Bangladeshi Pitha bilash

Bangladeshi Pitha bilash Bangladeshi pita: vapa pita, chitoi pita, kheju gurer dudh chitoi, patishapta, chitaruti pita, narkel puli ( both soft $crunchy), khaja, chalee ruti etc

04/06/2026

A reminder to read Surah Al Kahf and send prayers and blessings on the Prophet s.a.w as it is Friday( starts from Thursday after magrib)

The Prophet s.a.w said “Whoever reads Soorat al-Kahf on the day of Jumu’ah, will have a light that will shine from him from one Friday to the next.”
(Narrated by al-Haakim, 2/399; al-Bayhaqi, 3/249.)

It was narrated from Aws ibn Aws that the Prophet (peace and blessings of Allah be upon him) said: “The best of your days is Friday. On that day Adam (peace be upon him) was created; on that day he died; on that day the Trumpet will be blown; and on that day all of creation will swoon. So send a great deal of blessings upon me (i.e. on Friday), for your blessings will be shown to me.” Narrated by Abu Dawud, 1047

21/05/2026

নামাজ পড়েও কোনো পরিবর্তন নেই? কারণ ও সমাধান

অনেকেই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তবুও রাগ কমে না, মনে শান্তি নেই, খারাপ অভ্যাস ছাড়তে পারছেন না। মনে হয় নামাজ পড়ছি ঠিকই, কিন্তু কোথাও একটা মিসিং আছে। এই অনুভূতিটা আসলে অনেকেরই, কিন্তু বেশিরভাগ মানুষ এটা নিয়ে কথা বলেন না।
আসলে মিসিং জিনিসটার নাম খুশু।

আল্লাহ কোরআনে বলেছেন - "নিশ্চয়ই মুমিনরা সফল, যারা তাদের নামাজে বিনয়ী।" (সূরা মুমিনুন: ১-২)। এখানে আল্লাহ শুধু নামাজ পড়ার কথা বলেননি, বলেছেন নামাজে পূর্ণভাবে উপস্থিত থাকার কথা।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন - "অনেক মুসল্লি আছে যারা নামাজ থেকে শুধু ক্লান্তিটুকুই নিয়ে ফেরে।" (ইবনে মাজাহ: ১৪২৩)। অর্থাৎ নামাজ হচ্ছে, কিন্তু নামাজের আসল ফায়দা পাওয়া যাচ্ছে না।

নিউরোসায়েন্স বলছে, মানুষের মস্তিষ্ক একই সময়ে দুটো জিনিসে পূর্ণ মনোযোগ দিতে পারে না। নামাজে দাঁড়িয়ে মাথায় যদি অফিসের চিন্তা, পরিবারের ঝামেলা বা ফোনের নোটিফিকেশন থাকে - আল্লাহর সাথে সংযোগ তৈরি হওয়া সম্ভব না। ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেছেন, খুশু হলো নামাজের রুহ - রুহ না থাকলে শরীর থাকলেও কোনো লাভ নেই।

সমাধান হিসেবে তিনটা ছোট কাজ শুরু করুন।

প্রথমত, নামাজ শুরুর আগে ৩০ সেকেন্ড চুপ করে বসুন এবং মনে করুন আমি এখন আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। দ্বিতীয়ত, সূরা ফাতিহার অর্থ শিখুন, কারণ এটা প্রতি রাকাতে পড়ছেন অথচ অর্থ না জেনে পড়লে সংযোগ তৈরি হয় না। তৃতীয়ত, নামাজের পরে অন্তত এক মিনিট চুপ করে বসুন, সাথে সাথে ফোন ধরবেন না।

এই তিনটা ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার নামাজকে অনুভূতিতে ভরিয়ে দেবে। আর নামাজ যখন সত্যিকারের ইবাদতে পরিণত হয়, জীবনের বাকি অংশও বদলাতে শুরু করে।
জাহিদ হাসান মিলু
প্রফেটিক প্রোডাক্টিভিটি কোচ

12/05/2026

সবার জন্য যারা সবসময় বলে আমি পারিনা…স্বয়ং আল্লাহ the Almighty নিজেই এটা উত্তর দিছেন এখানে , আবার আচ্ছ্বাস ও দিছেন । তোমার বেস্ট এফোর্ট দাও ।

30/04/2026

মনে রাখতে হবে যারা প্রস্তুত হতে চায় শুধু তাদের জন্য

আল্লাহর একটা এলগরিদম আছে। একটা মানুষ সেই এলগরিদম অনুযায়ী কাজ করে। বিষয়টা খুব সূক্ষ্ম। ধরেন আপনাকে আল্লাহ জান্নাতে নিবে বা আপনি চাচ্ছেন জান্নাতে যেতে। আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করবে।

একদম ক্লিন কর ফেলবে। আপনাকে আস্তে ধীরে নামাজ পড়াবে। মিউজিক ছাড়াবে। নফল ইবাদত বাড়িয়ে দিবে। জবান ঠিক করাবে। গালি দেওয়া অফ করে দিবে। হারাম খাওয়া অফ করে দিবে। হারাম থেকে প্রোটেক্ট করাবে।
হারামে আপনার বুক কাঁপাবে৷ আপনার চোখ দিয়ে পানি নিয়ে আসবে। আল্লাহর প্রতি আপনার ভয় বাড়িয়ে দিবে। ইত্যাদি । এভাবে কোনো এক ব্যক্তিকে রেডি করবে জান্নাতের জন্য।

এরপরেও যদি কোনো কমতি থেকে থাকে তখন পুলসিরাত পার করে আপনাকে দাঁড় করাবে। পুলসিরাতের পরে একটা জায়গা আছে, নাম 'কানতারা' সেখানে আপনার জন্য যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকে বা কোনো পাওনা থেকে থাকে। তবে আপনার থেকে কিছু নেকি তাকে দিয়া দেয়া হবে।

এটাকে অবশ্য জান্নাতিদের নেকি ভাগাভাগিও বলা যায়। কারণ পুলসিরাত পার হওয়া মানেই সে জান্নাতি। তবুও একটা বালু কণাও অপরিশুদ্ধ রেখে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে না।

নবীদের নবুওয়াতের দায়িত্ব দেওয়ার আগেও আল্লাহ উনাদের রেডি করে নিতেন।
সাধারণ বান্দাদেরো আল্লাহ এই দুনিয়াতে আস্তে ধীরে জান্নাতের জন্য রেডি করে নেন।

এখন প্রশ্ন আসে ঠিক কাদেরকে আল্লাহ প্রস্তুত করেন? যারা প্রস্তুত হতে চায়। যারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চায়। যারা মুত্তাকী হতে চায়। যারা জান্নাত চায়।

মহান আল্লাহর কাছে আমরা তার সন্তুষ্টি কামনা করি। আল্লাহ আমাদের তার দ্বীনের জন্য কবুল করুক...।

16/04/2026

যুলহিজ্জার সেরা ১০ দিনের আগাম প্রস্তুতির জন্য ১০টি চমৎকার আমলের লিস্ট গোছানো অবস্থায় পেয়ে যাচ্ছেন এবার ... যেন আমরা এখন থেকেই নিজেদের হৃদয়, সময়, আমল আর নিয়তকে প্রস্তুত করতে পারি ইনশাআল্লাহ।

যুলহিজ্জার প্রস্তুতির জন্য ১০টি আমল--

১. নিয়ত ঠিক করা

এখন থেকেই মনে দৃঢ় নিয়ত করুন, “ আমি যুলহিজ্জার সেরা ১০ দিন আল্লাহর সন্তুষ্টির জন্য বিশেষভাবে ইবাদাতে কাটাবো।” শ্রেষ্ঠ কবুলযোগ্য আমলগুলো শুরু হয় একটি শুদ্ধ নিয়ত দিয়েই।

২. গুনাহ থেকে তাওবা করা

যে হৃদয় গুনাহে ভারী হয়ে আছে, সে হৃদয় ইবাদাতে স্বাদ কম পাবে। তাই যুলহিজ্জা শুরুর আগেই আন্তরিক তাওবা করুন—
যে কোন গোপন গুনাহ, আত্মশুদ্ধির প্রতি অবহেলা, দেরি করা সালাত পোড়া, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ—সবকিছুর জন্যই আল্লাহর কাছে ফিরে আসুন। তাওবা করুন।

৩. ফরজ ইবাদাত ঠিক করা
যে ব্যক্তি ফরজে দুর্বল, সে আসলে খুব বেশি দূর যেতে পারে না।তাই এখন থেকেই সালাত সময়মতো আদায়, পর্দা, হালাল-হারামের ব্যাপারে সচেতনতা, কুরআন তিলাওয়াত — এসব ঠিক করার চেষ্টা করুন।

৪. যিকিরের অভ্যাস গড়ে তোলা:

যুলহিজ্জার দিনগুলোতে বেশি বেশি তাহলীল, তাকবীর, তাহমীদ পড়া খুবই ফযীলতপূর্ণ আমরা সহীহ হাদিস থেকে জানি। তাই এখন থেকেই একটা জিকির রুটিনের অভ্যাস করুন:

**সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার**
যত বেশি জিহ্বা যিকিরে সজীব হবে, তত সহজ হবে সেরা দিনগুলো কাজে লাগানো।

৫. কুরআনের সাথে সম্পর্ক বাড়ানো:

প্রতিদিন অল্প হলেও কুরআন তিলাওয়াত, অর্থ পড়া, বা কিছু আয়াত নিয়ে চিন্তা করা শুরু করুন। বিশেষ করে সূরা হজ্জ পড়ুন, সূরা ইব্রাহিম পড়ুন, হাজ্জ নিয়ে আয়াতগুলো পড়ুন।

যুলহিজ্জার দিনগুলোতে কুরআনের সাথে গভীর সম্পর্ক আপনার ঈমানকে আরো উজ্জ্বল করবে ইনশাআল্লাহ।

৬. রোজার মানসিক ও শারীরিক প্রস্তুতি নিন:
সম্ভব হলে ৯ দিনেই রোজা রাখুন। সেটা না হলে, বিশেষ করে **আরাফার দুবের রোজা** রাখার জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন।যাদের পক্ষে সম্ভব, তারা আগেই কিছু নফল রোজা রেখে শরীর ও মনকে প্রস্তুত করতে পারেন।

৭. কুরবানীর প্রস্তুতি ও আত্মশুদ্ধির চর্চা শুরু করা:

কুরবানী শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়;
এটি নফস, অহংকার, রাগ, হিংসা, কৃপণতা, খারাপ অভ্যাস ইত্যাদি এসবই কুরবানী করারও শিক্ষা দেয়।

এখন থেকেই চেষ্টা করুন: নিজের রাগ নিয়ন্ত্রণ করুন, উত্তম ব্যবহার করুন, মানুষের হক আদায়, আত্মশুদ্ধির প্র্যাকটিস, স্ক্রিন টাইম কমিয়ে দেয়া -- এসবও যুলহিজ্জার প্রস্তুতির অংশ।

৮. দুআর লিস্ট তৈরি করা:

যুলহিজ্জার সেরা দিনগুলো দুআ কবুলের মহামূল্যবান সময় হতে পারে। বিশেষ করে আরাফাহর দিন! তাই আগে থেকেই একটি দুআর তালিকা বানান— নিজের জন্য, পরিবার, উম্মাহ, দুনিয়া-আখিরাত, ক্ষমা, হিদায়াহ, রিযিক, শান্তি—সবকিছু লিখে রাখুন যেন চাইতে ভুলে না যান।

৯. সময় নষ্ট কমিয়ে ইবাদাতের জায়গা তৈরি করা:

ফোন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ব্যস্ততা—এসব কমিয়ে দিন।
সেরা ১০ দিনের জন্য আগে থেকেই সময় খালি করতে না পারলে, দিনগুলো চলে যাবে কিন্তু আমল জমবে না। তাই এখন থেকেই সময় বাঁচানোর অনুশীলন শুরু করুন।

১০. একটি বাস্তবসম্মত আমল-পরিকল্পনা বানানো:
কেবল আবেগ দিয়ে আগানো যাবে না। বাস্তব পরিকল্পনাই দরকার।
তাই নিজের জন্য যুলহিজ্জার আমল রুটিনটা নিজেই বানিয়ে ফেলুন।

প্রতিদিন কতটুকু কুরআন পড়বেন, কত যিকির করবেন, কত সময় দুআ করবেন, কাকে কাকে সাহায্য করবেন, কোন কোন দিন রোজা রাখবেন।

ছোট, সহজ কিন্তু ধারাবাহিক পরিকল্পনাই বেশি টেকে কিন্তু!

এবং যারা হজ্জে যাচ্ছেন, তারা আল্লাহর মহান মেহমান হতে যাচ্ছেন, তাদের জন্য অনেক অনেক দুআ। আল্লাহ যেন সহজ করেন, কবুল করেন সবটুকু!

আর যারা হজ্জে যাচ্ছেন না, আমরাও যেন এই মানসিকতা রাখি যে,
"আমরাও আল্লাহর সামনে হাজিরা দিতে প্রস্তুত হচ্ছি, আমরাও হৃদয়ে “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” বলছি।"

এই দিনগুলো সবার জন্যই রহমত, সওয়াব, মাগফিরাত আর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। তাই হেলায় যেন হারিয়ে না ফেলি সেজন্য এখন থেকেই রেডি হয়ে যাই
#রাইটিং_থেরাপি

মেলবোর্নে এক অনন্য ইসলামী সন্ধ্যা বাংলাদেশের দুইজন স্বনামধন্য, প্রখ্যাত ও বহুল শ্রদ্ধেয় ইসলামী স্কলার — ডক্টর মিজানুর রহ...
30/03/2026

মেলবোর্নে এক অনন্য ইসলামী সন্ধ্যা
বাংলাদেশের দুইজন স্বনামধন্য, প্রখ্যাত ও বহুল শ্রদ্ধেয় ইসলামী স্কলার — ডক্টর মিজানুর রহমান আজহারি ও শায়খ আহমাদুল্লাহ— বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
তাদের জ্ঞানগর্ভ বক্তব্য, হৃদয়স্পর্শী উপস্থাপনা এবং প্রজ্ঞায় ভরপুর আলোচনা ইতোমধ্যেই বিশ্বের অগণিত মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে।এবার মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিশেষ ইসলামিক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব —
একটি সন্ধ্যা, যা হবে জ্ঞান, প্রেরণা ও আত্মিক অনুপ্রেরণায় ভরপুর।
**তারিখ: শুক্রবার, ৩ এপ্রিল *
*স্থান: *Al Taqwa College*
*201 Sayers Road*
**Truganina **

আপনার আসন নিশ্চিত করতে টিকিট সংগ্রহ করুন নিচের লিঙ্ক থেকে:
*ipdc.link/MEL*
আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই মহৎ আয়োজনের অংশ হোন এবং একটি স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকুন।

Address

Melbourne, VIC
3030

Telephone

0433235221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi Pitha bilash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share