27/04/2023
বায়াত গ্রহণ ছাড়া মুসলমান হওয়া যায় না।
পবিত্র কুরআন শরীফে আল্লাহ এটি স্পষ্ট ঘোষণা করছেন।
আসুন জেনে নিই কোরআন ও হাদিসের আলোকে।
" হে রাসূল ( সঃ)! যারা আপনার হাতে বায়াত গ্রহন করে তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহন করে। আল্লাহর হাত তাদের হাতের উপর "। ( সূরা আল ফাতহ ৪৮: আয়াত নং ১০ )।
" যে ব্যক্তি রাসূলের অনুসরণ করলো, প্রকারান্তরে সে আল্লাহকেই অনুসরণ করলো "। ( সূরা আন নিসা, আয়াত নং ৮০ )।
" সাবধান ! নিশ্চয় আল্লাহর অলীগননের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না "।( সূরা ইউনুস ১০: আয়াত নং ৬২)।
" (হে রাসূল) যাকে আমি পথভ্রষ্ট করেছি, তার জন্য কোন মোর্শেদ খুঁজে পাবে না "। ( সূরা আল আ'রাফ, আয়াত নং ১৮৬ )।
" তিনি যাকে পথভ্রষ্ট করেন, ( হে রাসূল ) তার জন্য কোন মোর্শেদ অভিভাবকরুপে পাবেন না "।( সূরা আল কাহফ, আয়াত নং ১৭ )।
" আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেছেন, তারা হলেন - নবীগণ, সত্যবাদীগণ, শহীদগণ ও সৎকর্ম পরায়ন ব্যক্তিগণ "। ( সূরা আন নিসা, আয়াত নং ৬৯ )।
" হে ঈমানদারগণ ! তোমরা মুসলমান না হয়ে মরিও না "।
" হে মু'মুেনগণ ! আল্লাহকে ভয় কর এবং সাদেকীন অর্থাৎ অলী - আল্লাহদের সঙ্গ লাভ কর "। ( সূরা তাওবা, আয়াত নং ১১৯ )।
হজরত রাসূল পাক (সঃ) বলেন,
" যে ব্যক্তি আমার বন্ধুর সাথে শক্রুতা পোষণ করে, আমি তাকে আমার সাথে যুদ্ধের জন্য আহবান করি "। ( বোখারী শরীফ ২য় খন্ড, পৃষ্ঠা নং ৯৬৩। এবং মেশকাত শরীফ, পৃষ্ঠা নং ১৯৭ )।
" মানুষ আমার রহস্য, আর আমি মানুষের রহস্য "। ( সিররুল আসরার, পৃষ্ঠা নং ১৯ )।
" সাবধান ! নিশ্চয় আল্লাহর অলীগণ অমর "।