09/06/2026
* রিজিকে সংকীর্ণতা অনুভব হচ্ছে,
* টেন্তা ও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না,
* কাজ খুঁজে পাচ্ছেন না,
* কাজে বরকত অনুভব করছেন না,
তাহলে বেশি বেশি ইস্তিগফার করুন।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
নূহ (আ.) তাঁর কওমকে বলেছিলেন:
“তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী-নালা সৃষ্টি করবেন।”
— সূরা নূহ: ১০–১২
ইস্তিগফার গুনাহ মাফের একটি মহান আমল। এটি আল্লাহর রহমত, বরকত ও সাহায্য লাভের অন্যতম মাধ্যম। তাই সুখে-দুঃখে, সকাল-সন্ধ্যায় বেশি বেশি ইস্তিগফার করি।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ।