Come Back to Allah

Come Back to Allah সাথেই থাকুন

12/02/2024

নিজেকে যথাসম্ভব পরিশুদ্ধ রাখার চেষ্টা করুন। বিশ্বাস করুন, একটা সময় গিয়ে আপনি খুব পস্তাবেন নিজের কৃতকর্মের জন্য। এই উপলব্ধি নিয়ে আফসোসে গা' ভাসাবেন যে, যদি পার্থিব জীবনে নিজেকে পরিশুদ্ধ রাখতে পারতাম। যদি কাল কেয়ামতে রবের সামনে আমাকে লজ্জিত অবস্থায় দাঁড়াতে না হতো। যদি আঁধার কবর আমার জন্য আলোকিত হতো!
জান্নাত পাওয়ার লোভে পার্থিবতার মায়া কিছুটা ত্যাগ করুন। রবের কসম, ফায়দা একান্তই আপনার হবে। দেহ, আত্মা এবং ক্বলবের পরিচর্যা করুন। পার্থিব ব্যস্ততাকে ছাপিয়ে নিরালায় বসে ভাবুন, আপনার গন্তব্য ঠিক কোথায় গিয়ে ঠেকবে। আপনার মৃত্যুতে স্বজনরা ঠিক কতোদিন পর্যন্ত শোকাভিভূত রবে। রাব্বুল আলামিনের কাছে পৌঁছাবার পূর্বেই নিজেকে হেদায়েতের আলোয় আলোকিত করুন। দেরি হবার আগেই নিজেকে তৈরি করুন আঁধার কবরের মহিমান্বিত একজন হিসেবে!

✍️উম্মুল আরওয়াহ্।
@সিরাহ

10/02/2024

রিযক কী?

উচ্চ বেতন, ভালো ব্যবসা আর বাড়ি-গাড়িই কি রিযক?

রিযক হচ্ছে আল্লাহ তায়ালার প্রদত্ত বান্দার উপকারী সব কিছু। সুস্বাস্থ্য, নিরাপত্তা, ভালো দাম্পত্য বন্ধন, সুসন্তান, ভালো বন্ধু, পিতা-মাতা, উপকারী জ্ঞান, এমনকি ইবাদতের স্পৃহা ও ইবাদত করতে পারাও রিযক।

রিযককে কেবল বেতন বা লাভের অংকে পরিমাপ করা বোকামি।

কাজেই অন্যের বেতনের অংক শুনে হতাশ না হয়ে আল্লাহর দেয়া সমুদয় রিযককে স্মরণ করুন।

খুশিতে বলুন 'আলহামদুলিল্লাহ'।

রিযকের কন্সেপ্ট আত্মস্থ করতে পারলে কোনোরূপ দুনিয়াবি কারণে হতাশ হওয়ার কথা নয়।

ইউসুফ সুলতান হাফিঃ

13/08/2020

اقرا باسم ربك الذي خلق🌼

আপনার পালনকর্তার নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন।💛

13/05/2020

~ জীবনে খারাপ থাকি আর ভালো থাকি🍂

- আল্লাহ'র উপর ভরসা রাখি🥰

05/05/2020

~ একদিন আমিও বৃষ্টিতে ভিজবো কবরস্থানে🌧

- হাজারো লাশের মাঝে🌚🍂

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Come Back to Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share