওরশ মোবারক ও শাহ মোহছেন আউলিয়ার মাজার জিয়ারতের উদ্দেশ্যে ছামিদর খোয়াং এলাকা থেকে গাড়ীযোগে রওনা হবে। যারা যেতে আগ্রহী আপনারা মোঃ সাদ্দাম (০১৮১৫৫২৫২১৩) অথবা মোঃ নিয়াজ (০১৬৪৬৬৬০০৬৩) এর সাথে যোগাযোগ করুন।

আসসালামু আলাইকুম,প্রিয় আশেকানে মোস্তাফা (সঃ),আগামী ১৫ই অক্টোবর ২০২৪ইং রোজ মঙ্গলবার বাদে মাগরিব হইতে ছামিদর খোয়াং গাউছিয়া...
14/10/2024

আসসালামু আলাইকুম,
প্রিয় আশেকানে মোস্তাফা (সঃ),
আগামী ১৫ই অক্টোবর ২০২৪ইং রোজ মঙ্গলবার বাদে মাগরিব হইতে ছামিদর খোয়াং গাউছিয়া ঈদগাহ ময়দানে গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসী ও প্রবাসীবৃন্দের সহযোগিতায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল এবং মাসিক খতমে গাউছিয়া শরীফ ও বারবি শরীফ এবং আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেবের ফাতেহা অনুষ্ঠিত হবে।

উক্ত ফাতেহায়ে ইয়াজদাহুম এবং মাসিক খতমে গাউছিয়া শরীফ ও বারবি শরীফে সকলের প্রতি ঈমানী দাওয়াত রইল।

Address

ছামিদর খোয়াং, নোয়াপাড়া, রাউজান
চট্টগ্রাম।

Alerts

Be the first to know and let us send you an email when গাউছিয়া কমিটি বাংলাদেশ ছামিদর খোয়াং শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share