19/03/2026
*** শাওয়াল ১৪৪৭ হিজরি মাসের চাঁদ দেখার আবেদন ***
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আজ ২৯শে রমজানুল মুবারক ১৪৪৭ হিজরি মোতাবেক ১৯শে মার্চ ২০২৬, রোজ বৃহস্পতিবার। আজ সন্ধ্যায় শাওয়াল ১৪৪৭ হিজরি মাসের চাঁদ দেখার চেষ্টা করুন।
চাঁদ দেখার নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সাথে সাথে কোনো প্রকার বিলম্ব না করে 'জমঈয়তে আহলে হাদিস পশ্চিমবাংলা'-র দায়িত্বশীলদের নিম্নোক্ত নম্বরগুলোতে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:
9775553208
96793 06790
97337 37530
সতর্কতা ও নির্দেশনা:
১. নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য খবর ছাড়া কেউ কোনো তথ্য প্রচার করবেন না, যাতে উম্মাহ ও জমঈয়তের মধ্যে কোনো বিভক্তি বা বিভ্রান্তি সৃষ্টি না হয়।
২. মিল্লাতের ব্যক্তিবর্গ, বিশেষ করে জমঈয়তের বন্ধুগণ এ বিষয়ে যথাসম্ভব মনোযোগী হোন এবং সংবাদ আদান-প্রদানে কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না।
৩. জাতীয় বা স্থানীয় সংগঠনগুলো চূড়ান্ত ঘোষণার আগে একে অপরের সাথে পরামর্শ করুন, যাতে জাতি কোনো প্রকার বিশৃঙ্খলা বা অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়ে।
আলহামদুলিল্লাহ, জমঈয়তে আহলে হাদিস পশ্চিমবাংলা এ বিষয়ে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে।
ধন্যবাদান্তে, সদস্যবৃন্দ,
জমঈয়তে আহলে হাদিস পশ্চিমবাংলা।