26/12/2025
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ,
প্রিয় কোরআনপ্রেমী ভাই ও বোনেরা,
আপনারা অবগত আছেন যে, প্রায় পাঁচ বছর ধরে ‘A Verse in A Day’ প্ল্যাটফর্মের মাধ্যমে সহজ ভাষায় আল-কোরআনের তাফসির আপনাদের মাঝে পৌঁছে দেওয়া হচ্ছে—একান্তই আখিরাতের নিয়তে, কোনো দুনিয়াবি স্বার্থ ছাড়া।
আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে
✅ আম্মা পারা
✅ সূরাতুল ফাতিহা
✅ সূরাতুল বাকারা
✅ সূরাতু আলে-ইমরানের তাফসির সম্পন্ন হয়েছে। একই সাথে শুভাকঙ্ক্ষীদের সহযোগিতায় ৪টি তাফসীর প্রতিযোগিতায় মোট প্রায় ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
আসন্ন পবিত্র রমযানকে সামনে রেখে, বিভিন্ন মসজিদে ফ্রি বিতরণের উদ্দেশ্যে কৃত তাফসিরগুলো নিম্নোক্ত শিরোনামে আমরা বই আকারে প্রকাশ করার উদ্যোগ নিয়েছি—
📘 আম্মা পারার শিক্ষা ও আমল — ৩৮২ পৃষ্ঠা
📗 সূরাতুল বাকারা: শিক্ষা ও আমল — ৪৮০ পৃষ্ঠা
📙 সূরাতু আলে-ইমরান: শিক্ষা ও আমল — ৪৫০ পৃষ্ঠা
প্রতিটি খণ্ডের ১,০০০ কপি করে প্রকাশে মোট ব্যয় হবে প্রায় ৯ লক্ষ টাকা।
এই মহৎ উদ্যোগকে বাস্তবায়ন করতে আপনাদের সহযোগিতা আমরা তিনটি উদ্দেশ্যে কামনা করছি—
✅ আপনি নিজে একটি তাফসির গ্রন্থ পাবেন।
✅ আপনার দানে প্রকাশিত হবে আল-কোরআনের সহজবোধ্য তাফসির — যা সদকায়ে জারিয়া হিসেবে ইনশাআল্লাহ মৃত্যুর পরেও আপনার আমলনামায় সওয়াব পৌঁছাতে থাকবে।
✅ আপনার অর্থে প্রকাশিত গ্রন্থ থেকে বহু মানুষ বিনামূল্যে উপকৃত হবে- ফলে আপনার দানের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পাবে।
আমরা আশা করি, সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী—কম হলেও ন্যূনতম একটি পরিমাণ দিয়ে—এই মহৎ খেদমতে শরিক হবেন।
📌 সহযোগিতা পাঠানোর একাউন্ট:
Md. Masum Billah, A/C: 20501190206151618, Islami Bank Bangladesh Limited, Narsingdi Branch.
bKash: 01310249817
অথবা, ব্যক্তিগতভাবে (008801310249817) যোগাযোগ করে আপনার সুবিধামতো সময় সহযোগিতা দিতে পারেন।
📢 উল্লেখ্য: প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব ও দাতাদের নাম (অনুমতিসাপেক্ষে) স্বচ্ছতার সাথে গ্রুপে শেয়ার করা হবে—ইনশাআল্লাহ।
🤲 কোরআনের সাথে এই সম্পর্ক নিয়েই আমরা হাশরের ময়দানে উঠতে চাই।
আল্লাহ তাআলা কবুল করুন। আমীন।
জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা।