23/08/2022
মেয়েদেরকে মেসেজ দেন কেন?
আপনার লজ্জা শরম কিছু থাকলে কোন বেগানা নারীকে মেসেজ দিতেন না।
জনাব আপনার কল্যাণ কামনা করি তবে আপনার নীতিকে আমি ঘৃণা করি লজ্জা করেনা মেয়েদের ইনবক্সে মেসেজ দিতে?
দাঁড়ান! কে বলেছে মহিলাদেরকে ইনবক্সে সালাম দিতে!
সাওয়াব কামাই করতে আসছেন?
নাকি খাতির জমাতে আসছেন?
ছি! বলতেও লজ্জা করে এত বড় বয়সের হয়ে, মেয়েদের সাথে ইনবক্সে খাতির করতে যান।
আরে আপনি যদি ঈমানওয়ালা নেককার একজন মানুষ হয়ে থাকেন, তবে আপনার চরিত্র এমন হবে কেন?
আপনি কেন মহিলাদেরকে মেসেজ করবেন?
আপনিও কি মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে ইয়া বড় জুব্বা লাগিয়ে মেয়েদের সাথে প্রেম করতে মেসেজে খালি টুকা মারেন... লজ্জা করেনা বে-হায়া কোথাকার?
বেগানা কোন পুরুষের সালামের জবাব দেওয়াও তো গুনাহ! কি করতে এসেছেন ফেইসবুকে?
কোন বেগানা পুরুষ সে যত বড়ই দেখতে বুযূর্গ হোক না কেন তার সালামের জবাব দেওয়া ঠিক না।
অযথা পুরুষদের সালাম দেওয়াও গুনাহ, কে বলেছে ওয়াজীব তরক হবে? শয়তান মনে মনে মাসআলা শেখায় আপনাদেরকে?
দরবেশগিরী শুধু পোস্টে। লেখার মধ্যে বড় হুজুর বড় বড় হাদিস লেখে আর ইনবক্সে মেয়েদের সালাম দেয়। আর বলে কেমন আছেন সম্মানিতা?
বাহ বাহ। কত কৌশল নারী পটানোর।
আর কিছু মেয়ে আছে ফেইসবুকে নিজেদের বোরকা পড়া ছবি দেয় যাতে হুজুরগুলোর এদের দেখলেই চুলকানী শুরু হয়ে যায়,কিন্তু কেনো? প্রতিটি বোরকা পড়া প্রোফাইলের আইডিতে গায়রে মাহরামদের মেসেজের ঠেলাঠেলি কেনো?
বউ থাকলে সারাদিন বউয়ের সাথে প্রেম করেন সাওয়াব হবে, না থাকলে রোজা রাখেন।
ফেইসবুকে কেন এসব হ্যায় হ্যালো করতে এসেছেন।
সালাম কালাম কি নিজের হালাল মহিলাদের দিয়ে সাওয়া কামাই করা যায়না।
অপরিচিত বোরকা পড়া মেয়ে দেখলেই বাতাস দিতে মনে চায়....সম্মানিতা সম্মানিতা বলে?
দয়া করে নীতি ঠিক করুন।
এসব দরবেশগিরী ছাড়ুন।
মনে রাখবেন গোপনে আল্লাহভীতি ছাড়া যে বলে আমি আল্লাহকে ভালবাসি সে মিথ্যুক, ধোঁকাবাজ।
লিখেছেন : বোন সাজেদা পারভীন।