Ad Dunia Fan

Ad Dunia Fan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ad Dunia Fan, Religious organisation, Fokirpur, 5 chondipur, Ramganj, Laxmipur.

....السلام عليكم ورحمه اللهরমজানের প্রস্তুতির জন্য আমাদের শেখ সাইফুদ্দিন বেলালের নতুন আয়োজন। #সম্মানিত জ্ঞানপিপাসু দ্বী...
13/01/2026

....السلام عليكم ورحمه الله
রমজানের প্রস্তুতির জন্য আমাদের শেখ সাইফুদ্দিন বেলালের নতুন আয়োজন। #

সম্মানিত জ্ঞানপিপাসু দ্বীনদার ভাই ও বোনেরা,
আপনাদের জন্য একটি সুসংবাদ—ইনশাআল্লাহ আমাদের প্রিয় শায়েখ সাইফুদ্দিন বেলাল মাহে রামাদান উপলক্ষে একটি সুন্দর ও শিক্ষণীয় দ্বীনি কোর্সের আয়োজন করছেন।

যারা ইলম অর্জনে আগ্রহী, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। আশা করি কেউই এই মূল্যবান সুযোগ হাতছাড়া করবেন না। রমাদানের বরকতময় সময়কে কাজে লাগিয়ে ইলম ও আমলের মাধ্যমে নিজেদেরকে আরও সমৃদ্ধ করি।
আহলান সাহলান মাহে রামাদান 🌙
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমাদান থেকে পূর্ণ ফায়দা হাসিল করার তাওফিক দান করুন। আমিন।

# রমজান-সিয়াম ও যাকাত কোর্স #
দিন:
প্রতি রবিবার ও মঙ্গলবার
সময়:
# বিকেল ৪:০০টা হতে বোনদের জন্য।
# বাদ মাগরিব ভাইদের জন্য।
আপনারা সকলে সবান্ধবে আমন্ত্রিত।
ক্লাস নিবেন:
শায়খ সাইফুদ্দীন বেলাল মাদানী।
ঠিকানা:
সেক্টর ৪, রোড নাম্বার ৯, বাসা নাম্বার ১৪ প্রথম ফ্লোরে।

বাস্তবায়নে:
রিয়াদ্বুল কোরআন একাডেমি, সেক্টর:4, রোড:2/D, বাসা:2, উত্তরা- ঢাকা।)

...السلام عليكم ورحمه الله..⚠️ সতর্কতা বিজ্ঞপ্তি (সৌদি আরব):সৌদি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে—কোনো চলন্ত বা স...
13/01/2026

...السلام عليكم ورحمه الله..
⚠️ সতর্কতা বিজ্ঞপ্তি (সৌদি আরব):
সৌদি ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে—
কোনো চলন্ত বা স্থির গাড়ি থেকে যদি
পানির খালি বোতল
যেকোনো ধরনের আবর্জনা
কিংবা কুলি করে পানি ফেলা হয়
তাহলে এই অপরাধের জন্য ৩০০ থেকে ৫০০ সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা হতে পারে।
👉 তাই বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে অনুরোধ, আপনারা সবাই সতর্ক থাকুন।
এই ধরনের ছোটখাটো অসচেতনতার কারণে যেন অযথা জরিমানার শিকার না হতে হয়, সে বিষয়ে খেয়াল রাখুন।
আইন মেনে চলি, নিজে নিরাপদ থাকি এবং অন্যকেও সচেতন করি।
জাযাকাল্লাহু খায়ের।

🤲🤲🤲ইয়া রব, ইয়া আল্লাহ!তুমি আমাদের এমন কিছু আমল কবুল করো,এমন কিছু খেদমাহ করার তৌফিক দান করো,যার মাধ্যমে আমরা আখেরাতে না...
03/01/2026

🤲🤲🤲ইয়া রব, ইয়া আল্লাহ!
তুমি আমাদের এমন কিছু আমল কবুল করো,
এমন কিছু খেদমাহ করার তৌফিক দান করো,
যার মাধ্যমে আমরা আখেরাতে নাজাত লাভ করতে পারি,
আর তোমার রহমত, করুণা ও ক্ষমা অর্জন করতে পারি।
হে আমার সৃষ্টিকর্তা,
হে আমার রিজিকদাতা,
হে পরম ক্ষমাশীল—
তুমি ছাড়া পাপ মোচনকারী ও ক্ষমাকারী আর কেউ নেই।
হে আল্লাহ,
তুমি যদি ক্ষমা করো—
তবেই প্রকৃত ক্ষমা হয়।
অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও,
মাফ করে দাও,
আমাদেরকে সংশোধন করে দাও,
আমাদের জীবনের সবকিছু সুন্দরভাবে সংশোধন করে দাও।
আমিন, ইয়া রব্বুল আলামিন। 🤍

26/12/2025

এই আয়াতে আল্লাহ সুবহানাতায়ালা কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম ।
১/অহংকার দাম্ভিকতার সহিত না চলা।
২/আল্লাহ সুবহানাতায়ালা আপনাকে যা দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় দান ছদকা করা।
৩/দুনিয়াতে আপনাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব সমন্ধে গাফেল না হওয়া।
৪/মানুষের উপকার করা। উপকার করে খোটা না দেওয়া। মনে রাখবেন আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা ক্ষনিকের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ। এতে অহংকারের কিছু নেই।
৫/আল্লাহ সুবহানাতায়ালা যে অর্থ দিয়েছে তা সঠিক কাজে ব্যয় করা। ফিতনা-ফাসাদ সৃষ্টিকারীদের কে না দেওয়া। কারণ আল্লাহ ফ্যাসাদ সৃষ্টিকারীদের কে পছন্দ করেন না।

12/12/2025

রাসূলুল্লাহ (সঃ) বলেন, কুরআন কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে যা কুরআন মাজীদের সমস্ত আয়াতের নেতা। যে বাড়ীতে ওটা পাঠ করা হয় তথা হতে শয়তান পালিয়ে যায়। ঐ আয়াত হচ্ছে আয়াতুল কুরসী। (মুসতাদরাক-ইহাকিম) জামেউত তিরমিযী শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, প্রত্যেক সূরার কুঁজ ও উচ্চতা রয়েছে। কুরআন মাজীদের চূড়া হচ্ছে সুরা-ই-বাকারা এবং তার মধ্যকার আয়াতুল কুরসীটি সমস্ত আয়াতের নেতা। হযরত উমার (রাঃ) হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ)-কে জিজ্ঞেস করেনঃ কুরআন মাজীদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন আয়াত কোনটি: হযরত আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) উত্তরে বলেনঃ আমার খুব ভাল জানা আছে। আমি রাসূলুল্লাহ (সঃ)-এর মুখে শুনেছি যে, ওটা হচ্ছে ‘আয়াতুল কুরসী' (তাফসীর -ই-ইবনে মিরদুওয়াই)। রাসূলুল্লাহ (সঃ) বলেন, এ দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ইসমে আযম রয়েছে। একটিতে হচ্ছে আয়াতুল কুরসী এবং দ্বিতীয়টি হচ্ছে الٓمَّٓ ـ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَیُّ الْقَیُّوْمُ (মুসনাদ-ই-আহমাদ)। অন্য হাদীসে রয়েছে যে, ইসমে আযম তিনটি সূরাতে রয়েছে। এই নামের বরকতে যে প্রার্থনাই আল্লাহ তা'আলার নিকট করা হয় তা গৃহীত হয়ে থাকে। ঐ সূরা তিনটি হচ্ছে সুরা বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা-ই-ত্বা-হা (তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই)।

05/12/2025

Address

Fokirpur, 5 Chondipur, Ramganj
Laxmipur
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ad Dunia Fan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share