24/08/2025
#মানুষ যখন বিপদে পড়ে, দো‘আ তার জন্য সবচেয়ে শক্তিশালী অস্ত্র। দো‘আ কখনোই বৃথা যায় না। আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা কুরআনে বলেছেনঃ
"তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব।"
(সূরা গাফির 40:60)
রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ
"দো‘আ ইবাদতের মূল।"
(তিরমিজি, হাদীস নং 3371)
আরেকটি হাদীসে তিনি ﷺ বলেছেনঃ
"আল্লাহ্র কাছে দো‘আ করলে তা তিনভাবে কবুল হয়: হয়তো সাথে সাথে কবুল হয়, অথবা পরকালের জন্য সঞ্চিত থাকে, অথবা অন্য কোনো বিপদকে দূর করে দেয়।"
(মুসনাদ আহমদ, হাদীস নং 11133)
✨ তাই কখনো দো‘আ করতে করতে ক্লান্ত হওয়া যাবে না। আল্লাহ্ দেরি করতে পারেন, কিন্তু তিনি অযথা কারো দো‘আ ফিরিয়ে দেন না। ধৈর্য ধরে তাঁর উপর ভরসা রাখুন ।