Dharmakatha

Call Website Contact the place of worship

Dharmakatha The sole object of the episode ‘dharmakatha’ is to cater the essence of nectarine philosophy of Beloved The Best—SriSri Thakur Anukulchandra

পৃথিবীতে সকলের চেয়ে বড়ো জিনিস আমরা যাহা কিছু পাই তাহা বিনামূল্যেই পাইয়া থাকি, তাহার জন্য দরদস্তুর করিতে হয় না। মূল্য ...
04/10/2026

পৃথিবীতে সকলের চেয়ে বড়ো জিনিস
আমরা যাহা কিছু পাই
তাহা বিনামূল্যেই পাইয়া থাকি,
তাহার জন্য দরদস্তুর করিতে হয় না।
মূল্য চুকাইতে হয় না বলিয়াই
জিনিসটা যে কত বড়ো
তাহা আমরা সম্পূর্ণ বুঝিতেই পারি না।

~ রবীন্দ্রনাথ ঠাকুর
(পরিচয়/ ভগিনী নিবেদিতা)

এর চেয়ে ভুল আর নেই ! ~~~~~~~~~~~~~~আমাদের কেমন এক দোষ, না-বুঝে মহাপুরুষদের উপর গোড়াতেই ভগবত্ব আরোপ ক'রে ভগবৎশক্তিতে অলৌক...
03/10/2026

এর চেয়ে ভুল আর নেই !
~~~~~~~~~~~~~~

আমাদের কেমন এক দোষ,
না-বুঝে মহাপুরুষদের উপর গোড়াতেই ভগবত্ব আরোপ ক'রে ভগবৎশক্তিতে অলৌকিকভাবে সব তিনি ক'রে দেবেন-এই আশায় নিশ্চিন্ত হ'য়ে ব'সে থাকি।

এর চেয়ে ভুল আর নেই। ভগবান্ হ'লেও তিনি যে মানুষ, এবং মানুষের জগতে মানুষকে যা' করতে হয় সেই মানবীয়ভাবে কাৰ্য্যসিদ্ধি করা ছাড়া তাঁরও যে উপায় নেই, এই জেনে খেটে-পিটে তাঁর চাহিদা পুরণ করা দরকার।



"মহাপুরুষরা ইচ্ছা করলেই অনেক-কিছু করতে পারেন।" তার তাৎপর্য্য এই যে তাঁদের বিরাট পরিপূরণী ও নিয়ন্ত্রণীশক্তি, প্রেম এবং চরিত্রবল থাকে, তাই, অনেকেই তাঁদের প্রতি আকৃষ্ট হ'য়ে তাঁদের কল্যাণকর ইচ্ছাকে রূপ দিতে চেষ্টা করে এবং বহুর সমবেত ও সুসংবদ্ধ চেষ্টার ফলে অনেক অসাধ্য সাধন হয়।

যাহোক, অবতার-মহাপুরুষের ভূতমহেশ্বর ভাব কিন্তু তাঁকে অনুসরণের ফলেই বোঝা যায়।
Man-hood to God-hood (মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্বে) proceed না-করলে (অগ্রসর না-হ'লে) God-hood (ঈশ্বরত্ব) বোঝা যায় না, সে-সম্বন্ধে অলীক মনগড়া কল্পনাই থেকে যায়।

এরকম আরও নিয়মিত বানী পেতে যুক্ত হন আমাদের what app community এর সাথে
👉
https://tinyurl.com/dharmakatha-exclussive

গ্রন্থসূত্রঃ
আলোচনা প্রসঙ্গে পঞ্চম খন্ড
২৪শে আষাঢ় শনিবার ১৩৫১,
ইং ৮/৭/১৯৪৪

কেমন সেবা পরম ধর্ম?~~~~~~~~~~~~~সেবার প্রধান জিনিস হ'লো মানুষের মনটাকে উৎফুল্ল ও আনন্দিত ক'রে তোলা। তা' যদি না করতে পারল...
25/09/2026

কেমন সেবা পরম ধর্ম?
~~~~~~~~~~~~~

সেবার প্রধান জিনিস হ'লো মানুষের মনটাকে উৎফুল্ল ও আনন্দিত ক'রে তোলা। তা' যদি না করতে পারলে তবে জানবে, সেবা করা হয়নি।

অনুসন্ধিৎসু নজরে মানুষের প্রয়োজনকে বোধ ক'রে নিয়ে, তবে তার পূরণ করতে হয়। এতে মানুষ খুশি হয়। তার জীবনীয় খুশিটাই যেন তোমার কাম্য হয়।

কোনরকম স্বার্থ-চাহিদা নিয়ে সেবা করতে গেলে, তার পূরণ না হ'লেই মনে ক্ষোভের সম্ভার হবে, এবং সেবার ভিতরও তার অভিব্যক্তি দেখা যাবে, তা'তে ফল হবে উল্টো।

#সেবা #পরমধর্ম

এরকম আরও নিয়মিত বানী পেতে যুক্ত হন আমাদের what app community এর সাথে
👉
https://tinyurl.com/dharmakatha-exclussive

গ্রন্থ সূত্রঃ আলোচনা প্রসঙ্গে তৃতীয় খন্ড
(৭ই শ্রাবন ১৩৪৯, ইং ২৩/০৭/১৯৪২)

বাস্তব শিক্ষায় সেবা এবং শক্তি~~~~~~~~~~~~~~~~সেকালে ছাত্ররা মানুযের বাড়ী-বাড়ী যেত, তাদের সুখ-দুঃখের খবর নিত, বাস্তবভাবে ...
24/09/2026

বাস্তব শিক্ষায় সেবা এবং শক্তি
~~~~~~~~~~~~~~~~

সেকালে ছাত্ররা মানুযের বাড়ী-বাড়ী যেত,
তাদের সুখ-দুঃখের খবর নিত,
বাস্তবভাবে অনুসন্ধিৎসার সঙ্গে সেবা দিত,
তাদের নানা সমস্যার সঙ্গে পরিচিত হ'তো
এবং যেখানে প্রয়োজন, আচার্য্যের সঙ্গে আলোচনা ক'রে বিহিত সমাধান দিত, তাদের যাজনে উদ্বুদ্ধ ও ইষ্টকৃষ্টি-অনুরক্ত ক'রে তুলতো, এক কথায় প্রত্যেকটি পরিবারকে উচ্ছল ক'রে তুলতে চেষ্টা করতো।

এইভাবে মানুষগুলি হ'য়ে উঠতো তাদের পরমাত্মীয়, কৃতজ্ঞতার অর্ঘ্যস্বরূপ তারা শ্রদ্ধার সঙ্গে ভিক্ষা দিত। সে-ভিক্ষা আহরণ ক'রে নিয়ে ছাত্ররা আবার গুরুকে নিবেদন করতো। গুরুসেবার পর তারা প্রসাদস্বরূপ যা' পেতো তাই গ্রহণ করতো।

এই যে শিক্ষাব্যবস্থা, এতে ছাত্ররা বুঝতো যে, মানুষ উপায় করাই জীবনের প্রধান কাজ। মানুষের জীবনের উপর, মানুষের সুখ-সুবিধার উপর, মানুষের উন্নতির উপর, বর্দ্ধনার উপর যা'তে গোড়া থেকেই নজর পড়ে, তার বাবস্থা আমাদের আজ করতে হবে।

এইটুকুর উদ্বোধন যদি না হয়, তাহ'লে সব শিক্ষা ব্যর্থ' হ'য়ে যাবে। ভাল মানুষ বলতে, শিক্ষিত মানুষ বলতে বুঝতে হবে তাকে, যে বাস্তবভাবে মানুষের ভাল করে।

মন্দ করলাম না, এই যথেষ্ট নয়, সবভাবে নিজের ও অপরের ভাল করতে হবে। মন্দকে মন্দীভূত করতে হবে-ইষ্ট, কৃষ্টি, বৈশিষ্ট্যের প্রতি নজর রেখে। ভাল মানুষগুলি যদি শক্তিমান সক্রিয় না হয়, তাহ'লে ভালর প্রভাব চারাবে না।

আজকাল দেখা যায়, সমাজে খারাপ মানুষ-গুলি সক্রিয়ভাবে খাটে-পেটে, মানুষের খারাপও করে তারা সক্রিয়ভাবে।

কিন্তু ভাল মানুষগুলি যেন মিনমিনে, অন্যের ক্ষতি করে না, ভাল করতে চায়, কিন্তু ভাল করার ক্ষমতা নেই। এতে প্রভাব হয় না।

আপনারা ঋত্বিকরা এমন বাস্তব সর্ব্বতো-মুখী সেবাসম্ভার নিয়ে, চারিত্রিক দ্যুতি নিয়ে সমাজের বুকে প্লাবনের মতো ঢ'লে পড়েন যে মানুষের অন্তরাত্মা যেন আপনা থেকে গেয়ে ওঠে- 'স্বস্তি। স্বস্তি।' 'স্বাগতম, স্বাগতম'।

#ভিক্ষা #সেবা

ডাউনলোড করুন
Kalkiavatar APP
👉
https://tinyurl.com/KalkiAvatar-App-Download

এরকম আরও নিয়মিত বানী পেতে যুক্ত হন আমাদের what app community এর সাথে
👉
https://tinyurl.com/dharmakatha-exclussive

গ্রন্থসূত্রঃ আলোচনা-প্রসঙ্গে তৃতীয় খণ্ড,
১লা বৈশাখ, ১৩৪৯, মঙ্গলবার, (ইং ১৪/৪/১৯৪২)

"যে ব্যক্তি নিজের, অপরের বা উভয়ের জন্য ক্ষতিকর কিছু কামনা করে না;যে পুত্র, সম্পদ বা রাষ্ট্রের আকাঙ্ক্ষা করে না এবং অধর্ম...
24/09/2026

"যে ব্যক্তি নিজের, অপরের বা উভয়ের জন্য ক্ষতিকর কিছু কামনা করে না;

যে পুত্র, সম্পদ বা রাষ্ট্রের আকাঙ্ক্ষা করে না এবং অধর্মের বা দুর্নীতির মাধ্যমে নিজের উন্নতি চায় না, তিনিই প্রকৃত শীলবান, প্রজ্ঞাবান ও ধার্মিক।

এমন ব্যক্তিই দেশ পরিচালনার যোগ্য।"

~ভগবান বুদ্ধ



Dharmakatha

এরকম আরও নিয়মিত বানী পেতে যুক্ত হন আমাদের what app community এর সাথে https://tinyurl.com/dharmakatha-exclussive

প্রশ্ন: মানুষ চেনার সহজ উপায় কী ?শ্রীশ্রীঠাকুরঃ দেখতে হয়, কথার সঙ্গে কাজ ও ব্যবহারের মিল আছে কিনা।  আর দেখতে হয়, কথাবার্...
21/09/2026

প্রশ্ন: মানুষ চেনার সহজ উপায় কী ?

শ্রীশ্রীঠাকুরঃ দেখতে হয়, কথার সঙ্গে কাজ ও ব্যবহারের মিল আছে কিনা। আর দেখতে হয়, কথাবার্তার মধ্যে-দিয়ে সে নিষ্ঠাকে অটুট রেখে মানুষকে প্রীত করে প্রীত হতে চায়,
না হামবড়ায়ী চালে নিজের প্রাধান্যকে জাহির করতে চায়। ভালো মানুষের একটি প্রধান লক্ষণ হলো, সে আদর্শে অটুট থেকে, পরিবেশকে আনন্দ দিয়ে আনন্দ পেতে চায়। নিজের অহমিকার বালাই নিয়ে সকলকে আঘাত করেনা।



একরকম আছে ব্যক্তিত্বহীন বিনয়, সব কথাতেই সায় দিয়ে যায়, সে কিন্তু ভালো নয়। সৎ ব্যক্তিত্বসম্পন্ন যারা, তারা হৃদ্য ব্যবহার ও সেবানুসন্ধিৎসা নিয়ে চললেও আদর্শকে কখনো বিসর্জন দেয় না বা অন্যায়ের সাথে আপোসরফা করে না।



প্রশ্ন: যারা আদর্শ গ্রহণ করেনি?

শ্রীশ্রীঠাকুরঃ কেউ আদর্শ গ্রহণ করুক বা না-করুক, ভালো মানুষ যে, তার মহতের প্রতি শ্রদ্ধা থাকবেই কি থাকবে। একটা মানুষ যদি শ্রদ্ধাহীন হয়, সে যতই হোমরা-চোমরা হোক, ধরে নিতে পারো, তার ভিতরে গোলমাল আছেই।

এরকম আরও বানী নিয়মিত প্রতিদিন পেতে যুক্ত হন আমাদের what app community এর সাথে https://tinyurl.com/dharmakatha-exclussive

গ্রন্থ সুত্রঃ আলোচনা প্রসঙ্গে ২য় খন্ড, ৮ই পৌষ, ১৩৪৮ বঙ্গাব্দ, ইং ২৩/১২/১৯৪১

15/09/2026

আমাদের ভালো থাকাই তাঁর শান্তি। তাই বিধাতার বিধান মেনে ধর্মপথে, সংযম ও সদাচারে সুস্থ জীবনযাপন হোক আমাদের সাধনা; নিজের ও গুরুভাইদের কল্যাণের মধ্য দিয়েই গুরুকে শান্তি দেওয়াই হোক আমাদের ইষ্টকর্ম।

পুণ্য-পুঁথি | ৩১ শে ভাদ্র, ১৩২১ | ভাববাণী
গ্রাফিক্স ও উপস্থাপনা— সাত্বত কথা

*ব্যক্তিত্বের দাম টাকায়?*মানুষকে আপন করতে পারা মানুষের একটা বড় গুণ। চাকরী, ব্যবসা, যাজন যাই কর, এটা সব জায়গায় লাগে। আর, ...
14/09/2026

*ব্যক্তিত্বের দাম টাকায়?*

মানুষকে আপন করতে পারা মানুষের একটা বড় গুণ। চাকরী, ব্যবসা, যাজন যাই কর, এটা সব জায়গায় লাগে। আর, মানুষকে আপন করতে গিয়ে তোমার আদর্শকে বিসর্জন দিলে কিন্তু চলবে না। আদর্শ' হলেন মঙ্গলনিদান। তুমি যত আদর্শনিষ্ঠ থাকবে, ততই তুমি মঙ্গলের অধিকারী হবে, আর অন্যকেও যত আদর্শে অনুপ্রাণিত ক'রে তুলতে পারবে, ততই তাদের মঙ্গল হবে।

তোমাকে দিয়ে মানুষ যদি মঙ্গলের অধিকারী না হয়, তা' হ'লে কিন্তু কোন জারিজুরি খাটবে না। তুমি যতই মিষ্টি ব্যবহার কর না কেন, তোমার ব্যক্তিত্বের কোন দাম থাকবে না তাদের কাছে।

তাই বলি, ভালই যদি চাও, নিজে ইষ্টের পথে চল ও অন্যকেও ইষ্টের পথ ধরাও। নইলে, গোঁজামিল দিয়ে কোন লাভ হবে না।



আর, মনে রেখো, দুটো টাকা পেলে তোমার কিছু পাওয়া হ'লো না, যদি কিনা তোমার চরিত্র উন্নত না হয়, তোমার যোগ্যতা না বাড়ে এবং মানুষ তোমাকে দিয়ে উপকৃত না হয়। পরিবেশশুদ্ধ মনুষ্যত্বে, চারিত্রে, বোধে, যোগ্যতায় যতখানি বেড়ে উঠলে, ততটুকুই তুমি বড় হ'লে। তোমার এই বড়ত্ব আবার সন্তান-সন্ততির ভিতরও চারিয়ে যাবে। ফাঁকির কারবার টেকসই হয় না।

এরকম আরও নিয়মিত বানী পেতে যুক্ত হন আমাদের what app community এর সাথে https://tinyurl.com/dharmakatha-exclussive

(গ্রন্থসূত্রঃ আলোচনা প্রসঙ্গে তৃতীয় খন্ড,
১৬ ই পৌষ ১৩৪৮ বঙ্গাব্দ, ইং ৩১/১২/১৯৪১)

দুর্বলতার প্রতি মমতা~~~~~~~~~~~~~~দুর্ব্বলতার প্রতি মমতা যতক্ষণ থাকে, ততক্ষণ মানুষ এগোতে পারে না। এক কলসী দুধের মধ্যে এক...
13/09/2026

দুর্বলতার প্রতি মমতা
~~~~~~~~~~~~~~

দুর্ব্বলতার প্রতি মমতা যতক্ষণ থাকে, ততক্ষণ মানুষ এগোতে পারে না। এক কলসী দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা পড়লে যেমন সমস্ত দুধটাই নষ্ট হ'য়ে যায়, অনেকের জীবনে তেমনি বহু সদগুণের সঙ্গে দুই-একটা বিশেষ দোষ থাকায় মানুষেটা আর ফুটতে পারে না।



তাই, কর্মীদের নিয়ে চলাফেরা করবার সময় এদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। নিজেদেরও কোন দোষ প্রশ্রয় দেবেন না, আর অন্যদেরও এমনভাবে সচেতন ক'রে তুলবেন যা'তে তারা তাদের অন্তনিহিত কোন দোষের প্রশ্রয় না দেয়। 'মারি অরি পারি যে কৌশলে'।

নিজের দোষ-দুর্ব্বলতা ধরা পড়েছে কি তাকে চাবুক কষব, আর অন্যকেও তার দোষ পুষে রাখতে দেব না। শাসন ক'রেই পারি, তোষণ ক'রেই পারি,
শাসন-তোষণের সংমিশ্রণেই পারি, ভালবেসেই পারি, ভয় দেখিয়েই পারি-এটা করবই। এইভাবে লা'গে যান, দেখবেন গোটে-গোটে, গ'ডায়-গ'ডায় মানুষ উতরে যাবিনি।

এরকম আরও নিয়মিত বানী পেতে যুক্ত হন আমাদের what app community এর সাথে
https://tinyurl.com/dharmakatha-exclussive

(গ্রন্থসুত্রঃ আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ড
১৫ই চৈত্র রবিবার ১৩৪৮, ইং ২৯/০৩/১৯৪২)

অবজ্ঞা যেখানে থাকে, সেখানে মানুষের গুণটাও দোষ ব'লে প্রতিভাত হয়।~শ্রীশ্রীঠাকুর
13/09/2026

অবজ্ঞা যেখানে থাকে,
সেখানে মানুষের গুণটাও
দোষ ব'লে প্রতিভাত হয়।

~শ্রীশ্রীঠাকুর

Address

North 24 Parganas

Alerts

Be the first to know and let us send you an email when Dharmakatha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Dharmakatha:

Shortcuts

Share