Anjumane Al-Islah USA

Anjumane Al-Islah USA Anjumane Al-Islah United State of America
Official ID. Anjumane Al-Islah United State of America
O

Assalamu Alaikum Eid Mubarak to all.
03/20/2026

Assalamu Alaikum
Eid Mubarak to all.

May the Mahfil be successful.
02/25/2026

May the Mahfil be successful.

আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ’র উদ্যোগে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিতমুর্শিদে বর...
01/26/2026

আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ’র উদ্যোগে হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

মুর্শিদে বরহক, শামসুল উলামা হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)–এর ১৮তম ঈসালে সওয়াব মাহফিল আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ’র উদ্যোগে ভার্চুয়াল জুম প্ল্যাটফর্মে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

২৫ জানুয়ারি ২০২৬, রবিবার রাত ৮টায় আয়োজিত এই ভার্চুয়াল মাহফিলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান এবং হযরত ছাহেব কিবলাহ (রহ.)–এর অসংখ্য মুরিদীন ও মুহিব্বীন অংশগ্রহণ করেন। মাহফিলে খতমে খাজেগান শরিফ, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর বর্ণাঢ্য জীবন, দ্বীনি খেদমত ও অবদান নিয়ে আলোচনা এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ সেন্ট্রাল কমিটির সভাপতি মাওলানা এম. এ. নূর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহের মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) যেমন লক্ষ লক্ষ মানুষের মুর্শিদ ছিলেন, তেমনি তিনি আমাদের জন্য আল্লাহপ্রদত্ত এক অনন্য আদর্শ। তাঁর মধ্যে কেবল ইলমে তাসাউফই নয়; বরং মানবিকতা, কুরআন-হাদিসের বিশুদ্ধ শিক্ষার প্রতি অটল বিশ্বাস, ইখলাস ও তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান ছিল—যা আমাদের জন্য অনুসরণীয়।

তিনি আরও বলেন, হযরত ছাহেব কিবলাহ (রহ.) কোনো প্রতিদানের আশায় নয়; বরং একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আজীবন দ্বীনি খেদমত করে গেছেন। তিনি শুধু একজন মুর্শিদই ছিলেন না; বরং বাতিল, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে একজন মুজাদ্দিদের ভূমিকাও পালন করেছেন।

তিনি উল্লেখ করেন, হযরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) ১৮ বছর আগে ইন্তেকাল করলেও তাঁর দ্বীনি খেদমতের ধারা আজও অব্যাহত রয়েছে। আমরা যদি তাঁর রেখে যাওয়া খেদমত, তাকওয়া ও নসিহত অনুসরণ করি, তবে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন আঞ্জুমানে আল-ইসলাহ নিউইয়র্ক স্টেটের সাবেক প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ূম ছালিক। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর শানে মর্সিয়া পরিবেশন করেন পার্কচেস্টার চ্যাপ্টার কমিটির সহ-সভাপতি ক্বারী রিদওয়ানুল হক শিমুল। খতমে খাজেগান শরিফ পাঠ করেন সেন্ট্রাল কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস মঞ্জলালী। স্বাগত বক্তব্য রাখেন সহ-সংগঠনিক সম্পাদক মাওলানা রুহান উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ স্থায়ী কমিটির সভাপতি হযরত আল্লামা মঈন উদ্দিন সাহেব ও স্থায়ী কমিটির সদস্য মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

বক্তব্য রাখেন সেন্ট্রাল কমিটির সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম এবং সদস্য মাওলানা মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মাওলানা শরীফ উদ্দিন সাহেব, মাওলানা আবু নসর মুহাম্মদ কুতুবুজ্জামান সাহেব এবং আঞ্জুমানে আল-ইসলাহ কানাডার সভাপতি মাওলানা নূরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির সাবেক সহ-সভাপতি ড. আব্দুল মালিক, সাবেক সহ-সভাপতি ড. আবুল খায়ের, সহ-সভাপতি আলহাজ শাদাত খান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কাউছার আহমদ, কোষাধ্যক্ষ মতাহির হোসেন, প্রচার সম্পাদক ক্বারী মালিক শেখ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবু জাফর সালেহ, যুব বিষয়ক সম্পাদক নজম উদ্দিন আহমদ, আইন বিষয়ক সম্পাদক মুহিতুর রহমান সুহেল, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ জমশেদ হোসেন, অফিস সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, সদস্যবৃন্দ মাওলানা সুন্নাতুর রহমান, ক্বারী মাহতাব আহমদ, হাফিজ মঈন উদ্দিন, হাফিজ পারভেজ সিদ্দিক ও মাওলানা কাজী ফয়েজ, নিউ ইয়র্ক স্টেটের সাবেক সভাপতি কবি মওলানা মুখলেসুর রহমান, ফুলতলী ইসলামিক সেন্টারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিমুর রহমান বুরহান সাহেব, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রুকন হাকিম, দারুস সুন্নাহ নিউইয়র্কের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মিনহাজুর রহমান চৌধুরী ও ওসমানীনগর এসোসিয়েশন অফ আমেরিকার সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী মিছলু।

এছাড়াও মাহফিলে আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ’র বিভিন্ন স্টেট ও চ্যাপ্টার কমিটির নেতৃবৃন্দসহ বিশ্বের বিভিন্ন দেশের দায়িত্বশীলবৃন্দ এবং হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর অসংখ্য মুরিদীন ও মুহিব্বীন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে সভাপতির সমাপনী বক্তব্য এবং প্রধান অতিথির দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

আসসালামু আলাইকুম,অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, প্রতিকূল আবহাওয়ার কারণে আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ–এর উদ্যোগে আয়োজিত আজ ...
01/25/2026

আসসালামু আলাইকুম,

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, প্রতিকূল আবহাওয়ার কারণে আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ–এর উদ্যোগে আয়োজিত আজ রবিবারের আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর ইসালে সওয়াব মাহফিল ইন-পারসন ( in person) এর পরিবর্তে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী রবিবার ১৩–১৬ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে উক্ত প্রোগ্রাম ঐদিন রাত ৮:০০ টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে l

উক্ত ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন—
*আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী*
মুহতারাম সভাপতি
বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ

Zoom বিবরণ:
🔹 Zoom ID: 399 475 8751
🔹 Passcode: v5stvc
🔹 Link:
https://us06web.zoom.us/j/3994758751?pwd=9zH2HHnLungnlOSNMWTvI2Y2Ddmtvi.1

উক্ত মাহফিলে সকলকে যথা সময়ে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে l

দাওয়াতক্রমে
শাব্বির আহমদ
সাধারণ সম্পাদক

আসসালামু আলাইকুম,অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, প্রতিকূল আবহাওয়ার কারণে আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ–এর উদ্যোগে আয়োজিত আগা...
01/23/2026

আসসালামু আলাইকুম,

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, প্রতিকূল আবহাওয়ার কারণে আঞ্জুমানে আল-ইসলাহ ইউএসএ–এর উদ্যোগে আয়োজিত আগামী রবিবারের আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর ইসালে সওয়াব মাহফিল ইন-পারসন ( in person) এর পরিবর্তে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী রবিবার ১৩–১৬ ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে উক্ত প্রোগ্রাম ঐদিন রাত ৮:০০ টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে l

উক্ত ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন—
*আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী*
মুহতারাম সভাপতি
বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ

Zoom বিবরণ:
🔹 Zoom ID: 399 475 8751
🔹 Passcode: v5stvc
🔹 Link:
https://us06web.zoom.us/j/3994758751?pwd=9zH2HHnLungnlOSNMWTvI2Y2Ddmtvi.1

উক্ত মাহফিলে সকলকে যথা সময়ে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে l

দাওয়াতক্রমে
শাব্বির আহমদ
সাধারণ সম্পাদক

01/15/2026
আলহামদুলিল্লাহ এগিয়ে যাক মদিনাগামী কাফেলা সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানাচ্ছি।
01/11/2026

আলহামদুলিল্লাহ
এগিয়ে যাক মদিনাগামী কাফেলা
সংশ্লিষ্ট সকলকে মোবারকবাদ জানাচ্ছি।

সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি।
01/11/2026

সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি।

All are invited.
01/11/2026

All are invited.

12/10/2025

আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিতঃ
ইসলামের ক্রান্তিলগ্ন সময়ে দ্বীনি ফিকির বাস্তবায়নে আল ইসলাহর কর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ
- ভিডিও বার্তায় আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহাতারাম সভাপতি আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, আল্লাহ ও তাঁর রাসূলের সন্তষ্টি, সহীহ সুদ্ধ আকিদার লালন, নেক আমল, চারিত্রিক বৈশিষ্ট্য, খেদমতে খালক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে আমাদের পীর ও মুরশিদ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী রহ.১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন আনজানে আল ইসলাহ। প্রতিষ্ঠার পর থেকে আনজুমানে আল ইসলাহর কর্মীরা বহুমুখী খেদমত চালিয়ে যাচ্ছে এবং ইসলামের দুর্যোগপূর্ণ সময়ে সত্য ও মিথ্যার পার্থক্য অনুধাবন করতে সফল হয়েছে।

তিনি আরো বলেন বর্তমানে বহুমুখী সমস্যা ও ফিতনার এই সময়ে আনজুমানে আল ইসলাহর কর্মীরা ইসলামের সঠিক আকীদা প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। ফ্রান্সের মত দেশে আল ইসলাহ কর্মীরা দ্বীন প্রচারে যে সাহসী ভুমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি ইখলাস, ভাতৃত্ব ও পারস্পরিক মহব্বতের ভিত্তিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আল ইসলাহর সকল কর্মীকে এগিয়ে আসার আহবান জানান।

গত ৮ ডিসেম্বর সোমবার আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সভা ও কাউন্সিলে ভিডিও বার্তায় আল্লামা হুসামুদ্দিন চৌধুরী ফুলতলী এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের জয়েন্ট সেক্রেটারি মাওলানা এম এ কাদির আল হাসান।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজি আব্দুল মুহিতের উপস্থাপনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা মির্জা কারি শফিকুল ইসলাম, হাফিজ এখলাসুর রহমান রাজু, অভারভিলা বাংলাদেশি কমিউনিটি জামে মসজিদের সহ সভাপতি সালেহ আহমদ চৌধুরী।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের বিভিন্ন শহর থেকে আগত সদস্যদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানী শহর প্যারিসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মাওলানা মাসুক আহমদকে পুনরায় সভাপতি এবং কাজী আব্দুল মুহিতকে পুনরায় জেনারেল সেক্রেটারি করে ২০২৬-২০২৮ সেশনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট আল ইসলাহ ফ্রান্সের নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ সভাপতি- সিদ্দিকুর রহমান, রয়েল আহমদ, কারী আবু সিদ্দিক আনসারী, আমিনুল হক, কারী মুনাজ্জিল আলী, জয়েন্ট সেক্রেটারি- শাহ আব্দুল আজিজ জায়েদ, কারী রুবেল আহমদ, হাফিজ আবু জাফর রিপন, ট্রেজারার- আহসান হাবিব শাহ, অর্গেনাইজিং সেক্রেটারি- মোঃ জিল্লুর রহমান, এডুকেশন এন্ড ট্রেইনিং সেক্রেটারি- সাইফুর রহমান, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি-আব্দুর রশিদ চৌধুরী , ওয়েল ফেয়ার সেক্রেটারি- কামাল আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি-হাফিজ জামাল আহমদ, কমিটি মেম্বার -শামিম আহমদ, শাহিন আহমদ, খন্দকার ইমামুল হাসান, শিপন মিয়া খান, সুহেল আহমদ, জুনেদ আহমদ, আবু সাইদ সায়েম, হাফিজ দুলায়েত আহমদ, হোসাইন খান, মুজিবুর রহমান আজহার, শাহ আব্দুস সামাদ, আহমদ সুহেল, রুমেন আহমদ, কামরান হোসাইন, জাহেদ আহমদ, মুহিবুর রহমান খালেদ, মাহিদ আহমেদ, আমজাদ হোসেন সুইট, আবুল হাসান সিদ্দিকী।

অনুষ্ঠান শেষে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ ও মোনাজাত পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী।

Address

New York, NY

Telephone

+13477379327

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anjumane Al-Islah USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share