16/06/2025
আমরা মানুষের কাছে কোনো প্রকার এক্সপেকটেশন না রাখার মাঝেও মাঝেমধ্যে চাই আমাকে নিয়ে সেভাবে চিন্তা করুক যেভাবে আমি তাকে নিয়ে চিন্তা করি। আশায় থাকি আমি যেরকম তার পছন্দের জিনিসগুলো খেয়াল করি, তার ভালো লাগার জিনিসগুলো করি সেগুলো সে খেয়াল করুক। আমাদের একটা স্বভাব হলো আমাদের যাকে ভালো লাগে তার খুব সুক্ষ্ম জিনিসগুলো আমরা খেয়াল করি! জানি না তারা আমাকে নিয়ে কি চিন্তা করে! হয়তোবা কোনোদিনও বলা হবে না যে সে আমার পছন্দের, তারও জানা হবে না তাকে আমি পছন্দ করি। একটা সময়ের পর আমাদের আসলে বলার থাকলেও বলা হয় না! তারপরও আমাদের মনের খুব গভীরের একটা জায়গা থেকে চাই যে অন্তত তারাও আমাদের কথা ভাবুক!