Gour Binod Angan

Gour Binod Angan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gour Binod Angan, Hindu temple, Nabadwip.

20/05/2022

✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ভক্ত কেমন হওয়া উচিত

মহারাজ পরীক্ষিত বলছেন,আজ চারদিন হল অনবরত শ্রীশুকদেব গোস্বামীর নিকট নানা তত্ত্বকথা শ্রবণ করছি এবং এই চারদিন কিছু ভোজন করা তো দূরের কথা,এক-বিন্দু জলপান পর্যন্ত করি নাই। সেইজন্য শ্রীশুকদেব বোধহয় আমাকে ক্ষুধা-তৃষ্ণায় ব‍্যাকুল মনে করিয়া কিছুই বলছেন না।(শ্রীভগবৎ কথার মাঝে এইরকম কিছু ঘটেছিল, বলিয়ায় এই ভাবনা প্রকাশ)এইকথা চিন্তা করিয়া মহারাজ পরীক্ষিত শ্রীশুকদেবকে বললেন,হে গুরো!ক্ষুধা পিপাসা আমার পরম শত্রু,ক্ষুধা পিপাসার প্রবল তাড়নাতেই আমি মহানুভব ব্রাহ্মণের গলায় মৃতসর্প প্রদান করিয়া মহাঅপরাধী হয়েছি এবং সেইদিন হতে প্রতিজ্ঞা করেছি- আর ক্ষুধায় অন্ন কিংবা পিপাসায় জল গ্রহণ করব না। ক্ষুধা পিপাসা কেহই সহ‍্য করতে সক্ষম হয় না। বিশেষত আমার এই রাজভোগপুষ্ট কোমল শরীরে তাহা সহ‍্য হওয়া তো একেবারেই অসম্ভব। কিন্তু কি আশ্চর্য‍্য! আমার ইহাতে কিছুমাত্র কষ্ট বোধ হচ্ছে না। দৈহিক অসুবিধা ভোগ করা তো দূরের কথা,আমার দেহ আছে কিনা,তাহাও আমার মনে হচ্ছে না।আপনার মুখাম্ভোজচ‍্যুত হরিকথামৃত পানেই যে আমার এই অবস্থা হয়েছে তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই।স্বর্গের অমৃত মধুর ও মাদক বটে কিন্তু হরিকথামৃতের সহিত তাহারও তুলনা হয় না।এ অমৃতের মাধুর্য‍্য একবারআস্বাদন করিলে আর কোন মাধুর্য‍্যেই চিত্ত আকৃষ্ট হয় না। স্বর্গের অমৃতের মাদকতা কিছুক্ষণের জন্য কিন্তু এ অমৃতের মাদকতা কোন দিনই লুপ্ত হয় না।এ অমৃতপানে মত্ত হলে তাহার সংসার পর্যন্ত ভুল হয়ে যায়।সুতরাং দেহবিস্মৃতি হবে ইহা আর আশ্চর্য‍্য কি? হরিকথামৃতেরই এইরূপ মহাশক্তি,তার উপর আবার আপনার (শ্রীশুকদেব)মুখাম্ভোজরূপ পাত্র হতে পরিবেশিত হওয়ায় অধিকতর শক্তি বিকাশে সমর্থ হয়েছে। মহারাজ পরীক্ষিতের এই কথায় বৈষ্ণবচূড়ামণিগণের মুখে হরি- কথামৃত শ্রবণের মাহাত্ম‍্য বেশ বুঝা গেল।শ্রীশ্রীমন্মহাপ্রভুও এই জন‍্যই আদেশ করেছেন-- ( ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে। ) শ্রীজীব গোস্বামীপাদ শ্রীভক্তিসন্দর্ভে শ্রবণ বিচার প্রসঙ্গে সিন্ধান্ত করেছেন-------
( শ্রীভগবন্নামাদেঃ শ্রবণং পরমং শ্রেয়ঃ, তত্র মহৎকীর্ত‍্যমানস‍্য।)
শ্রীভগবানের নাম, রূপ, লীলাদির শ্রবণই জীবের পরম মঙ্গলহেতু, তাহা আবার মহৎ অর্থ‍্যাৎ শ্রীভগবদ্ভক্ত কর্তৃক হলে কীর্তিত সমধিক ফলদায়ক হয়।
জয় জয় নিতাইগৌর হরিবল।
✧═══════════•❁❀❁•═══════════✧

20/05/2022
16/05/2022

শ্রী নিত্যানন্দ গৌরচন্দ্র শ্রীঅদ্বৈতচন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ

11/05/2022

নিত্যানন্দ গৌরচন্দ্র শ্রীঅদ্বৈতচন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ

Address

Nabadwip

Telephone

+19382422477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gour Binod Angan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category