Abu Ayyub Al-Ansari RA Gimje Mosque

Abu Ayyub Al-Ansari RA Gimje Mosque নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে।” (কুরআন ১৩:২৮)

23/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, Abu Ayyub Al-Ansari (RA) Gimje Mosque-এর ২০২৬ সালের নির্বাচিত কমিটির তালিকা নিম্নরূপ প্রকাশ করা হলো:

১. সভাপতি:
মনসুর ভাই

২. সহ-সভাপতি:
রুবেল ভাই

৩. সাধারণ সম্পাদক:
আরিফ ভাই

৪. যুগ্ম সাধারণ সম্পাদক:
• শাহাজান ভাই
• জামিল ভাই
• জোবায়ের ভাই

৫. সাংগঠনিক সম্পাদক:
কাদের ভাই

৬. প্রচার সম্পাদক:
ইব্রাহিম পাটোয়ারী ভাই

৭. কোষাধ্যক্ষ:
ইমরান ভাই

৮. দপ্তর সম্পাদক:
ইকবাল ভাই

৯. আপ্যায়ন সম্পাদক:
• খাইরুল ভাই
• আলী সোহাগ ভাই

বিশেষ ঘোষণা:
কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং পূর্ণাঙ্গ কমিটির বাকি সদস্যদের নাম নির্বাচিত কমিটির প্রথম সভা (মিটিং) শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিকতা, সততা ও তাকওয়ার সাথে মসজিদের খেদমত করার তাওফীক দান করুন এবং এই মসজিদকে দ্বীনের আলো ও মুসলিম উম্মাহর ঐক্যের কেন্দ্র হিসেবে কবুল করুন... আমীন।

19/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সম্মানিত খিমজে মসজিদের সকল মুসল্লির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ মসজিদের নতুন কমিটি গঠন উপলক্ষে পূর্বের ঘোষণায় সময় মাগরিবের নামাজের পর নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু যেহেতু বর্তমানে মাগরিবের নামাজ রাত ৮টার পরে হয় এবং অনুষ্ঠান শেষে আপ্যায়নের ব্যবস্থাও রয়েছে, তাই সবকিছু শেষ করে বাসায় ফিরতে অনেকেরই দেরি হয়ে যাবে। আগামীকাল সবার কর্মদিবস হওয়ায় বিষয়টি বিবেচনা করে অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে।

নতুন সময়: আজ সন্ধ্যা ৬:৩০ মিনিট।

ইনশাআল্লাহ, সন্ধ্যা ৬:৩০ মিনিটে কমিটি গঠনের কার্যক্রম শুরু হবে। এরপর মাগরিবের নামাজ আদায় করা হবে এবং নামাজের পর আপ্যায়নের ব্যবস্থা সম্পন্ন করে যত দ্রুত সম্ভব অনুষ্ঠান শেষ করার চেষ্টা করা হবে।

সকলের প্রতি আন্তরিক অনুরোধ, অনুগ্রহ করে সন্ধ্যা ৬:৩০ মিনিটের আগেই মসজিদে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করুন।

জাযাকুমুল্লাহু খাইরান।

18/07/2026

ِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

খিমজেতে বসবাসরত সকল বাংলাদেশি ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রবিবার (১৯ জুলাই ২০২৬) আমাদের খিমজে মসজিদের নতুন কমিটি গঠন করা হবে।

সকলের উপস্থিতি ও পারস্পরিক মতামতের ভিত্তিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নতুন কমিটি নির্বাচন করা হবে।

অতএব, খিমজেতে বসবাসরত সকল বাংলাদেশি ভাইদের মাগরিবের নামাজের পর মসজিদে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। আপনাদের মূল্যবান উপস্থিতি ও পরামর্শের মাধ্যমে একটি সুন্দর, ঐক্যবদ্ধ এবং কার্যকর কমিটি গঠন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।

স্থান: খিমজে মসজিদ
সময়: মাগরিবের নামাজের পর
তারিখ: রবিবার, ১৯ জুলাই ২০২৬

সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

জাযাকাল্লাহু খাইরান।

10/07/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, আজ থেকে Abu Ayyub Al-Ansari (RA) Gimje Mosque-এর অফিসিয়াল ফেসবুক পেজের যাত্রা শুরু হলো।
ইনশাআল্লাহ, এই পেজের মাধ্যমে খিমজে মসজিদের সকল কার্যক্রম, নামাজের সময়সূচি, জুমার ঘোষণা, ইসলামিক আলোচনা, বিশেষ অনুষ্ঠান, জরুরি বিজ্ঞপ্তি এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত প্রকাশ করা হবে।
এছাড়াও, খিমজেতে বসবাসরত সকল মুসলিম ভাই ও বোনের উপকারে আসে এমন বিভিন্ন তথ্য, সেবা ও প্রয়োজনীয় নির্দেশনাও এই পেজের মাধ্যমে শেয়ার করা হবে, ইনশাআল্লাহ।
আপনাদের সকলের কাছে আন্তরিক অনুরোধ, পেজটি Follow করুন, অন্যদের সঙ্গে Share করুন এবং আমাদের এই দাওয়াতি ও কমিউনিটি কার্যক্রমে সহযোগিতা করুন।
আল্লাহ তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং এই পেজকে দ্বীনের খেদমতের একটি উত্তম মাধ্যম হিসেবে কবুল করুন। আমীন।

Address

88 Seonangdang-gil, Gimje-si, Jeonbuk-do
Gimje
54386

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Ayyub Al-Ansari RA Gimje Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category