Dr Varasambodhi Welfare Trust USA

Dr Varasambodhi Welfare Trust USA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Varasambodhi Welfare Trust USA, Religious organisation, Los Angeles, CA.

সহিংস পথ বর্জন করে অহিংসার পন্থাই যে সর্বোত্তম,তা মহাকারুণিক বুদ্ধ বুঝেছিলেন প্রায় তিন হাজার বছর আগেই।মানবের কল্যাণে তিনি তাঁর সাধনালব্ধ জ্ঞান বিতরণ করেছিলেন কোন রকম প্যাটেন্ট ছাডাই। সে জ্ঞান বিনামূল্যে বন্টন না হলে আমরা আজও অন্ধকারে নিমজ্জিত থাকতাম।

06/05/2026
05/31/2026

সমতা, মৈত্রী ও করুণা
বিশ্বশান্তি ও মানব কল্যাণের অন্যতম পুরোধা এই সাংঘিক নেতা তার দেশনায় বারবার **'মেত্তা' (মৈত্রী)** ও **'করুণা'**র বাণী প্রচার করেন। জাত-পাত, ধর্ম বা বর্ণের ভেদাভেদ ভুলে সব প্রাণীর প্রতি অসীম মৈত্রী পোষণ করাই বুদ্ধের আসল শিক্ষা। তিনি মনে করেন, মন থেকে হিংসা ও অহংকার দূর করতে পারলে সমাজ ও রাষ্ট্রে পরম শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

05/30/2026
05/28/2026

বৌদ্ধ বিশ্বের এক বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলাদেশী বংশোদ্ভূত প্রখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও সাংঘিক নেতা ড. বরসম্বোধি মহাথেরো। তিনি ভারত-বাংলার বৌদ্ধ বিশ্বের একজন প্রখ্যাত বৌদ্ধ স্কলার এবং আন্তর্জাতিক খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশী বংশোদ্ভূত, বাঁশখালী উত্তর জলদী গ্রামের জন্মগ্রহণকারী গর্বিত সন্তান বিদ্যাবারিধি বিদর্শনসাধক ড. বরসম্বোধি মহাথেরো ভান্তের ধর্মকথা।

Taungpulu monastery in San Francisco…🙏🙏🙏
05/27/2026

Taungpulu monastery in San Francisco…🙏🙏🙏

05/26/2026

বাংলাদেশি বৌদ্ধদের ভিক্ষুকূল গৌরব বিশ্ববরণ্য সংঘ মনীষা আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন বৌদ্ধ গবেষক ও বাংলাদেশ সরকারের ‘একুশে পদক’ প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ও অধ্যাপক, পরম পূজনীয় ডক্টর জিনবোধি মহাথেরো সম্মানিত চেয়ারম্যান ও অধ্যাপক, পরম পূজনীয় ডক্টর জিনবোধি মহাথেরো ভান্তের একখ ধর্ম দেশনা।

সকলের পুণ্যদান ও আর্থিক সহযোগিতার আহবান। 🙏🙏ঐতিহ্যবাহী দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ, বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু...
02/24/2025

সকলের পুণ্যদান ও আর্থিক সহযোগিতার আহবান। 🙏🙏
ঐতিহ্যবাহী দক্ষিণ জলদী বিবেকারাম বিহারের অধ্যক্ষ, বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সহ- সভাপতি, ভদন্ত তিলোকানন্দ মহাথেরো ভান্তে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অসুস্থতায় অবস্থান করলেও কয়েকদিন থেকে তার শারীরিক অবস্থা খুবই অবনতি হয়, বিশেষ করে হার্টের অবস্থা তেমন ভালো নয়। হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে, অর্থের অভাবে অপারেশন না করালেও অবস্থা আরো অবনতি হলে আগামীকাল হার্টের অপারেশনের জন্য( রিং পরানো) ডাক্তার নির্দেশ করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের মেহেদীবাগ ম্যাক্স হসপিটালে ভর্তিরত অবস্থায় আছেন। হার্টের রিং পরানোর জন্য অনেক অর্থের প্রয়োজন।

তাই দেশে- বিদেশে অবস্থানরত সকল কল্যাণমিত্রদের আর্থিক সহযোগিতার জন্য মৈত্রীময় আহবান করছি। 🙏
আহবানে : ভদন্ত ধর্মপাল মহাথেরো, অধ্যক্ষ- জলদী ধর্মরত্ন বিহার, সভাপতি - বাঁশখালী শাসন কল্যাণ ভিক্ষু সমিতি।
যোগাযোগ : 01316787855

"৪টি কর্ম ব্যতীত সংসার কেউ করতে পারে না"একদিন রাতে এক রাজা গরীব মানুষের ছদ্মবেশ ধারণ করে প্রজারা কিভাবে থাকে তা জানতে বে...
11/28/2024

"৪টি কর্ম ব্যতীত সংসার কেউ করতে পারে না"

একদিন রাতে এক রাজা গরীব মানুষের ছদ্মবেশ ধারণ করে প্রজারা কিভাবে থাকে তা জানতে বের হলেন। যেতে যেতে নগরের শেষপ্রান্তে এক পরিবারের দেখা পেলেন। ঐ পরিবারে স্বামী-স্ত্রী গরীব বুড়া-বুড়ি ২ জন থাকত। ওখানে গিয়ে রাজা বুড়াকে বললেন, "দাদু, আপনার এখানে কি এক রাত থাকতে পারব?" তখন তিনি থাকতে বললেন এবং খাবার যা কিছু ছিল তা দিয়ে অতিথি সেবা করলেন। এদিকে রাজা নিজের পরিচয় গোপন রেখে বুড়াকে জিজ্ঞাসা করলেন, "আপনি কিভাবে সংসার চালান?" এইতো কষ্ট করে চালায়। তখন এই বুড়া, অতিথি রাজাকে নিম্নোক্ত ৪টি কথা বললেন।

১) #ডাকাত_প্রধানকেও_দিতে_হয়।

২) #অতিথিদেরকেও_দিতে_হয়।

৩) #নদীতেও_ফেলে_দিতে_হয়।

৪) #শত্রুর_সাথেও_বাস_করতে_হয়।

মনে রাখ বাবা, এভাবেই সংসার করতে হয়। তখন রাজা বলেন, "কি বললেন দাদু কিছুই তো বুজলাম না।" দাদু(বুড়া) তখন বিষয়গুলো এভাবে বুজিয়ে বললেন।

১) #ডাকাত_প্রধানকেও্_দিতে_হয়– অর্থাৎ দেশে তো চোর-ডাকাত থাকে। চোর-ডাকাতের ভয়ে থাকতে হয়। কিন্তু এই চোর-ডাকাতদের প্রধান হচ্ছে রাজা। তাই এই রাজাকেও দিতে হয়। ('তুমি আমাকে ডাকাত বানাইছো' – এই মনে করে রাজা মনে মনে একটু অসন্তুষ্ট হলেন।)

২) #অতিথিদেরকেও্_দিতে_হয় – অর্থাৎ সংসার করলে ছেলে-মেয়ে জন্ম নিবে। তারা অতিথি বা মেহমানের মত। নিজে না খেয়ে না পড়ে কত আদর-যত্ন করে তাদের মানুষ করতে হয়। তারপর বয়স হলে তাদের বিয়ে করিয়ে সংসার তৈরি করে দিতে হয়। এভাবে তারা যখন নিজের সংসার তৈরি করে, যার যার পথে চলে যায়। তাই তারা মেহমানের মত। যেমন নিজেদেরকে একটু চিন্তা করুন– আমরা আগে বাবার বাড়ি থাকতাম কিন্তু এখন আমরা বিয়ে-সাদি করে আলাদা। মা-বাবার কোন খোঁজই রাখতে পারি না। অনেকে হয়তো রাখতেও পারে। তবে সবাই রাখে না। যার যেরকম ভাগ্য। কোনো পরিবারে ৫ জন ছেলে থাকলে নিশ্চয় ৫ জনই আর বাবার সাথে থাকবে না। তাই অন্যরা মেহমানের মত চলে যায়।

৩) #নদীতেও্_ফেলে_দিতে_হয় – অর্থাৎ নদীতে ফেলে দিলে যেমন কোন জিনিস ফেরত পাওয়া যায় না, তুমি কিংবা আমি যতই খাই, সব ফেলে দিতে হয়। সারা জীবন খাচ্ছি মানে নদীতেই ফেলে দিচ্ছি। তাই যতই খাই না কেন সবকিছু নদীতে ফেলে দেয়ার মত মূল্যহীন হয়ে যায়। কিন্তু না খেয়েও তো আবার থাকা যাবে না। তাই নদীতেও ফেলতে হয় কথাটা ঠিক।

৪) #শত্রুর_সাথেও্_বাস_করতে_হয় – অর্থাৎ একটা মানুষ সংসার যখন করে সাথে তার স্ত্রীও থাকে। এই স্ত্রী হলো তার শত্রু। কিন্তু তাই বলে তার সাথে আবার না থাকলেও হয় না। তার সাথে আজীবন বাস করতে হয়।

কথাগুলো শুনে মনে মনে রাজা খুশি হলেন। কিন্তু ২ টা কথাতে রাজা খুশি নন। রাজা দাদুকে বলছেন, "দাদু, এই যে প্রথমটাতে রাজাকে ডাকাত প্রধান/ডাকাত সরকার বললেন কেন? দাদু বললেন, "দেখ বাবা, এই চোর-ডাকাতরা যে আমাদের মার-ধর করে, আগুন জ্বালিয়ে দেয়, হত্যা করে, টাকা-পয়সা লুট করে নিয়ে যায়, রাজায় কিন্তু তার সৈন্যবাহিনী দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা রাখে। ডাকাতদের তারা নিয়ন্ত্রণ করতে পারে। আর কেউ পারে না। যেমন ডাকাত সরকার নিয়ন্ত্রণ করলে ডাকাতরা চুপ করে থাকে। তদ্রুপ রাজাও সেরকম ডাকাতদের নিয়ন্ত্রণ করতে পারে। তাই তারা ডাকাত প্রধান/ডাকাত সরকার।

একথা শুনে রাজা খুশি হয়ে গেলেন৷ অর্থাৎ দাদু তাকে খারাপ বলে নি। এরপর রাজা রাজপ্রাসাদে এসে তার মন্ত্রীদের সে ৪টা কথা শুনালেন। এটার অর্থ যে বলতে পারবে তাকে পুরষ্কার দেওয়া হবে। যদিও কেউ উত্তর দিতে পারে নি। কিন্তু ওখানে একটা চালাক মন্ত্রী ছিল। সে ভাবছে, "রাজা এভাবে এসব কথা বললেন কেন? শুনলাম, গতকাল রাতে রাজা ছদ্মবেশে বের হয়েছে। আর আজকেই এসব বলছে। তাহলে ছদ্মবেশেই এগুলো জেনে আসছেন যে।" তাই রাজা কোনদিকে গিয়েছে খবর নিয়ে নিয়ে ঐ রাস্তা ধরে ধরে বুড়ার বাড়ি পৌঁছে গেল মন্ত্রী৷

বুড়ার কাছে রাজার কথা এবং ঐ ৪টা কথা মন্ত্রী জানতে চাইলেন। কিন্তু বুড়া দাদু বললেন, এই ৪টা কথার অর্থ আমি বলতে পারি না। কারণ রাজা যাওয়ার আগে বলে গিয়েছিল— এই ৪টা কথা কাউকে বলবেন না দাদু। প্রাণ নিতে চাইলেও বলবেন না। বললে কিন্তু আপনার প্রাণ আমি নিব। কারণ আমি কিন্তু রাজা। পরিচয় দিয়ে যাওয়াতে বুড়াটা আর কিছুই বলল না।

এরপর মন্ত্রী বুড়ির কাছে গেল। "দাদী, এই ৪ টা কথার অর্থ বললে এই ১ হাজার মোহর দিব আমি।" তখন মোহরের লোভে দাদী ঐ ৪ টার অর্থ তাকে বলে দিল। এখন সে খুশিতে রাজপ্রাসাদে গিয়ে পরেরদিন সভাতে সব ঠিক ঠিক বলে দিল। রাজা তখন তাকে জিজ্ঞাসা করে, কোত্তেকে জেনেছ তুমি বল? না বললে তোমার প্রাণদন্ড হবে৷ তখন সে সবকিছু খুলে বললো। রাজা ঐ বুড়া-বুড়িকে ডাকালো। তাদেরকে এনে সামনে বসিয়ে জিজ্ঞাসা করলো, আপনাদেরকে আমি না বলতে বলেছি। বলেছেন কেন? এবারে আপনাদের প্রাণদন্ড হবে। তখন বুড়া বলেন যে, আপনি যেই শাস্তি দেন আমি মাথা পেতে নিব। তবে আমি বলি নি। আমি আপনার কথা রেখেছি। কিন্তু আমার স্ত্রী সে ঐ মোহর পাওয়ার লোভে বলে দিয়েছে।

মহারাজ যাওয়ার আগে আপনি বলেছিলেন না, ৪ নম্বর কথাটা আপনি সন্তুষ্ট নন। এবার সন্তুষ্ট হয়েছেন? শত্রু শত্রুর মতই আছে। কারণ তার কারণেই তো এখন ফাঁসি হবে। শত্রু যে তাই। সুতরাং যারা বিয়ে করেছেন, তারা বউকে যদি ঠিক মত রাখতে না জানেন, এরা শত্রুর মত হবে,স্বামীর প্রাণ হরণ করবে। আসলে এটার সারকথা হচ্ছে– মেয়েরা স্বার্থপর, লোভী হয়। তবে সবাই নয়।

Address

Los Angeles, CA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Varasambodhi Welfare Trust USA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Dr Varasambodhi Welfare Trust USA:

Share