Tathagata Buddha Monastery and Meditation Center, Japan

  • Home
  • Tathagata Buddha Monastery and Meditation Center, Japan

Tathagata Buddha Monastery and Meditation Center, Japan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tathagata Buddha Monastery and Meditation Center, Japan, 宗教団体, .

如来仏陀寺院・瞑想センター
তথাগত বুদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্র, জাপান।
Tathagata Buddha Monastery and Meditation Center.
***
バングラデシュ仏教徒の文化センター
(বাংলাদেশী বৌদ্ধদের একটি ধর্মীয়-সাংস্কৃতিক কেন্দ্র)
(A Cultural-Dhamma Center for Bangladeshi Buddhist Community in Japan)

ত্রিরত্নের পূজারী সদ্ধর্মানুরাগী প্রিয় উপাসক-উপাসিকাগণ,শুভ শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ্যে যারা বিহারে উপস্থিত হয়ে, অনন্ত ত্র...
30/08/2026

ত্রিরত্নের পূজারী সদ্ধর্মানুরাগী প্রিয় উপাসক-উপাসিকাগণ,
শুভ শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ্যে যারা বিহারে উপস্থিত হয়ে, অনন্ত ত্রিরত্ন গুণের বন্দনা-উপাসনা, শীলগ্রহণ, পিন্ডদান, বিবিধ দানীয় দান, পরিত্রাণ সূত্র-শ্রবণ সহ নানা পুণ্যকর্মে অংশগ্রহণ করেছেন।

এবারের পূর্ণিমা উদযানে বহু দূর থেকে প্রবল পুণ্যচেতনায় উপস্থিত হয়েছিলেন, বৌদ্ধ সমাজের আলোকিতজন, প্রবীণ-গুণীব্যক্তিত্ব ড. সুমন বড়ুয়া (বাবু) ও তৎসহধর্মিনী স্মৃতি বড়ুয়া, সদ্ধর্মপ্রাণ উপাসক প্রভাত কুসুম চাকমা ও পরিবারবর্গ, পিপুল চাকমা ও পরিবারবর্গ, বিবেকানন্দ চাকমা ও পরিবারবর্গ, উচিমং মার্মা ও পরিবারবর্গ, সৈকত বড়ুয়া ও পরিবারবর্গ, সোয়েব বড়ুয়া ও পরিবারবর্গ, সদ্ধর্মপ্রাণ উপাসক কিশান বড়ুয়া, ইপল বড়ুয়া, রুবেল বড়ুয়া, তনময় বড়ুয়া, বিকাশ বড়ুয়া, মংচিং সহ অন্যান্য উপাসক-উপাসিকাবৃন্দ।

বর্তমানে পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রতকাল। পুণ্যসঞ্চয়, আত্মশুদ্ধি, দানময় উদার চেতনা, শীলময় জীবনাচার ও ধ্যান-অনুশীলনের সময়কাল। আমাদের জীবনকাল থেমে নেই; প্রতিনিয়ত তা ক্ষয়িষ্ণু। তাই এই সময়ে আমরা কতটা পুণ্যময় জীবন অতিবাহিত করছি, কতটা প্রজ্ঞাচর্চা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পরিপূর্ণতার পথে এগিয়ে নিতে পারছি, সেটিই সদ্ধর্মপরায়ণ সচেতন উপাসক-উপাসিকাদের জন্য এক অর্থপূর্ণ ও গুরুত্বপূর্ণ পুণ্যবার্তা। আপনাদের আগমন ও পুণ্যময় আচরণই আপনাদের ব্যস্তময় যাপিত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। স্বকৃত পুণ্যকর্ম কখনো বিফলে যায় না।

তথাগত বুদ্ধ বিহার ও মহান সংঘের পক্ষ থেকে, আজ যারা উপস্থিত ছিলেন এবং যারা ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি, তারা সহ প্রবাসে অবস্থানরত সকল জ্ঞাতীগণের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরোগ-নিরাময়ে পরিপূর্ণ হোক, এ আমাদের সতত প্রার্থনা।

পাশাপাশি, আজকে আমাদের অর্জিত পুণ্যরাশি, সম্প্রতি নেপালে নিহতদের প্রতিও উৎসর্গ করা হয়।

জগতের সকল সত্ত্বগণ সুখে ও নিরাময়ে-নিরুপদ্রবে অবস্থান করুক। সকল প্রাণী সুখী হোক।

 #অবিরাম_অবিরত_পুণ্যবর্ধক_৬টি_মহান_পুণ্যকর্মএমন ছয় প্রকার কুশল কর্ম আছে, যাহা সম্পাদন করিলে, সেই পুণ্যকর্ম সম্পাদনকারীর ...
27/08/2026

#অবিরাম_অবিরত_পুণ্যবর্ধক_৬টি_মহান_পুণ্যকর্ম

এমন ছয় প্রকার কুশল কর্ম আছে, যাহা সম্পাদন করিলে, সেই পুণ্যকর্ম সম্পাদনকারীর দিন-রাত অবিরাম পুণ্য বৃদ্ধি পায়। যথা—
১.
বিহার নির্মাণ করা,
২.
সকল প্রাণীর উপকারের মানসে ফল-ফুলের
উদ্যান/বাগান করা,
৩.
সেতু নির্মাণ করা,
৪.
জলসত্র স্থাপন করা (বিনামূলে তৃষ্ণার্থ পথচারীদের
জল বা পানীয় দান করার ব্যবস্থা),
৫.
সকল প্রাণীর হিতচেতনায় কূপ ও
পুষ্করিণী খনন করা এবং
৬.
পান্থশালা (পথিক, পরিব্রাজক, যাত্রীদের বিশ্রাম স্থান) নির্মাণ করা।
----------------
দশকুশল কর্মপথে সম্যকরূপে প্রতিষ্ঠিত উক্ত পুণ্যকর্মীগণ নিশ্চয়ই দিন-রাত অবিরত পুণ্য ফল লাভ করেন।
-------------
তথাগত বুদ্ধ বিহার, জাপান।
Edit

আজ শুভ শ্রাবণী পূর্ণিমা, প্রকৃত উপাসক-উপাসিকার দশটি মুল্যবান গুণাবলী।মূল পালি সহ বাংলা, যারা ধর্মীয় জ্ঞান চর্চা ও অনুশীল...
27/08/2026

আজ শুভ শ্রাবণী পূর্ণিমা,
প্রকৃত উপাসক-উপাসিকার দশটি মুল্যবান গুণাবলী।

মূল পালি সহ বাংলা, যারা ধর্মীয় জ্ঞান চর্চা ও অনুশীলনে মানব জীবনের সার্থকতা অন্বেষণে ইচ্ছুক, তারা নিশ্চয়ই পড়ে উপকৃত হবেন।

তথ্য: সদ্ধর্ম দীপিকা, শ্রী বিমলানন্দ স্থবির, পৃষ্ঠা -129-130।

আজ পবিত্র বর্ষাব্রতের শুভ শ্রাবণী পূর্ণিমা। আমাদের চলমান জীবন থেকে, একটি মাস কতোই দ্রুতই শেষ হয়ে গেল। শুভ শ্রাবণী পূর্ণি...
26/08/2026

আজ পবিত্র বর্ষাব্রতের শুভ শ্রাবণী পূর্ণিমা।
আমাদের চলমান জীবন থেকে, একটি মাস কতোই দ্রুতই শেষ হয়ে গেল।

শুভ শ্রাবণী পূর্ণিমার দিনটি সকলের পুণ্যময়, মঙ্গলময় ও কুশল সঞ্চয়ে, আনন্দ-প্রীতিতে অতিবাহিত হোক।
-----
"Sīlaṃ sambalamevaggaṃ, sīlaṃ pātheyyamuttamaṃ;
Sīlaṃ seṭṭho ativāho, yena yāti disodisaṃ.”
– 616, Theragāthā.

‘‘সীলং সম্বলমেবগগং, সীলং পাথেয্যমুত্তমং,
সীলং সেটঠো অতিবাহো, যেন যাতি দিসোদিসং”
- 616, দ্বাদশ নিপাত,সীলৰ থের গাথা।

বাংলা অর্থ:

“শীল জগতের অগ্রসম্বল, শীলই উত্তম পাথেয় এবং শীলরূপ বাহনই অত্যুৎকৃষ্ট বাহন, তৎপ্রভাবে (স্বর্গ-ব্রহ্মাদি) সকল দিকেই সুখে গমন করা যায়।”
-------
তথাগত বুদ্ধ বিহার, জাপান।

তথাগত বুদ্ধ বিহার-জাপান-এরসদ্ধর্মপ্রাণ উপাসক দ্রুব বড়ুয়া, মিল্টন বড়ুয়া ও সুবলী বড়ুয়া কতৃর্ক বিহারে উপস্থিত হয়ে, তাদের সর...
23/08/2026

তথাগত বুদ্ধ বিহার-জাপান-এর
সদ্ধর্মপ্রাণ উপাসক দ্রুব বড়ুয়া, মিল্টন বড়ুয়া ও সুবলী বড়ুয়া কতৃর্ক বিহারে উপস্থিত হয়ে, তাদের সর্বোত মঙ্গল ও সুখ-সমৃদ্ধি কামনায় শীলগ্রহণ, পিন্ডদান ও পরিত্রাণ সূত্র-শ্রবণ সহ নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়।

বর্তমানে পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রতকাল। পুণ্যসঞ্চয়, আত্মশুদ্ধি, দানময় উদার চেতনা, শীলময় জীবনাচার ও ধ্যান-অনুশীলনের সময়কাল। আমাদের জীবনকাল থেমে নেই; প্রতিনিয়ত তা ক্ষয়িষ্ণু। তাই এই সময়ে আমরা কতটা পুণ্যময় জীবন অতিবাহিত করছি, কতটা প্রজ্ঞাচর্চা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পরিপূর্ণতার পথে এগিয়ে নিতে পারছি, সেটিই সদ্ধর্মপরায়ণ সচেতন উপাসক-উপাসিকাদের জন্য এক অর্থপূর্ণ ও গুরুত্বপূর্ণ পুণ্যবার্তা। স্বকৃত পুণ্যকর্ম কখনো বিফলে যায় না।

প্রবাসজীবনেও মহান সংঘের প্রতি তাঁদের এমন শ্রদ্ধা, সম্মান ও গৌরবময় আনুগত্য নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।

তথাগত বুদ্ধ বিহার ও মহান সংঘের পক্ষ থেকে তাঁদের সর্বাঙ্গীণ সুখ-শান্তি, সমৃদ্ধি, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, দীর্ঘায়ু ও নিরাময় জীবন প্রার্থনা করছি।

তথাগত বুদ্ধ বিহার-জাপান-এরসদ্ধর্মপ্রাণ উপাসক Hlapai Pru Marma, তদ্বীয় সহধর্মিনী উপাসিকা Aungmeching Marma কতৃর্ক বিহারে ...
22/08/2026

তথাগত বুদ্ধ বিহার-জাপান-এর
সদ্ধর্মপ্রাণ উপাসক Hlapai Pru Marma, তদ্বীয় সহধর্মিনী উপাসিকা Aungmeching Marma কতৃর্ক বিহারে উপস্থিত হয়ে, তাদের দু-সন্তানের আলোকিত উজ্জ্বল জীবন এবং পারিবারিক সর্বোত মঙ্গল ও সুখ-সমৃদ্ধি কামনায় শীলগ্রহণ, পিন্ডদান, বিবিধ দানীয় দান, পরিত্রাণ সূত্র-শ্রবণ সহ নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়।

বর্তমানে পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রতকাল। পুণ্যসঞ্চয়, আত্মশুদ্ধি, দানময় উদার চেতনা, শীলময় জীবনাচার ও ধ্যান-অনুশীলনের সময়কাল। আমাদের জীবনকাল থেমে নেই; প্রতিনিয়ত তা ক্ষয়িষ্ণু। তাই এই সময়ে আমরা কতটা পুণ্যময় জীবন অতিবাহিত করছি, কতটা প্রজ্ঞাচর্চা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পরিপূর্ণতার পথে এগিয়ে নিতে পারছি, সেটিই সদ্ধর্মপরায়ণ সচেতন উপাসক-উপাসিকাদের জন্য এক অর্থপূর্ণ ও গুরুত্বপূর্ণ পুণ্যবার্তা। স্বকৃত পুণ্যকর্ম কখনো বিফলে যায় না।

প্রবাসজীবনেও মহান সংঘের প্রতি তাঁদের এমন শ্রদ্ধা, সম্মান ও গৌরবময় আনুগত্য নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।

তথাগত বুদ্ধ বিহার ও মহান সংঘের পক্ষ থেকে তাঁদের সর্বাঙ্গীণ সুখ-শান্তি, সমৃদ্ধি, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, দীর্ঘায়ু ও নিরাময় জীবন প্রার্থনা করছি।

সকল কল্যাণমিত্রদের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।সকলের প্রতি অশেষ পুণ্যদান, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।***...
19/08/2026

সকল কল্যাণমিত্রদের প্রতি মৈত্রীময় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
সকলের প্রতি অশেষ পুণ্যদান, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
**********
বৌদ্ধ ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবান বৌদ্ধিক উপাদান সমূহ শুধু আমাদের নিজেদের জন্য নয়; এগুলো সমগ্র মানবজাতি ও বিশ্বের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই এই অমূল্য ইতিহাস, ঐতিহ্য ও তথাগত-বুদ্ধশাসনের ধারাকে যথাযথভাবে সংরক্ষণ, চর্চা ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ও উদ্দেশ্য হওয়া উচিত।

“সুখা সঙ্ঘস্স সামগ্গী”—সংঘবদ্ধ ঐক্য চেতনা সর্বকালেই আত্মহিত-পরহিতে সুখকর, কল্যাণকর এবং বহুজনের হিত ও সুখের কারণ।

তাই কমিটির প্রতিটি সদস্যের আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতাই আমাদের এই ঐতিহাসিক ও অনন্য অগ্রযাত্রাকে আরও সুন্দর, সুসংগঠিত, শক্তিশালী ও কল্যাণময় করে তুলবে।

বুদ্ধশাসন, স্বজাতি ও স্বধর্মের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কিছুটা সময়, শ্রম ও মেধা দিতে পারা নিঃসন্দেহে পরম সৌভাগ্য ও গৌরবের বিষয়।

তথাগত বুদ্ধ বিহার ও মহান সংঘের পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত সকল জ্ঞাতি-স্বজন ও কল্যাণমিত্রের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরোগতায় পরিপূর্ণ হোক—এই আমাদের আন্তরিক ও সতত প্রার্থনা।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই মহৎ উদ্যোগ বহুজনের হিত, বহুজনের সুখ এবং তথাগত-বুদ্ধশাসনের কল্যাণে নিবেদিত হোক।

জগতের সকল প্রাণী সুখী হোক।

আজ পবিত্র বর্ষাব্রতের অষ্টমী তিথি। দিনটি সকলের পুণ্যময়, মঙ্গলময় ও কুশল সঞ্চয়ে, আনন্দ-প্রীতিতে অতিবাহিত হোক।-------------...
18/08/2026

আজ পবিত্র বর্ষাব্রতের অষ্টমী তিথি।
দিনটি সকলের পুণ্যময়, মঙ্গলময় ও কুশল সঞ্চয়ে, আনন্দ-প্রীতিতে অতিবাহিত হোক।
--------------------
‘‘Sīlaṃ balaṃ appaṭimaṃ, sīlaṃ āvudhamuttamaṃ;
Sīlamābharaṇaṃ seṭṭhaṃ, sīlaṃ kavacamabbhutaṃ.” – 614, Theragāthā.

‘‘সীলং বলং অপ্পটিমং, সীলং আৰুধমুত্তমং,
সীলমাভরণং সেট্ঠং, সীলং কৰচমব্ভুতং॥”

- 614, দ্বাদশ নিপাত,সীলৰ থের গাথা।
-----
বাংলা অর্থ:

“শীল অপ্রতিহত শক্তি, শীল শ্রেষ্ঠ অস্ত্র;
শীল সর্বোৎকৃষ্ট অলংকার, শীল অদ্ভুত (জীবন) রক্ষাকবচ।”

--------------------
তথাগত বুদ্ধ বিহার, জাপান।

তথাগত বুদ্ধ বিহার-জাপান-এরসদ্ধর্মপ্রাণ উপাসক Uthoaingyaw Marma তদ্বীয় সহধর্মিনী উপাসিকা Dawprue Marma কতৃর্ক বৈকালিক সময়...
13/08/2026

তথাগত বুদ্ধ বিহার-জাপান-এর
সদ্ধর্মপ্রাণ উপাসক Uthoaingyaw Marma তদ্বীয় সহধর্মিনী উপাসিকা Dawprue Marma কতৃর্ক বৈকালিক সময়ে বিহারে উপস্থিত হয়ে তাদের একমাত্র সন্তান Rei Marma -এর অনাগত আলেকিক জীবন এবং পারিবারিক সর্বোত মঙ্গল ও সুখ-সমৃদ্ধি কামনায় বৈকালিক পুষ্প পূজা, বন্দনা-উপোসনা, পানীয় সহ নানা দানীয় দান, পরিত্রাণ সূত্রশ্রবণ সহ নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়।

বর্তমানে পবিত্র ত্রৈমাসিক বর্ষাব্রতকাল। পুণ্যসঞ্চয়, আত্মশুদ্ধি, দানময় উদার চেতনা, শীলময় জীবনাচার ও ধ্যান-অনুশীলনের সময়কাল। আমাদের জীবনকাল থেমে নেই; প্রতিনিয়ত তা ক্ষয়িষ্ণু। তাই এই সময়ে আমরা কতটা পুণ্যময় জীবন অতিবাহিত করছি, কতটা প্রজ্ঞাচর্চা ও আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের পরিপূর্ণতার পথে এগিয়ে নিতে পারছি, সেটিই সদ্ধর্মপরায়ণ সচেতন উপাসক-উপাসিকাদের জন্য এক অর্থপূর্ণ ও গুরুত্বপূর্ণ পুণ্যবার্তা। স্বকৃত পুণ্যকর্ম কখনো বিফলে যায় না।

প্রবাসজীবনেও মহান সংঘের প্রতি তাঁদের এমন শ্রদ্ধা, সম্মান ও গৌরবময় আনুগত্য নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয়।

তথাগত বুদ্ধ বিহার ও মহান সংঘের পক্ষ থেকে তাঁদের সর্বাঙ্গীণ সুখ-শান্তি, সমৃদ্ধি, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, দীর্ঘায়ু ও নিরাময় জীবন প্রার্থনা করছি।

আজ পবিত্র বর্ষাব্রতের অমাবস্যা তিথি। দিনটি সকলের পুণ্যময়, মঙ্গলময় ও কুশল সঞ্চয়ে, আনন্দ-প্রীতিতে অতিবাহিত হোক।***"আদি সীল...
11/08/2026

আজ পবিত্র বর্ষাব্রতের অমাবস্যা তিথি।
দিনটি সকলের পুণ্যময়, মঙ্গলময় ও কুশল সঞ্চয়ে, আনন্দ-প্রীতিতে অতিবাহিত হোক।

***

"আদি সীলং পতিট্ঠা চ, কল্যাণানঞ্চ মাতুকং,
পমুখং সব্বধম্মানং, তস্মা সীলং বিসোধযে।"

বাংলা অর্থ:

"(সত্ত্ব সমূহের) শীল আদি, প্রতিষ্ঠা বা প্রথম আশ্রয়, (সমস্ত কুশলে কর্মের ভিত্তি স্বরূপ।) এবং কল্যাণ কর্মের মাতাসদৃশ। ইহা সকল ধর্মের মুখ স্বরূপ। অতএব, শীলকে বিশুদ্ধরূপে রক্ষা করিবে।”
-------
তথাগত বুদ্ধ বিহার, জাপান।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tathagata Buddha Monastery and Meditation Center, Japan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share