23/08/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম
গতকাল ২২-০৮-২০২৬ খ্রিস্টাব্দ শনিবার বিকাল ৩ ঘটিকায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ কর্তৃক ঘোষিত ফটিকছড়ি উপজেলা 'গ' জোনের সাংগঠনিক সমন্বয়কারী ও সকল শাখা সমূহ কর্তৃক আয়োজিত "সাংগঠনিক সংলাপ ও বৃক্ষরোপণ কর্মসূচি" ফটিকছড়ি উপজেলাস্থ শহীদ শফিকুন নুর (বীর প্রতীক) মওলা হলে অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি উপজেলা 'গ' জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মাষ্টার মুহাম্মদ কবির আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উক্ত জোনের সাংগঠনিক সমন্বয়কারী জনাব মুহাম্মদ নুরুল হুদা মেম্বার, জনাব মুহাম্মদ আলী নেওয়াজ ও জনাব মুহাম্মদ আনিস উদ্দিন সোহেল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের মান্যবর সভাপতি জনাব রেজাউল আলী জসিম চৌধুরী মহোদয়।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনে পাক তেলাওয়াত করেন মাহালিয়াটিলা শাখার ধর্মীয় সম্পাদক হাফেজ মুহাম্মদ আরমান, নাতে মোস্তাফা(দ.) পেশ করেন বিবিরহাট শাখার যুগ্ন-সম্পাদক মুহাম্মদ রবিউল হোসেন পারভেজ, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন গোপালঘাটা শাখার ধর্মীয় সম্পাদক হান্নান উদ্দিন রাসেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সিনিয়র সদস্য জনাব মুজিবুর রহমান বাবুল, কাজী নিজামুল ইসলাম, আবুল হাসেম, সৈয়দ মোরশেদুল আমিন, কাজী মুহাম্মদ হারেস, মুহাম্মদ নুরুল ইসলাম, জয়নাল আবেদীন জুলু, মুহাম্মদ আমির খসরু, দুবাই বিএমডব্লিউ শাখার সহ-সভাপতি মুহাম্মদ আবুল হাসেম, ফটিকছড়ি উপজেলা 'ক' জোনের সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মাদ আলমগীর আলম, মুহাম্মদ আলাউদ্দিন, 'খ' জোনের সাংগঠনিক সমন্বয়কারী মুহাম্মাদ শহীদুল্লাহ্, 'ঘ' জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাষ্টার মুহাম্মাদ নাসির উদ্দিন, মাষ্টার মুহাম্মদ আজিম উদ্দিন, সাংগঠনিক সংলাপ বাস্তবায়ন উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ এমদাদ হোসেন, সদস্য সচিব মুহাম্মদ পারভেজ, সদস্য মুহাম্মদ আলিমুল হাকিম, ইসমত পাশা, আশীষ চক্রবর্তী, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।
সবিশেষ মিলাদ কিয়াম পরিচালনা করেন রাঙ্গামাটিয়া শাখা যুগ্ম-সম্পাদক মাওলানা আলাউদ্দিন কাদের, মোনাজাত পরিচালনা করেন মধ্যম কাঞ্চননগর নং ওয়ার্ড শাখার যুগ্ম-সম্পাদক মাওলানা নুরউদ্দিন মানিক।