Japan hindu council

Japan hindu council Japan hindu council, 宗教団体, Tokyoの連絡先、地図と道順、お問い合わせフォーム、営業時間、サービス、評価、写真、動画、お知らせ。

মায়ের অপমানে কাঁদে না যার মন কে বলে মানুষ তারে পশু সেইজন বাংলাদেশে এবারের দূর্গা পূজার সময় উগ্র সাম্প্রদায়িক হায়েনাদ...
24/10/2021

মায়ের অপমানে কাঁদে না যার মন
কে বলে মানুষ তারে পশু সেইজন

বাংলাদেশে এবারের দূর্গা পূজার সময় উগ্র সাম্প্রদায়িক হায়েনাদের তান্ডবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঠিকভাবে পালন করতে পারে নি।
তাছাড়া কয়েক বছর যাবত বাংলাদেশে নন মুসলিম সম্প্রদায়ের উপর পরিকল্পনা মাফিক হামলা চালিয়ে আসছে এক শ্রেণীর লোক । সরকারের নীরবতা তাদেরকে একের পর এক হামলা করতে উৎসাহিত করছে।
সারা বিশ্বে হামলার প্রতিবাদে সরব হয়েছে। আমাদের জাপান প্রবাসীরা ও বাংলাদেশী, ভারতীয়, নেপাল সহ অন্যা দেশের মানুষ এক সাথে প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ ই পারে অন্যায় বন্ধ করতে।
।বাংলাদেশে কোন বিশেষ সম্প্রদায়ের নয় ,সব ধর্মের লোক বসবাস করার অধিকার আছে ।
"জয় মানবতার"

""  জয় জগন্নাথ  ""শুভ রথযাত্রা ২০২১, শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই শ্রী কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও...
12/07/2021

"" জয় জগন্নাথ ""

শুভ রথযাত্রা ২০২১,
শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই শ্রী কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও গৌরিক অভিনন্দন।

"নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে"
"বলভদ্র সুভদ্রাভ্যাং শ্রী জগন্নাথায় নমোঃ নমোঃ।"

শুভ রাম নবমী                                                                  শাস্ত্রে চৈত্র নবরাত্রির অন্তিম দিন, অর্থা...
21/04/2021

শুভ রাম নবমী শাস্ত্রে চৈত্র নবরাত্রির অন্তিম দিন, অর্থাৎ নবমী তিথিটিকে শ্রীরামের জন্মতিথি হিসাবে নির্দেশ করা হয়েছে।

প্রতি মাসে পূর্ণিমা এবং অমাবস্যায় চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে শুক্ল এবং কৃষ্ণ এই দুই পক্ষ নির্ধারণ করা হয়ে থাকে। নবদূর্বাদলশ্যাম রাম জন্মগ্রহণ করেছিলেন শুক্লপক্ষে।

রামায়ণ আমাদের জানায়, সূর্যবংশীয় ইক্ষ্বাকুকুলের রাজা দশরথের মনে সুখ ছিল না। তাঁর তিন মহিষী- কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। তিনি ছিলেন অসাধারণ ধনুর্ধর, চোখ বুজে শব্দবেধী বাণ চালাতে তাঁর জুড়ি ছিল না। একদা বর্ষার রাতে শিকারের বাসনা প্রবল হয়ে ওঠে দশরথের, তিনি তীর-ধনুক হাতে বিচরণ করতে থাকেন সরযূ নদীর তীরে। সেই যুবাবয়সে, ঘোর অন্ধকার বর্ষার রাতে একটি শব্দ শুনে তাঁর মনে হয় যে কোনও পশু জল পান করছে। রাজা শব্দবেধী বাঁ ছুড়ে আর্তনাদে বুঝতে পারেন যে তিনি নরহত্যা করেছেন! সেই শিকার ছিলেন অন্ধ পিতামাতার একমাত্র অবলম্বন শ্রবণমুনি। পুত্রের মৃত্যুতে শোকগ্রস্ত ঋষি শাপ দেন দশরথকে- তাঁরও পুত্রসুখ লাভ হবে না!
দশরথকে এই অপুত্রক দশা থেকে উদ্ধার করেন ঋষ্যশৃঙ্গ ঋষি। তিনি পুত্রেষ্টি যজ্ঞ করলে এক দেবপুরুষ অগ্নি থেকে আবির্ভূত হয়ে দিব্য চরুপাত্র সমর্পণ করেন রাজাকে। রাজা তা দুই ভাগে বন্টন করেন কৌশল্যা এবং কৈকেয়ীর মধ্যে। এই দুই মহিষী নিজেদের ভাগ থেকে আবার অর্ধেকটা দেন সুমিত্রাকে। কালক্রমে চৈত্র মাসের শুক্লপক্ষে মধ্যাহ্নে কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত, সুমিত্রার গর্ভে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন রূপে বিষ্ণুর চার অংশ জন্মগ্রহণ করেন। এর মধ্যে পূর্ণাবতার এবং জ্যেষ্ঠ হওয়ার কারণে রামের নামে তিথিটি রামনবমী বলে পরিচিত হয়েছে।

সবার মনের দুংখ ,বেদনা ভুলে এগিয়ে যেতে একে অন্যর হাত ধরে , সবাইকে জাপান হিন্দু কাউন্সিল এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা রই...
14/04/2021

সবার মনের দুংখ ,বেদনা ভুলে এগিয়ে যেতে একে অন্যর হাত ধরে , সবাইকে জাপান হিন্দু কাউন্সিল এর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা রইল I
আমাদের বাঙালি সংস্কৃতিতে বাংলা নববর্ষ পালনের ইতিহাস অনেক পুরনো একটি ঐতিয্যগত ধারা এবং প্রথাগত ভাবে বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিন পহেলা বৈশাখ উৎযাপিত হয় । বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাঙালিরা এই দিনটি বিশেষ উৎসবের সাথে পালন করে থাক। তাই, পহেলা বৈশাখ বিশেষ করে বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত খ্যাত।

বাংলা নববর্ষের উৎপত্তি ও এই উৎসব পালনের ইতিহাস হয়তঃ আমাদের অনেকের অজানা,
বাংলা নববর্ষের ইতিহাসঃ
অনেক প্রাচীনকাল থেকেই প্রথমে সৌর পঞ্জি অনুসারে বাংলা নববর্ষ পালিত হতো এবং ৭ম শতকের রাজা শশাঙ্ক বাংলা পঞ্জিকার উদ্ভাবন করেন।
বিভিন্ন নক্ষত্রের নামের উপর ভিত্তি করে বাংলা বারো মাসের নামকরণ করা হয়েছে, যেমন- বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জায়ীস্থা থেকে জ্যৈষ্ঠ, শার থেকে আষাঢ়, শ্রাবণী থেকে শ্রাবণ, ভদ্রপদ থেকে ভাদ্র, আশ্বায়িনী থেকে আশ্বিন, কার্তিকা থেকে কার্তিক, আগ্রায়হন থেকে অগ্রহায়ণ, পউস্যা থেকে পৌষ, ফাল্গুনী থেকে ফাল্গুন এবং চিত্রা নক্ষত্র থেকে চৈত্র।

বাংলা নববর্ষের ঐতিহ্যগত নাম নাম ছিল “বঙ্গাব্দ “ এবং বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালন করা হয় ।আধুনিক নববর্ষ উদযাপনের খবর প্রথম পাওয়া যায় ১৯১৭ সালে।
বর্তমান সময় জাতিধর্ম নির্বিশেষে সবাই জাকযমক পূর্ণভাবে বাংলা নববর্ষ উৎযাপন করে থাকে।

"হিন্দু আবার উঠিবে জেগে কিন্তু জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে । শান্তি ও প্রেমের পতাকা লইয়া-সন্ন্যাসীর গৈরিক বেশসহ...
25/03/2021

"হিন্দু আবার উঠিবে জেগে কিন্তু জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে । শান্তি ও প্রেমের পতাকা লইয়া-সন্ন্যাসীর গৈরিক বেশসহায়ে; অর্থের শক্তিতে নয়, ভালবাসার শক্তিতে।
. যতদিন আমরা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত মহত্তম রত্নস্বরূপ এই ধর্মকে ধরিয়া থাকিব, ততদিন জগতের সর্বপ্রকার অত্যাচার, উৎপীড়ন ও দুঃখের অগ্নিরাশির মধ্য হইতেও প্রহ্লাদের ন্যায় অক্ষত শরীরে বাহির হইয়া আসি। হিন্দু যদি ধার্মিক না হয়, তবে আমি তাহাকে 'হিন্দু' বলি না।

*****

হিন্দু সম্প্রদায়ের ঐক্য,সংঘবদ্ধতা,জীবনীশক্তি নিহিত ধর্মে।

住所

Tokyo

ウェブサイト

アラート

Japan hindu councilが新しいニュースやキャンペーンを投稿したら、いち早くメールでお知らせします。メールアドレスが他の目的に使われることはなく、いつでも配信を停止できます。

ショートカット

共有する

カテゴリー