Gour Nitai Love

Gour Nitai Love আপন সনাতন ধর্মকে জানুন নিজের ভাষায় আমরা সকলেই সনাতনী আসুন এটাকে প্রচার করি সকলে একত্রে রাধে রাধে 🙏

আগামীকাল পরম পবিত্র পদ্মীনি একাদশী:- পদ্মীনি একাদশী ব্রতর মাহাত্ম্য কথা :-স্মার্তগণ পুরষোত্তম মাস বা অধিমাসকে ‘মলমাস’ বল...
26/05/2026

আগামীকাল পরম পবিত্র পদ্মীনি একাদশী:-
পদ্মীনি একাদশী ব্রতর মাহাত্ম্য কথা :-
স্মার্তগণ পুরষোত্তম মাস বা অধিমাসকে ‘মলমাস’ বলে এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই মাসকেপারমার্থিক মঙ্গলের জন্য অন্য সকল মাস থেকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তিনি নিজের নামানুসারে এই মাসের নাম ‘পুরুষোত্তম’ মাসরেখেছেন। যুধিষ্ঠির বললেন- হে জনার্দন ! আমি বহুধর্ম ও ব্রতের কথা শুনেছি। এখন পুরুষোত্তম মাসের সর্বপাপবিনাশিনী ও পুন্যদায়িনী শুক্লপক্ষীয় ‘পদ্মিনী’ একাদশীর কথা আমার কাছে বর্ণনা করুন। যা শ্রবন করলে পরমপদ প্রাপ্ত হওয়া যায়।

ভগবান শ্রীকৃষ্ণ বললেন- দশমীর দিন থেকেই ব্রতের শুরু হয়। কঁসার পাত্রে ভোজন, মসুর , ছোলা, শাক এর্ব অপরের অন্ন ও আমিষ দশমীর দিনবর্জন করতে হয়। পরের দিন প্রাতঃকৃত্যের পর সুগন্ধী ধূপ, দীপ , চন্দনাদি দিয়ে ভগবানের পূজা করতে হয়। রাত্রিতে জাগ্রত থেকে ভগবানের নাম ও গুন কির্ত্তন করতে হয়। এখন এই ব্রতের একটি ইতিহাস বর্ণনা করছিলেন। একসময় রাজা কার্তবীর্যলঙ্কপতি রাবনকে পরাজিত করে তাঁর কারাগারে বন্দী করে রাখে। পুলস্ত মুনি রাজার কাছে রাবনের মুক্তি কামনা করেন। মুনির আজ্ঞায় রাজারাবনকে মুক্ত করে দেন। এই আশ্চর্যজনক কথা শুনে নারদ পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করেন- হে মুনিবর! ইন্দ্র সহ সকল দেবতা যেখানে রাবনেরকাছে পাজিত হয়েছিল সেখানে কিভাবে কার্তবীর্য রাবণকে পরাজিত করল? কৃপা করে তা কলুন। পুলস্ত মুনি তখন রাবনের কাছে কার্তবীর্যেরজন্মরহস্য বর্ননা করনে।

ত্রেতাযুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন। মহিস্ষ্মতীপুরে তার রাজধানী ছিল। রাজার এক হাজার পত্মী ছিল। কিন্তু রাজ্যভারগ্রহনের মতো কোন পুত্র রাজার ভাগ্যে হয়নি। দেবতাদের আরাধনাতেও সুফল মেলেনি তার। অবশেষে সাধুদের আজ্ঞানুসারে বিভিন্ন ব্রত পালনকরলেন। তথাপি রাজা ছিলেন অপুত্রক। মন্ত্রীর উপর রাজ্যভার অর্পণ করে তপস্যায় যাবেন বলে স্থির করলেন রাজা কৃতবীর্য। বরানী মহারাজহরিশচন্দ্রের কন্যা পদ্মিনী ছিলেন অন্তত্য পতিব্রতা । স্বামীর সঙ্গে তিনিও তপস্যার জন্য মন্দার পর্বর্তে গমন করলেন। সেখানে তারা দশ হাজারবৎসর কঠোর তপস্যা করলেন। কিন্তু ত ও কৃতবীর্য পুত্রসুখে বঞ্চিতিই রইলেন। রাণী পদ্মিনী মহাসাধ্বী অনুসূয়াকে জিজ্ঞাসা করলেন- হে সাধ্বী! পুত্র লাভের জন্য আমার স্বামী দশ হাজার বছর তপস্যা করেও বিফল হয়েছে ।এখন যে ব্রত পালনে ভগবান প্রসন্নহন অতিশ্রেষ্ঠ পুত্র লাভ হয়, এমন কোন উপায় বিধান করুন।

পদ্মিনীল প্রার্থনায় অনুসূয়া প্রসন্ন হয়ে বললেন- বত্রিস মাস অন্তরে এক অধিমাস বা পুরুষোত্তম মাস আসে। এই মাসেক পদ্মিণী ও পরমা দুইএকাদশী। এই ব্রত পালন করলে পুত্র দাতা ভগবান শীঘ্রই প্র সন্ন হবেন। অনুসূয়ার নির্দেশে পদ্মিনী পরম শ্রদ্ধায় এই একাদশী ব্রত পালনকরলেন। সেই ব্রতে সন্তুষ্ঠ হয়ে স্বয়ং ভগবান গরুড় বাহনে আরোহন করে পদ্মিনীর সম্মূখে উপস্থিত ভগবান বললেন- হে ভদ্রে! আমি প্রসন্ন হয়েছি। পুরুষোত্তম মাসের সমান কোন মাস আমার প্রিয় নয়। এই মাসের একাদশী আমার প্রিয়। তুমিসেই ব্রত যথাযথ পালন করেছ। তাই আমি তোমার ইচ্ছানুরূপ বর প্রদান করব। ভগবানের স্তব করে রাণী বললেন- হে ভগবান! আমার স্বামীকেআপনি বরপ্রদান করুন। ভগবান তখন রাজার কাছে এস বললেন- হে রাজেন্দ্র! আপনার অভিলষিত বর প্রার্থনা করুন। মহানন্দে রাজা বললেন- হে জগৎপতি, মধুসূধন! দেবতা, মানুষ, নাগদৈত্যম রাক্ষস আদি কেই তাকে পরাজিত করতে পারবে না, এমন পুত্র আমি প্রার্থনা করি। রাজার প্রার্থনা অনুসারে বরদান করে ভগবান অন্তর্হিতহলেন। রাজা পত্নীসহ সগরে ফিরে গেলন। যথা সময়ে রাণী পদ্মিনীর গর্ভে মহাবলশালী এক পুত্রের জন্ম হয়। মহারাজ কৃতবীর্য পুত্রের নাম রাখেকার্তবীর্য। ত্রিলোক তার সমান কোন বীর ছিলনা । তাই দশানন রাবন তার কাছে পরাজিত হয়।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।


Ten Unknown Facts About  1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germa...
25/05/2026

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motor

Address

Bhaktivedant Swami Marg, Raman Reti
Lucknow
281121

Alerts

Be the first to know and let us send you an email when Gour Nitai Love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Gour Nitai Love:

Share