Hazrahati Uttarpara Baitun Nazat Jame Masjid

  • Home
  • Hazrahati Uttarpara Baitun Nazat Jame Masjid

Hazrahati Uttarpara Baitun Nazat Jame Masjid বর্তমানে মসজিদটির নির্মাণকাজ চলছে। কেউ মসজিদের নির্মাণ কাজে শরীক হতে চাইলে যোগাযোগ করুন।

19/03/2026

চার ধরনের মাল বা সম্পদের উপর যাকাতের হিসাব করতে হয়, ১. অর্থ, ২. স্বর্ণ, ৩. রৌপ্য, ৪. ব্যবসার মালামাল।

চাঁদের হিসাবে যেই তারিখে কেউ নেসাব পরিমাণ মালের মালিক হয়, পরবর্তী বছর ঐ তারিখে সে নেসাব পরিমাণ মালের মালিক থাকলে, তার উপর যাকাত ফরজ হবে, ওই তারিখে সে তার সম্পদের হিসাব করে যাকাত বের করবে, বছরের মধ্যবর্তী যে কোন সময়ে তার সম্পদ বৃদ্ধি পাক অথবা কম হোক তাতে কোন পার্থক্য আসে না, হিসাব করার তারিখে নেসাব পরিমাণ বা তার থেকে বেশি অর্থ থাকলে সে হিসাব করে যাকাত প্রদান করবে।

সারা বছর তার আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে, যাকাতের ক্ষেত্রে এগুলোর কোনো হিসাব আসবে না। চাঁদের তারিখ হিসাবে হিসাব করার নির্দিষ্ট দিনে সে ওই চার ধরনের মালামাল থেকে (ঋণ বাদে) কতটুকু সম্পদের মালিক, তার উপর শতকরা আড়াই টাকা হিসেবে যাকাতের অর্থ প্রদান করতে হবে।

মালিকের ফিক্সড ইনভেস্টমেন্টের উপরেও যাকাতের হিসাব হবে।

সরকারি প্রভিডেন্ট ফান্ডে কর্মকর্তা বা কর্মচারীদের যে অর্থ বাধ্যতামূলকভাবে কেটে রাখা হয়, সে সঞ্চয়ের উপর যাকাত আরোপিত হবে না।

যাকাতের নেসাব : সাড়ে ৫২ ভরি রুপা বা তার বাজার মূল্য। ওই চার ধরনের মালামাল থেকে যা আছে, তার সবটুকু যোগ করে যদি সাড়ে ৫২ ভরি রুপার বাজার মূল্য সমপরিমাণ অর্থ হয়, তাহলে যাকাত ফরজ হবে।

যদি ৩০০০ টাকা ভরি হয়, সাড়ে ৫২ ভরি রুপার দাম ১,৫৭,৫০০ টাকা।

এখন যদি কারো, নগদ ৫০ হাজার টাকা থাকে, স্বর্ণ ও রুপা মিলে এক লাখ টাকার সম্পদ, আর ব্যবসার মালামাল থাকে ৫০০০০ টাকার, আর ঋণ থাকে যদি বিশ হাজার টাকা, তাহলে হিসাব হবে : ৫০০০০+১০০০০০+৫০০০০-২০০০০= ১৮০০০০ (এক লক্ষ আশি হাজার টাকা)

সুতরাং হিসাব অনুযায়ী এই ব্যক্তি নেসাব পরিমাণ অর্থের মালিক।

কারণ, উপরের হিসাব অনুযায়ী নেসাবের পরিমাণ এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশত টাকা। আর সে চার ধরনের মাল থেকে এক লক্ষ আশি হাজার টাকার মালিক।

হাজরাহাটি উত্তরপাড়া বাইতুন নাজাত জামে মসজিদের নির্মাণ কাজ চলমান। কাছের ও দূরের যেসকল ধর্মপ্রাণ মুসলমান আর্থিক অনুদান দিয়...
31/03/2023

হাজরাহাটি উত্তরপাড়া বাইতুন নাজাত জামে মসজিদের নির্মাণ কাজ চলমান। কাছের ও দূরের যেসকল ধর্মপ্রাণ মুসলমান আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে আল্লাহ তায়ালা উত্তম জাযা দান করুন।

সাটারিং কমপ্লিট। আগামীকাল বুধবার ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ।
25/10/2021

সাটারিং কমপ্লিট। আগামীকাল বুধবার ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ।

আর্থিক অনুদান দিয়ে সদকায়ে জারিয়াতে আপনিও শামিল হোন !!নবী করীম সাঃ বলেন- যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, মহান...
24/09/2021

আর্থিক অনুদান দিয়ে সদকায়ে জারিয়াতে আপনিও শামিল হোন !!

নবী করীম সাঃ বলেন- যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।

আলহামদু লিল্লাহ, ধীরগতিতে হলেও মসজিদের স্তম্ভ নির্মাণ শেষ হওয়ার পর, এখন ছাদ নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। অনেকেই বিভিন্নভাবে নির্মাণকাজে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করেছিলেন, তাদের প্রতি আমরা আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা তিনি সকলের অনুদান কবুল করে সর্বোত্তম জাযা দান করুন।

বিঃদ্রঃ ছাদ নির্মাণের কাজে যারা অনুদান দিয়ে অংশগ্রহণ করতে চান, তারা মসজিদের ব্যাংক একাউন্ট অথবা বিকাশে টাকা পাঠাতে পারেন। বিকাশ পার্সোনাল - 01721687509 (সভাপতি)। পরিমাণে বেশি হলে ব্যাংক একাউন্টে টাকা পাঠানো ভালো। ব্যাংকে টাকা পাঠাতে চাইলে, ম্যাসেজ করবেন, একাউন্ট নম্বর ম্যাসেজে দিয়ে দেওয়া হবে।

মসজিদের নির্মাণ কাজ চলছে।
11/02/2021

মসজিদের নির্মাণ কাজ চলছে।

Address

Bangladesh

7200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrahati Uttarpara Baitun Nazat Jame Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Hazrahati Uttarpara Baitun Nazat Jame Masjid:

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share