জমঈয়তে আহলে হাদীস - জেদ্দা মহানগর

  • Home
  • Saudi Arabia
  • Jeddah
  • জমঈয়তে আহলে হাদীস - জেদ্দা মহানগর

জমঈয়তে আহলে হাদীস - জেদ্দা মহানগর A non-political religious organization based on Quran and Sunnah on the basis of understanding of Sal

অদ্য ৩০ জুলাই ২০২৬ ইং রোজ বৃহষ্পতিবার বাদ এশা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস, জেদ্দা মহানগর শাখার মাসিক সভা অত্যন্ত সুন্দর ...
30/07/2026

অদ্য ৩০ জুলাই ২০২৬ ইং রোজ বৃহষ্পতিবার বাদ এশা বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস, জেদ্দা মহানগর শাখার মাসিক সভা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে ইন্ডাষ্ট্রিয়াল সিটি দা'ওয়াহ সেন্টারে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর শাখার সম্মানিত সহ-সভাপতি শায়খ Imdad Hoque মাদানী হাফিযাহুল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন Ziaur Rahman Salafi হাফেজাহুল্লাহ

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলীয় সৌদি আরব জমঈয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি শায়খ Mohammad Rafiqul Islam মাদানী হাফিযাহুল্লাহ, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের জেদ্দা মহানগর শাখার সেক্রেটারি Mohammed Murad Pavel Bhuiyan হাফিযাহুল্লাহ।

এছাড়াও সানাইয়া শাখা, আব্দুল আজিজ ইউনিভার্সিটি শাখা এবং হাই আস-সালামা শাখাসহ বিভিন্ন শাখা থেকে বিপুল সংখ্যক দ্বীনি ভাই উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

সভার এক বিশেষ পর্বে জনাব আবদুস শুকুর, আমজাদ হোসেন ও জনাব জিয়াউর রহমান সালাফী-কে তাঁদের মূল্যবান বক্তব্যের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন শায়খ ইমদাদুল হক মাদানী হাফিযাহুল্লাহ।

আলোচ্যসূচি ও কার্যক্রম

কুরআন তেলাওয়াত: জনাব সোহেল মাহমুদ

দারসে হাদিস: জনাব আবদুস শুক্কুর

“দ্বীনের দাওয়াতে সাংগঠনিক গুরুত্ব” শীর্ষক আলোচনা পেশ করেন জিয়াউর রহমান সালাফী হাফিযাহুল্লাহ।

সংগঠন সম্প্রসারণ, মজবুতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন শায়খ মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী হাফিযাহুল্লাহ।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যে শায়খ ইমদাদুল হক মাদানী হাফিযাহুল্লাহ সকলকে দ্বীনের খেদমতে ইখলাস ও ধৈর্য্য সহ আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ প্রদান করেন।

16/05/2026

জমঈয়তে আহলে হাদীস জেদ্দা মহানগর শাখার মাসিক সভায় বিষয়ভিত্তিক আলোচনায় ”ঐক্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত — আমাদের দায়িত্ব ও করণীয় ” - বিষয়ের উপর বক্তব্য দিচ্ছেন শায়খ ডঃ আব্দুল খালেক মাদানী হাফেজাহুল্লাহ্

১৫-০৫-২০২৬

16/05/2026

জমঈয়তে আহলে হাদীস জেদ্দা মহানগর শাখার মাসিক সভায় দারসে হাদিস বিষয়ে বক্তব্য দিচ্ছেনঃ কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ছাত্র আব্দুল্লাহ আল মাহমুদ হাফেজাহুল্লাহ্।

১৫-০৫-২০২৬

16/05/2026

জমঈয়তে আহলে হাদীস জেদ্দা মহানগর শাখার মাসিক সভায় দারসে কোরআন এর বক্তব্য দিচ্ছেনঃ কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির ছাত্র জনাব শফিকুল ইসলাম হাফেজাহুল্লাহ্।

১৫-০৫-২০২৬

16/05/2026

জমঈয়তে আহলে হাদীস জেদ্দা মহানগর শাখার মাসিক সভায় কোরআন তেলাওয়াত করছেনঃ কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির ছাত্র আব্দুল বাসেত হাফেজাহুল্লাহ্।

১৫-০৫-২০২৬

অদ্য ১৫ মে ২০২৬ ইং রোজ শুক্রবার বাদ মাগরিব বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস, জেদ্দা মহানগর শাখার মাসিক সভা অত্যন্ত সুন্দর ও স...
16/05/2026

অদ্য ১৫ মে ২০২৬ ইং রোজ শুক্রবার বাদ মাগরিব বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস, জেদ্দা মহানগর শাখার মাসিক সভা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে হাই আস-সালামা ইসলামী দা'ওয়াহ সেন্টারে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর শাখার সম্মানিত সভাপতি শায়খ Abdullah Al Baki হাফিযাহুল্লাহ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেদ্দা মহানগর শাখার সম্মানিত সেক্রেটারি জনাব Mohammed Murad Pavel Bhuiyan

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চলীয় সৌদি আরব জমঈয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি শায়খ Mohammad Rafiqul Islam মাদানী হাফিযাহুল্লাহ, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খ ডঃ আহমদ উল্লাহ ত্রিশালী হাফিযাহুল্লাহ, জেদ্দা মহানগর জমইয়তে আহলে হাদিসের সহ-সভাপতি ডঃ আব্দুল খালেক মাদানী হাফিযাহুল্লাহ এবং শায়খ ইমদাদুল হক হাফিযাহুল্লাহ।

এছাড়াও সানাইয়া শাখা, আব্দুল আজিজ ইউনিভার্সিটি শাখা, কিলো-১৩ শাখা এবং হাই আস-সালামা শাখাসহ বিভিন্ন শাখা থেকে বিপুল সংখ্যক দ্বীনি ভাই উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের আন্তরিক অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

আলোচ্যসূচি ও কার্যক্রম

কুরআন তেলাওয়াত: শায়খ আবদুল বাসেত

দারসে কুরআন: শায়খ শফিকুল ইসলাম

দারসে হাদিস: আব্দুল্লাহ আল মাহমুদ

“ঐক্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত: আমাদের দায়িত্ব ও করণীয়” শীর্ষক আলোচনা পেশ করেন ডঃ আব্দুল খালেক মাদানী হাফিযাহুল্লাহ।

সংগঠন সম্প্রসারণ, মজবুতি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন শায়খ মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী হাফিযাহুল্লাহ।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যে শায়খ আব্দুল্লাহ আল বাকি হাফিযাহুল্লাহ সকলকে দ্বীনের খেদমতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ প্রদান করেন।

প্রতিবেদন প্রস্তুতকারী:
মোঃ মুরাদ পাভেল
সেক্রেটারি, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস, জেদ্দা মহানগর শাখা, পশ্চিমাঞ্চলীয় সৌদি আরব।

19/12/2025

জমঈয়তে আহলে হাদীস জেদ্দা মহানগর শাখার মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন পশ্চিমাঞ্চলীয় জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি ও সানাঈয়া ইসলামিক দাওয়া সেন্টারের দাঈ শায়খ Mohammad Rafiqul Islam হাফেজাহুল্লাহ।

মহান আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন । আমিন

১৯-১২-২০২৫

19/12/2025

জমঈয়তে আহলে হাদীস জেদ্দা মহানগর শাখার মাসিক সভায় বিষয়ভিত্তিক আলোচনায় ”ঈমানের কাছে দারিদ্রতার হার” - বিষয়ের উপর বক্তব্য দিচ্ছেন জনাব সাইফুল ইসলাম হাফেজাহুল্লাহ্

মহান আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন । আমিন

১৯-১২-২০২৫

19/12/2025

জমঈয়তে আহলে হাদীস জেদ্দা মহানগর শাখার মাসিক সভায় বিষয়ভিত্তিক আলোচনায় ”বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামী রাজনীতি” - বিষয়ের উপর বক্তব্য দিচ্ছেন কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির ছাত্র জনাব ফখরুদ্দীন হাফেজাহুল্লাহ্।

মহান আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন । আমিন

১৯-১২-২০২৫

19/12/2025

জমঈয়তে আহলে হাদীস জেদ্দা মহানগর শাখার মাসিক সভায় দারসে হাদিস বিষয়ে বক্তব্য দিচ্ছেনঃ জমঈয়তে আহলে হাদীস জেদ্দা সানাঈয়া শাখার সম্মানিত সভাপতি জনাব Ziaur Rahman Salafi হাফেজাহুল্লাহ্।

মহান আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন । আমিন

১৯-১২-২০২৫

Address

Jeddah

Alerts

Be the first to know and let us send you an email when জমঈয়তে আহলে হাদীস - জেদ্দা মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share