Miftaul Islam Babai

Miftaul Islam Babai I always try to write good speech,

02/04/2026

দুঃখ, হতাশা,বিপদ,অত্যাচার জীবনে যাই থাকুক না কেন আমার পাড়ার লোকেদের চায়ের দোকানে এমনকি জেরক্স দোকানের কোনে অথবা মুদির দোকানের ছাউনির নীচের আড্ডা মিস হয়না। কার বাড়িতে কতজনের বিয়ের নিমন্ত্রণ পড়লো । কার বিটি কার ছেলের সাথে পালালো কিংবা কার ব্যাবসায় কে কত লাভের মুনাফা দেখলো এসবের চুলচেরা বিশ্লেষণই তাদের আড্ডার বিষয়। প্রতিটি ব্যাক্তি এক একটা মিডিয়া পারশন। এখন অবশ্য আড্ডায় আলোচনার বিষয়বস্তু পাল্টেছে। এখন একটাই হট টপিক 'এস আই আর' । কার নাম ফাইনাল ভোটার লিস্টে এলো আর কার ডিলিট হলো এটাই এখন আতঙ্কের আলোচনা। আতঙ্ক হবেই না বা কেন ? ডিলিট হওয়া ভোটারদের রাজনৈতিক, গনতান্ত্রিক অধিকার খর্ব করার পাশাপাশি যে বেনাগরিক করার একটা সুক্ষ রোড ম্যাপ তৈরি করা হচ্ছে না তারই বা কি কোনো নিশ্চয়তা আছে ? লিয়াকত চাচা। কতবার যে ভোট দিয়েছে তার গুনতি মনে নেই। দুই হাজার দুই সালের ভোটার লিস্টেও নাম আছে। তার ছেলে মেয়েরাও বেঁচে গেছে। নাম কাটা গেছে শুধু তারই। আক্ষেপের সুরে বলছিল, এমন সরকার কি কেউ বিগত দিনে দেখেছে, কিংবা এমন নির্বাচন কমিশন অথবা সুপ্রিম কোর্টের বিচারপতির রায় ।যারা মানুষের সার্বিক জীবন নিয়ে ছেলে খেলা করছে? তা কেউই দেখবে না। সত্যি বলতে এমন কোনোকিছুই আগে ছিল না। নির্বাচন কমিশন যেন কোনো এক রাজনৈতিক দলের প্রধান। আবার মিথ্যুক ও বটে। একবার বলে যাদের নাম দুই হাজার দুয়ের সাথে ম্যাপ্ড হবে তাদের কোনো চিন্তা নেই। পরক্ষণেই আবার লজিক্যাল ডিসক্রিপেনশির নামে নোটিশ ধরালো , আন্ডার অ্যাডজুডিকেশনে রাখলো শেষে ডিলিট ও করে দিল। অবাক লাগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেই সব ডকুমেন্ট থাকলে ভোটারদের নাম কাটার কথা না সেখানেও নির্বাচন কমিশন ডাকাতি করে নাম ডিলিট করেছে। আমার পরিবারের দুই সদস্যের নাম উপযুক্ত ডকুমেন্ট থাকার পর ও ডিলিট করেছে। আমার দুই ভাবি রিমা, ও সিরিনা। তারা যথাক্রমে বার্থ সার্টিফিকেট ও মাধ্যমিকের সার্টিফিকেট দিয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন তাদের দুজনের নাম ডিলিট করে দিয়েছে। আমাদের আবার এক সমস্যা এখানে সরকারের বিরোধিতাকে দেশের বিরোধিতা মনে করে আবার বিজেপির বিরোধিতাকে একটা নির্দিষ্ট ধর্মের বিরোধিতা মনে করে। আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদও সাজে না। দূর থেকে কেউ ঠিকই বলবে তোদের ঘরে তোরা ফিরে যা পাকিস্তান না হয় বাংলাদেশ চলে যা। না মানে আমার অধিকার ফিরে পাওয়ার লড়াই কি আমি করবো না, করলেই বুঝি দেশদ্রোহী? এই ভারতেই আমাদের ঘর এই ঘরের এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না। আর আমার আত্মীয়, প্রতিবেশী ও সহনাগরিকদের ও ছাড়তে দিবো না। চলবে প্রতিবাদ। এই প্রতিবাদ অস্তিত্বের ও অধিকারের ।

02/01/2026

এইতো সেদিন একজন বয়স্ক কাকিমা এলেন আমার দোকানে। ব্লাড প্রেসার মাপবেন। দেখলাম উচ্চ রক্তচাপ। ঔষধ দিয়ে বললাম, লবন, মাংস অতিরিক্ত তেল মসলা খাবেন না ‌ । আমার কথা শুনেই কাকিমাটা বললেন, মাংসের কথা বলছো বাপ , সেই কুরবানীর ঈদে খেয়েছি তারপর এক আধ দিন হয়তো কেউ বিয়ে শাদিতে ডাকলে খেয়েছি। এতটুকু শুনেই আমার মনটা কেমন হয়ে গেল। কিন্তু এর পরে যেটা শুনলাম সেটা আমার চোখে পানি এনে দিয়েছিল। তিনি চাপা গলায় বলছিলেন আলুই তো রোজ জোটে না বাপ মাঝে মাঝে আলু খায় মাংস তো দুরের কথা। তিনি চলে যাওয়ার পর আমি শুধু ভেবেছি। এতকিছু থাকা এতকিছু পাওয়ার পর আমাদের জীবন নিয়ে কত অভিযোগ। নিজেকে সময় দেওয়ার নামে ঘুরতে গিয়ে খরচের বাহার, পিকনিকের নামে কড়ি কড়ি অপচয়।কত বিলাশিজীবন ধারায় সম্পতির নষ্ট তারপরেও যেন আমাদের কিছু নেই এমন ভাব একবার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়েও দেখিনা। আর কাকির মত মানুষের উপকারের কথা আমাদের মাথায় আসে না। কারন আমাদেরই যেন কিছু নেই। কারন আমাদের শুধু জীবন নিয়ে অভিযোগ আছে।

Address

Bhagwangola
Murshidabad
742135

Telephone

+919647668750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miftaul Islam Babai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Miftaul Islam Babai:

Shortcuts

Share