Iskcon Medinipur

Iskcon Medinipur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Iskcon Medinipur, Religious Center, Medinipur.

বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ।
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ


Welcome to Sri Sri Radha Govinda Mandir,
ISKCON Midnapore Official page.

03/03/2026
01/03/2026

*গৌড় পূর্ণিমা মহামহৎসব অনুষ্ঠান সূচি-২০২৬*
**************************
*অধিবাস:-*
আগামী কাল ২ রা মার্চ ২০২৬ সন্ধ্যা ৫.৪৫ টায় তুলসী আরতি।
সন্ধ্যা ৬ টায় গৌর আরতি।
সন্ধ্যা ৭ টায় মহা অধিবাস।
৭.৩০ টায় মহা প্রসাদ।

*গৌর পূর্ণিমা মহা মহোৎসব*
****************************
আগামী পরশু ৩ রা মার্চ ২০২৬
ভোর ৪.৩০ টায় মঙ্গল আরতি।

*ভোর ৫ টা থেকে ৬ টা পূর্ণিমা- নগর সংকীর্তন পরিক্রমা।*
(আগামী পরশু থেকে শুরু হবে, কিন্তু এই পরিক্রমা সমস্ত পূর্ণিমার দিনই হবে । প্রতি পূর্ণিমার ভোর পাঁচটায় নগর সংকীর্তনে সব গৌর ভক্ত বৃন্দ দের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।)

সকাল ৭.৩০ টা দর্শন আরতি ও প্রভুপাদ গুরু পূজা
সকাল ৮.৩০ টা-প্রাত্যহিক ভাগবতম ক্লাস।
*সকাল ৯.৩০ থেকে সন্ধ্যা ৭টা কীর্ত্তন মেলা।*
*উপস্থিত হবেন AKD টিম, দীঘা।*
কেউ কীর্তন করতে চাইলে আসবেন, সাধ্য মতো সুযোগ দেয়া হবে।

আজ থেকে ৫৩৯ বছর আগে, শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথিতে, যেভাবে চন্দ্রগ্রহণ হয়েছিল, এ বছর সেই যোগ আবার ফিরে এসেছে, চন্দ্রগ্রহণ থাকার জন্য, ভগবানের অল্টার দুপুর ১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে, তাই ঐ সময় কালে ভগবান এর দর্শন পাবেন না।
*মন্দিরে আমরা ভগবান কে নাম রূপে আস্বাদন করতে পারব, কর্ণের মাধ্যমে।*
শাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় আমরা কোন কিছু খাওয়া বা পান করতে পারি না।
রান্না করতে পারি না। অমান্য করতেও পারি না।
রান্না করে রাখা খাবার বা প্রসাদ ও গ্রহণ করতে পারি না।
ভগবান এর সেবা ও আরতি ও করতে পারি না।
তাই ৩ তারিখ সন্ধ্যায় সন্ধ্যা আরতি হবে না।
গ্রহণ অন্তে গঙ্গা স্নানের বিধান আছে, তাই আমরা কংসাবতী নদীতে স্নানে যাবো। কীর্ত্তন সহযোগে।
সন্ধ্যা ৭ টায় যাবো, কিছুক্ষণ নদী তটে কীর্তন করবো, তারপর নদীতে সুশৃঙ্খলভাবে স্নান করে মন্দিরে ফিরে আসবো।
সকলে স্নান করার পর বস্ত্র পরিবর্তন করার জন্য বস্ত্র নিয়ে আসবেন। স্নান করে বস্ত্র পরিধান করতে হবে। তিলক করতে হবে তার সামগ্রী নিয়ে আসবেন।
সকলে নেতৃত্বের কথা অনুযায়ী নদীতে নামবেন কেউ শৃঙ্খলা ভঙ্গ করবেন না। *আপনাদের সুরক্ষা আমাদের দায়িত্ব।*

রাত্রি ৮ টা থেকে ৯.৩০টা - বিশেষ গৌর কথা।
*পরিবেশন করবেন:- শ্রী পাদ উদার গৌড় সুন্দর দাস ব্রহ্মচারী প্রভু-Mayapur।*
*রাত ৯.৩০ টায় ভগবানের মহা অভিষেক শুরু।*
*সকলে অভিষেক করানোর সুযোগ পাবেন।।*
রাত ১১.৩০ টায় ভগবান এর সিঙ্গার দর্শন, ভোগ অর্পণ, এবং আরতি, নৃত্য কীর্ত্তন।
*রাত্রি ১২ টায় সকলের জন্য অনুকল্প মহা প্রসাদ।*

সকলে নিজেরা আসুন, পরিবারের সকল সদস্যবৃন্দ বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সকলকে সাথে করে নিয়ে আসুন। নিজের মানব জীবন ধন্য করুন এবং ভগবানের শুভ মহা আবির্ভাব তিথিতে ভগবানের প্রচার কার্যে সাহায্য করে নিজের পারমার্থিক উন্নতি লাভ করুন।
*ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করার জন্য-*

*ঐ দিন যা করণীয়।*
*********************

১)উপবাস করুন।
২) মন্দিরে আসুন।
৩) অধিক থেকে অধিকতর জপ করুন।
৪) কীর্তন করুন।
৫) চৈতন্য চরিতামৃত ক্রয় করুন, দান করুন, পাঠ করুন। (অন্যান্য সময় ভিক্ষা মূল্য ৩৫৫১ টাকা, আগামী ৪ঠা মার্চ পর্যন্ত অফার ভিক্ষা মূল্য মাত্র ২৮০০ টাকা। কিস্তিতে মূল্য প্রদান করার সুযোগ।
৬) চন্দ্র গ্রহণ কালে যথাসম্ভব খাওয়া-দাওয়া বন্ধ রাখুন বা অন্যান্য কাজ ছেড়ে শুধুমাত্র ভগবান এর নাম জপ করুন, কীর্তন করুন।
৭) গীতা পড়ুন, ক্রয় করুন, দান করুন।
৮) কারো দোষ দর্শন থেকে বিরত থাকুন।
৯) অধিকতর সময় মন্দিরে অতিবাহিত করুন।
১০) অভিষেক এর জন্য, দুধ, ঘী, ফল ( রস করার জন্য), ফুল, মালা ইত্যাদি সামগ্রী নিয়ে আসতে পারেন।
১১) মন্দির আপনার, মন্দিরের অনুষ্ঠান আপনার, দায়িত্ব আপনার। যথা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।
ভগবান আপনাদের মঙ্গল করুন।
হরে কৃষ্ণ।।

16/02/2026

হরেকৃষ্ণ ভক্তবৃন্দ,
সকলের শ্রীচরণ কমলে দণ্ডবৎ প্রণতি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, ভক্তিবেদান্ত গীতা একাডেমী- মায়াপুর এর পরিচালনায় ,আগামী দুর্গা পুজোর ছুটিতে, ভক্ত সনে ব্রজধাম যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। শুভযাত্রা ১৫ ই অক্টোবর ২০২৬ । ফেরত আসা ২৭ শে অক্টোবর ২০২৬
ট্রেন/ এরোপ্লেন এর মাধ্যমে টুন্ডলা/দিল্লি/মথুরা পৌঁছাতে হবে।
(কোন ট্রেন এ টিকিট কাটতে হবে, সেটা জানিয়ে দেয়া হবে। সম্ভবত আগস্ট মাসের 16 তারিখ নিজেদের টিকিট কাটতে হবে। টিকিট এর টাকা নিজেকে দিতে হবে। টিকিট কাটার বিষয়ে পাহাড়ী প্রভুর হেল্প নিতে পারেন।)
যাওয়ার সময় ট্রেন এ একবার অন্ন প্রসাদ দেয়া হবে। ট্রেন এ নামার পর দায়িত্ব সহকারে সবাইকে বাস এ করে বৃন্দাবনে হোটেল এ নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ ট্যুরে থাকা, তিন বেলা প্রসাদ, যাতায়াত এর খুব সুন্দর ব্যবস্থা থাকবে। ট্যুর শেষে ট্রেন ধরার জন্য স্টেশনে ড্রপ করে দেয়া হবে। ফেরার সময় রাস্তায় পাওয়ার জন্য শুকনো প্রসাদ ও ফল দিয়ে দেয়া হবে।
জয়পুর রাজস্থানে 6th গোস্বামীদের সেবিত তিন বিগ্রহ (গোপীনাথ, গোবিন্দ দেব, মদনমোহন) এর দর্শন সহ বৃন্দাবনের সমস্ত বিগ্রহ দর্শন, পঞ্চ ক্রোস পরিক্রমা, কেশীঘাট বংশী বট, নিধুবন, রমন রেতি, মথুরা কৃষ্ণ জন্মস্থান, ৮৪ খাম্বা, নন্দ গাঁও, গোকুল, বর্ষানা ধাম, গোবর্ধন পরিক্রমা, রাধাকুণ্ড এবং শ্যামকুন্ড স্নান, বরিষ্ঠ সন্ন্যাসী (মহারাজদের) শ্রীমুখ থেকে প্রতিটি স্থানের মাহাত্ম্য শ্রবণ, অত্যন্ত সুস্বাদু প্রসাদের ব্যবস্থা, কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভক্তিবেদান্ত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা, অত্যন্ত সুন্দর এবং দিব্য এই বৃন্দাবন ভ্রমণ।
যারা ইসকনের সাথে একবার বৃন্দাবন যায়, তারা বারবার যেতে চায়।
দক্ষিণা-
ডরমেটরি রুম (একটি রুমে ১০/১২ জন -৬৫০০/-
কমন রুম ( একটি রুমে 3 জন) - ৮৫০০/-
স্পেশাল রুম (ফ্যামিলি মেম্বার্স অনলি)-১২৫০০/-
সীমিত সিট, শীঘ্র আপনার সীট বুক করুন।
বুকিং কনফার্ম করতে অবশ্যই কিছু পেমেন্ট করুন।
নাম লেখানোর জন্য ফোন করুন----
পাহাড়ী প্রভু 9434104306
মন্দিরে এসেও নাম লেখাতে পারেন।
রাধে রাধে।

আগামী ১৯ শে অক্টোবর ২০২৫ মহারাজ আসছেন।আপনি আসছেন তো???
17/10/2025

আগামী ১৯ শে অক্টোবর ২০২৫ মহারাজ আসছেন।
আপনি আসছেন তো???

Address

Medinipur
721101

Alerts

Be the first to know and let us send you an email when Iskcon Medinipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share