13/11/2023
السَّلاَ مُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَا تُهُ
আমাদের জন্য শিক্ষা:
আয়াত ৮-১৫, সূরাহ্ আল- ইসর
💌 বনী ইসরাঈলদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে।
💌 পবিত্র কুরআন আল্লাহ্’র কালাম(কথা), যা সবচেয়ে সোজা ও নির্ভুল পথ দেখায়। এই সঠিক, সোজা, সর্বশ্রেষ্ঠ পথে চলতে হলে কুরআনের হক আদায় করতে হবে।
💌 কুরআনের হক আদায় করতে- করআনের বিশুদ্ধ তেলাওয়াত, সঠিক অর্থ বুঝা এবং সেই অনুযায়ী নিজের জীবন গড়ার চেষ্টা করতে হবে।
💌 মানুষের ফিতরাহ্ হলো তাড়াহুড় করা। একে positively ব্যবহার করতে হবে; দ্বীনের কাজে, আখেরাতের কাজে দ্রুত করতে হবে।
কিন্তু দুনিয়ার কোন কাজে; যেমন দুয়া কবুল হওয়া, বিপদ দূর হওয়া, জব- সম্পদ, সন্তান প্রভৃতি ক্ষেত্রে তাড়াহুড় করা যাবে না।
💌 নিজের জন্য, সন্তান, সম্পদ, পরিবার কিংবা অন্য কোন মানূষের জন্য কখনো বদদোয়া করা যাবে না। বরং বেশী বেশী করে কল্যানকর দুয়া করতে হবে, আল্লাহ্’র সাহায্য চাইতে হবে।
💌 আত্নসমালোচনার মাধ্যমে দুনিয়েতেই নিজের হিসাব নিজে নিয়ে, নিজেকে সংশোধন করতে হবে। তাহলে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ্’র সামনে নিজের হিসাব দেয়া সহজ হবে ইনশাআল্লাহ্।
💌 দুনিয়াতে একে অপরের বোঝা বহন করলেও আখেরাতে কেউ কারো বোঝা বহন করবে না।
সেখানে যতটুকু শাস্তি বা পুরস্কার দেয়া হবে তা তার নিজের দ্বায়ীত্বে অবহেলা বা দ্বায়ীত্ব পালন করার জন্যই পাবে, অন্যের জন্য নয়।
🎁 আল্লাহ্ রহম করুন, আমাদেরকে কুরআনের হক আদায় করার, নিজের দ্বায়ীত্ব সঠিক ভাবে পালন করার তৌফিক দান করুন, কিয়ামতে হিসাবকে সহজ করে দিন। আমীন ইয়া রব্বাল আ’য়ালামীন 🤲♥️