মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আবুধাবী ইলেক্ট্রা শাখা

  • Home
  • United Arab Emirates
  • Abu Dhabi
  • মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আবুধাবী ইলেক্ট্রা শাখা

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আবুধাবী ইলেক্ট্রা শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আবুধাবী ইলেক্ট্রা শাখা, Religious organisation, আবুধাবী ইলেক্ট্রা, Abu Dhabi.

09/07/2026
05/07/2026

হযরত মন্সুর হাল্লাজ (রহ.) — সত্যের পথে এক অমর শহীদ।
এক রাতে কারাগারে ৩০০ বন্দীর সাথে ছিলেন হযরত মন্সুর হাল্লাজ (রহ.)।
তিনি বন্দীদের বললেন—"বন্দিরা! তোমাদের কি আমি মুক্তি দেব?"
বন্দীরা অবাক হয়ে বলল—"আপনি নিজে কেন মুক্ত হচ্ছেন না?"
হাল্লাজ উত্তর দিলেন—"আমি আল্লাহর গোলামি করছি, আমি সত্য উদ্ধারের প্রহরী।
চাইলে ইশারায় তোমাদের সব বাঁধন খুলে দিতে পারি।"

এরপর শাহাদাত আঙুল তুলতেই বন্দিদের সব শেকল খুলে গেল।
বন্দীরা বলল—"হুজুর, গেট তো তালাবদ্ধ, আমরা বাইরে যাবো কীভাবে?"
হাল্লাজ আঙুল তুলতেই দেয়াল ফেটে গেল, আর বন্দিরা বের হয়ে গেল।
তারা বলল—"আপনি কি আমাদের সাথে যাবেন না?"
হাল্লাজ বললেন— "না, আমি আল্লাহর রহস্যে আবদ্ধ।"

পরদিন সকালে কারারক্ষীরা জিজ্ঞেস করল—
"বন্দিরা কোথায়?"
হাল্লাজ উত্তর দিলেন—"আমি তাদের মুক্ত করে দিয়েছি।"
তখন তারা বলল—"তুমি কেন পালালে না?"
হাল্লাজ শান্ত কণ্ঠে বললেন—"খোদা আমাকে তিরস্কার করবেন, তাই যাইনি।"

এই সংবাদ খলিফার কানে পৌঁছালে তিনি কঠিন শাস্তির হুকুম দিলেন।
হাল্লাজকে ৩০০ বেত্রা,,ঘাত করা হলো। প্রতিটি আঘাতে তাঁর হৃদয় থেকে প্রতিধ্বনি হচ্ছিল—"বাবা মন্সুর! ভয় পেয়ো না।"
এরপর তাঁকে মৃ,,ত্যু,,দণ্ডের জন্য নিয়ে যাওয়া হলো। ১৩টি ভারি শিকল বহন করে, গর্বিত ভঙ্গিতে তিনি "বাব আল তাক" নামক ফাঁসির মঞ্চে উঠলেন।
তাঁকে উপহাস করে জিজ্ঞেস করা হলো—"মন্সুর, কেমন লাগছে?"
তিনি উত্তর দিলেন—"যিনি সত্য (আল-হক), তিনি নিজেই এই মঞ্চে উঠবেন।"

প্রশ্ন করা হলো—"সুফিবাদ কী?"
হাল্লাজ বললেন—"যা তোমরা সামান্য দেখছ, আর বৃহৎ অংশ হলো যেটা পর্যন্ত তোমরা পৌঁছাতে পারবে না।"
এরপর তাঁর দুই হাত কে,,,টে ফেলা হলো।
তিনি হাসলেন আর বললেন—"একজন বন্দির হাত কে,,,টে ফেলা সহজ ব্যাপার— আনাল হক।"

তাঁর পা ক্ষ,,,তবি,,,ক্ষত করা হলো, তখনও তিনি বললেন—"এই পা দিয়ে আমি দুনিয়া ভ্রমণ করেছি, কিন্তু আমার আরেক জোড়া পা আছে, যেগুলো দিয়ে আমি এখনও দোজাহান ভ্রমণ করছি।"
এরপর তিনি নিজের র,,ক্তমাখা হাত দিয়ে মুখ রাঙালেন।
কেউ জিজ্ঞেস করল—"এটা কেন করলে?"
তিনি বললেন—"যেন তোমরা না ভাবো, ভয় পেয়ে আমার মুখ ফ্যাকাশে হয়ে গেছে।
বীরের প্রসাধনী হলো তার নিজের রক্ত।"

তাঁর চোখ উপড়ে ফেলা হলো, কান-নাক কেটে ফেলা হলো।
শেষে জিহ্বা কা,,,টা,,,র আগে তিনি বললেন—
"হে খোদা! এরা আমাকে নির্যা,,,তন করেছে, কিন্তু তুমি তাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করো না।"
মাগরিবের সময় তাঁর শি,,,র,,,শ্ছে,,,,দ করা হলো।
কিন্তু আশ্চর্য! তাঁর রক্তের প্রতিটি কণা থেকে ধ্বনিত হচ্ছিল—
"আনাল হক… আনাল হক… আনাল হক।"

আতঙ্কে তাঁর দেহ ও রক্ত পু,,ড়ি,,,য়ে তিগ্রিস নদীতে ছুঁড়ে দেওয়া হলো।
কিন্তু নদীর প্রতিটি পানির ফোঁটা তখনও জিকির করছিল—"আনাল হক, আনাল হক।"
হযরত মন্সুর হাল্লাজ (রহ.) ২৮ মার্চ, ৯১৩ খ্রিস্টাব্দে শাহাদাত বরণ করেন।
তাঁর অমর বাণী— "আনাল হক" (আমি সত্য)।
তিনি প্রমাণ করে গেছেন— সত্যকে দুনিয়ার কোনো শক্তি মুছে ফেলতে পারে না।

#আনালহক #মন্সুরহাল্লাজ #শাহাদাত #সত্যেরপথে #আল্লাহরপ্রেম #সুফিবাদ #আধ্যাত্মিকতিক

01/07/2026

আল্লাহর অলিরা মানবজাতি ও সৃষ্টিজগতের জন্য আল্লাহর এক বিশেষ অনুগ্রহ ও নেয়ামত।”
- মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.)

গাউসিয়া হক মঞ্জিলের এই আসনে বাবাজান একমাত্র পুত্র হিসাবে আমাকে মনোনীত করে যান।
কালাম- মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.)

23/06/2026

"মাজারে যাওয়া বিদাত। সেখানে টাকা দেওয়া এবং নেওয়া হারাম। কিন্তু সেই টাকার বা অর্থনৈতিক ব্যবস্থার দখল নিতে চাওয়া খুব আরাম। মাজারের সংস্কার দরকার। কিন্তু সেটা মাজারপ্রেমী মানুষেরাই করবে। সরকার কীভাবে নিজেকে সেই প্রক্রিয়ায় যুক্ত করবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। মাজারপ্রেমী ইন্টেলেকচুয়ালরাও সেই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে। কিন্তু তাতে তোমার কী, যে মাজারে যাওয়াকে শিরক-বিদাতের বেশি ভাবতে পারো না৷ তোমার টেনশন কেন এত?
জীবনে মাজারের গলি দিয়ে হাঁট নাই। বারান্দায় গিয়ে বসো নাই, দান খয়রাতের কথা বাদই দিলাম; তোমার এত জ্বলে কেন? ভিন্ন মতাদর্শের ডিসি গিয়ে দানবাক্স সিলগালা করবে, এই লোকরঞ্জনবাদ প্রদর্শন করে মাজার দখল করতে চাওয়া কেন? মাজারে যে টাকা দিচ্ছে সে কি জানে না, এই টাকা কোথায় দিচ্ছে, কাকে দিচ্ছে এবং কেন দিচ্ছে? সে কি চাইছিল তোমার কাছে টাকার হিসাব? তোমার এই টাকার দিকে এত চোখ কেন? পারলে তোমার ঘরের সামনে বা অফিসের বাইরে বসাও না একটা দানবাক্স। দেখ না দেয় কিনা কেউ টাকা? কার কোথায় কেন জ্বলে সব বুঝি। শেষে আবার বলি, মাজারের যে সংস্কার দরকার সেটা করতে হলে সরকারের সঙ্গে মিলে মাজারের মানুষেরাই করবে কিংবা মাজার ভেতরকার এবং তরিকত-তাসাউফপন্থী মানুষদের নিয়ে সরকার নিজেই উদ্যোগ নিতে পারে। তবে মাজার ভাঙতে চাওয়া মানুষদের তাতে নাক না গলালেও চলবে। আর মাজার সংস্কারের চেয়ে এই মুহূর্তে আরও জরুরি হচ্ছে এক শ্রেণির মাদরাসা সংস্কার করা এবং আবাসিক মাদরাসাগুলোতে শিশু নির্যাতন বন্ধ করা। প্রতিদিন যে হারে নির্যাতনের খবর আসছে, এগুলো সহ্য করা কঠিন। মানুষ পুরোপুরি মুখ ফিরিয়ে নেওয়ার আগেই সেসবের দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি। এগুলোও কিন্তু মানুষের টাকাতেই চলে।

19/06/2026

প্রিয় আশেকানে,
মাইজভান্ডারী আসসালামু আলাইকুম সবাই কেমন।আলহামদুলিল্লাহ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আবুধাবি ইলেক্ট্রা শাখার মাসিক ফাতেহা আজ বৃহস্পতিবার মাসিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হয়েছে। যাহারা ইচ্ছায় অনিচ্ছায় যারা বিভিন্ন ব্যস্ত সবার রুহানি হাজির মুনিব কবুল করুক আমিন🤲
(স্হান: অস্থায়ী কার্যলয় বাবু আবু ভাই এর স্টোরে মোছাপ্পা ১৪ নাম্বার
১৮-০৬-২০২৬)

নিবেদক :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আবুধাবি ইলেক্ট্রা শাখা ❤️❤️❤️

Address

আবুধাবী ইলেক্ট্রা
Abu Dhabi

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আবুধাবী ইলেক্ট্রা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share