03/07/2026
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
শোকবার্তা
পরম করুণাময় আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের প্রিয় ভাই মোঃ জাহাঙ্গীর-এর জানাজার নামাজ আজ পমেজিয়া দারুল ফালাহ ইসলামিক সেন্টারে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।
এই শোকের মুহূর্তে যারা মরহুমের জানাজার নামাজে উপস্থিত হয়ে তাঁর মাগফিরাতের জন্য দোয়া করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও জাযাকাল্লাহু খাইরান।
আমরা বিনীতভাবে সকলের নিকট মরহুমের জন্য দোয়ার আবেদন জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁর জীবনের সকল ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিন, তাঁর কবরকে জান্নাতের সুশীতল বাগিচায় পরিণত করুন, কবরের সকল কষ্ট থেকে তাঁকে হেফাজত করুন, হাশরের ময়দানে তাঁর হিসাব সহজ করে দিন এবং নিজ অশেষ রহমতে তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমীন।
একই সঙ্গে মহান আল্লাহ তাআলা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের এই অপূরণীয় শোক ধৈর্য, সবর ও ঈমানের সঙ্গে বহন করার তাওফীক দান করুন।
আসুন, আমরা সবাই মরহুমকে আমাদের দোয়ায় স্মরণ রাখি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের ওপর অটল রাখুন এবং ঈমানের সাথেই মৃত্যু নসীব করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।