21/12/2025
«این الرجبیون»
রজব মাস এমন একটি মাস, যা অনেক মর্যাদা ও সম্মানের অধিকারী। এটি পরিচিত মাসগুলোর মধ্যে অন্যতম এবং প্রার্থনার জন্য মূল্যবান সময়ের একটি। জাহিলিয়াতের যুগে, এই মাস এতটাই পরিচিত ছিল যে তারা তাদের প্রয়োজন পূরণের জন্য এই মাসের আগমনের অপেক্ষায় থাকত।
অন্যদিকে, রজব মাসকে “হযরত আলি আ.”-এর মাস বলে নামকরণ করা হয়েছে, কারণ এই মাসে তাঁর জন্ম হয়েছিল। রজব মাসের প্রথম রাত হলো চারটি বিশেষ রাতের মধ্যে একটি, যেখানে রাত্রি জাগরণ এবং ইবাদতের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
“این الرجبیون”
“রাজাবীয়ুন কোথায়?” বা রজব মাস পালনকারীরা কোথায়?”
এটি এমন একটি আহ্বান যা কিয়ামতের দিনে একটি ফেরেশতা আহ্বান জানাবেন। এই ধ্বনিটি তাদের জন্য, যারা রজব মাসকে সম্মান করেন, রোজা রেখেছেন এবং এই মাসের বিশেষ ইবাদত ও বিভিন্ন কার্যকলাপ যা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য (যেমন রোজা, দোয়া, তওবা) ও বিশেষ করে এইটি দোয়া:
يَا مَنْ أَرْجُوهُ لِكُلِّ خَيْرٍ وَآمَنُ سَخَطَهُ عِنْدَ كُلِّ شَرٍّ، يَا مَنْ يُعْطِي الكَثيرَ بِالقَلِيلِ، يَا مَنْ يُعْطِي مَنْ سَأَلَهُ، يَا مَنْ يُعْطِي مَنْ لَمْ يَسأَلْهُ وَمَنْ لَمْ يَعْرِفْهُ تَحَنُّنا مِنْهُ وَرَحْمَةً؛ أَعْطِنِي بِمَسأَلَتِي إِيّاكَ جَمِيعَ خَيْرِ الدُّنْيا وَجَمِيعَ خَيْرِ الآخرةِ، وَاصْرِفْ عَنِّي بِمَسْأَلَتِي إِيَّاكَ جَمِيعَ شَرِّ الدُّنْيا وَشَرِّ الآخرةِ فَإِنَّهُ غَيْرُ مَنْقُوصٍ مَا أَعْطَيْتَ وَزِدْنِي مِنْ فَضْلِكَ يَا كَرِيمُ.
يَا ذَا الجَلالِ وَالاِكْرامِ، يَا ذَا النَّعَماءِ وَالجُودِ، يَا ذَا المَنِّ وَالطَّوْلِ، حَرِّمْ شَيْبَتِي عَلَى النَّار.
ইয়া মান আরজুহু লিকুল্লি খাইর ওয়া আ’মানু সাখতাহু ইন্দা কুল্লি শার্র, ইয়া মান ইউ’তি আল-কাশীর বিল-কালীল, ইয়া মান ইউ’তি মান সা’লাহু, ইয়া মান ইউ’তি মান লাম ইয়াসআলুহু ওয়া মান লাম ইয়ারিফুহু তহন্নুনা মিনহু ওয়া রহমাহ; আ’তিনী বিয়া মাসআলাতি ইয়া কা জামিইয়্য খাইরুদ-দুনিয়া ওয়া জামিইয়্য খাইরুল-আখিরাহ, ওয়া সরিফ আন্নি বিয়া মাসআলাতি ইয়া কা জামিইয়্য শার্রুদ-দুনিয়া ওয়া শার্রুল-আখিরাহ, ফাইনাহু গায়রু মানকুস মা আ’তায়তা, ওয়া জিদনী মিন ফযলিক, ইয়া কারীম।
ইয়া যাল-জালালি ওয়াল-ইকরাম, ইয়া যান-ন’আমাও ওয়াল-জুদ, ইয়া যাল-মান ওয়াত-তাওল, হার্রিম শায়বাতী ‘আলাল-নার।
অনুবাদ:
হে সেই আল্লাহ, যাকে আমি প্রতিটি কল্যাণের জন্য আশা করি, এবং যাঁর রোষ থেকে আমি প্রতিটি বিপদে নিরাপদ।
হে সেই মহান, যিনি কম দিয়ে অনেক দেন, হে সেই মহান, যিনি যাকে চায় তাকে দেন।
হে সেই মহান, যিনি যাকে প্রার্থনা করে না বা যাকে চেনে না, তবুও দয়া ও করুণার মাধ্যমে তাকে দেন।
আমার প্রার্থনার মাধ্যমে আমাকে দাও এই দুনিয়ার সব কল্যাণ এবং পরকালের সব কল্যাণ।
আমার প্রার্থনার মাধ্যমে আমাকে রক্ষা কর এই দুনিয়ার এবং পরকালের সব অপকার থেকে।
কারণ, তুমি যা দাও তা কখনো কম হয় না, এবং আমাকে তোমার দয়ালু ,কৃপাত্মক দান ও করুণার বৃদ্ধি দাও, হে মহান আল্লাহ।
রাওয়ী বললেন: তারপর হযরত সা. তার দাড়ি বাম হাতের মুঠোয় ধরলেন এবং ডান হাতের তর্জনী আঙুল নাড়িয়ে, এই দোয়াটি তওয়াক্কুল ও ভরসার সঙ্গে পড়লেন, ও বললেন:
হে জালাল ও ইকরামের অধিকারী, হে নয়া ও উদারতার অধিকারী, হে দান ও কৃপার অধিকারী, আমার ধূসর চুলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।
এই যিকির বেশি করে পড়া:
«لا حَولَ وَ لا قُوَّةَ إلاّ بِاللّه ِ العَلِی العَظیمِ».
রজব মাস সম্পর্কে হাদিসে কুদসী:
الشَّهرُ شَهری و العَبدُ عَبدی و الرَّحمَةُ رَحمَتی فَمَن دَعانی فی هذَا الشَّهرِ أجَبتُهُ و مَن سَألَنی أعطَیتُهُ.
“মাসটি আমার মাস, বান্দাটি আমার বান্দা, এবং রহমতটি আমার রহমত। সুতরাং, যে কেউ এই মাসে আমাকে ডাক দিবে, আমি তার ডাকে সাড়া দেব এবং যে কেউ আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব।”
রজব মাস আমার মাস, বান্দা আমার বান্দ, এবং রহমত, আমার রহমত; এই মাসে যে কেউ আমার কাছে প্রার্থনা করবে এবং যে কেউ কিছু চাইবে আমি তা দেব।
ইমাম সাদেক আ. এর হাদিসে বর্ণিত হয়েছে:
«اذا کان یوم القیامة نادی مناد من بطنان العرش أَیْنَ الرَّجَبیُّون؟ فیقوم اناس یُضی ء وجوههم لأهل الجمع علی رؤوسهم تیجان الملک و ذکر ثوابا جزیلاً الی أن قال:,هذا لمن صام مِن رجب شیئا ولو یوما من اوّله او وسطه او آخره»
“যখন কিয়ামতের দিন হবে, তখন এক নাদী (আহ্বানকারি) আরশ ভেতর থেকে ডাক দিবে: "রজব মাস পালনকারীরা কোথায়?”
তখন কিছু লোক উঠবে, যাদের মুখ আলোকিত হবে। তাদের মাথার ওপর থাকবে রাজাদের মুকুট, এবং তাদের জন্য অনেক বড় সওয়াবের কথা স্মরণ করা হবে।
এরপর বলা হবে: ‘এটি তাদের জন্য যারা রজব মাসে রোজা রেখেছে, হয় তার প্রথম, মধ্য বা শেষ দিনের যে কোনো এক দিনে।’”
#রাজাব #ইসলামিক #কুরআন #হাদীস #দোয়া