08/09/2026
প্রিয় খ্রিস্টভক্তবৃন্দ,
আগামী ৯ আগস্ট ২০২৬, রবিবার, সন্ধ্যা ৬:১৫ মিনিটে সেন্ট ক্যামিলাস চার্চে বাংলা খ্রিস্টযাগ অনুষ্ঠিত হবে।
এবারের বাংলা খ্রিস্টযাগ উৎসর্গ করবেন বাংলাদেশ থেকে আগত ফাদার টেরেন্স রড্রিগেজ, যিনি চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চডায়োসিসের ভিকার জেনারেল।
এই পবিত্র খ্রিস্টযাগের সংবাদটি আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে ভাগ করে নেওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে আরও বেশি সংখ্যক বিশ্বাসী এই আধ্যাত্মিক মিলনমেলায় অংশগ্রহণের সুযোগ পান।
যাঁরা খ্রিস্টযাগের উদ্দেশ্যে $10 অনুদান প্রদান করতে ইচ্ছুক, তাঁরা অনুগ্রহ করে বাংলা চার্চ কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করবেন।
মেট্রো ওয়াশিংটন এলাকার সকল বিশ্বাসী ভাই-বোনকে এই পবিত্র বাংলা খ্রিস্টযাগে আন্তরিক ও সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
স্থান: সেন্ট ক্যামিলাস চার্চ
তারিখ: ৯ আগস্ট ২০২৬, রবিবার
সময়: সন্ধ্যা ৬:১৫ মিনিট