Pujo Premi - পুজো প্রেমী

Pujo Premi - পুজো প্রেমী Celebrate traditions, cherish togetherness. From anjali to adda, Pujo is all about creating memories.

মন্দিরময় বঙ্গের নানা স্থানে এমন অনেক মন্দির আছে যার সৌন্দর্য , শিল্পের কারুকার্য, ঐতিহ্যে অতুলনীয় । কিন্তু আজ তা প্রায় দ...
28/08/2026

মন্দিরময় বঙ্গের নানা স্থানে এমন অনেক মন্দির আছে যার সৌন্দর্য , শিল্পের কারুকার্য, ঐতিহ্যে অতুলনীয় । কিন্তু আজ তা প্রায় দুৰ্ভাগ্যজনক ভাবে ধ্বংসের মুখোমুখি ,সংস্কারের অভাবের হারাতে বসেছে তার গৌরব । এমনি এক বৈষ্ণব তীর্থসম মন্দিরের কথা জানাবো ঝুলন পূর্ণিমার এই পবিত্র দিনে । হাওড়া জেলার ব্লক নম্বর দুইয়ের অন্তর্গত গ্রাম হল । ঝিকিড়া এই গ্রামে ১৬১৩ শকাব্দ ও ইংরাজী ১৬৯১ খ্রীষ্টাব্দে স্থানীয় জমিদার শ্রী ভূদেব মল্লিক মহাশয় টেরাকোরায় অলঙ্করণ সমৃদ্ধ , শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দির প্রতিষ্ঠা করেন জমিদার শ্রী ভূদেব মল্লিক । মল্লিক পরিবারের প্রতিপত্তি সেই সময় খুবই সমৃদ্ধ ছিল অনেক মতে এই মন্দির টি শ্রী ভূদেব মল্লিক মহাশয়ের পিতার দ্বারা প্রতিষ্ঠিত । এই মন্দিরে অধিষ্ঠিত কষ্টি পাথরের শ্রী শ্রী শ্যামসুন্দর ও অষ্টধাতুর শ্রী শ্রী রাধারাণীর বিগ্রহ সাথে শালগ্রাম নারায়ণ শিলা । বাংলার আটচালার আদলে নির্মিত এই মন্দিরটির দৈর্ঘ্য ৪.৮ মি , প্রস্থ ৪.৬ ও উচ্চতা প্রায় ৭.৬ মি । ত্রিখিলান প্রবেশপথের উপর একটি গণেশমূ র্তি আছে । বাকি অংশ বিভিন্ন নকশা ও পস্ফুটিত পদ্ম দ্বারা সুসজ্জিত। ভিত্তি বেদীর সংলগ্ন অনুভূমিক সারির নিচের সারিতে শিকারযাত্রার মিছিল, ইউরোপীয় জলদস্যু -রণতরী প্রভৃতির দৃশ্য খোদিত এবং উপরের সারিতে আছে কয়েকটি সুন্দর হাঁস। বাঁ দিকের অর্ধস্তম্ভের একপাশে উপরে ও নিচে দুটি মিথুন ভাস্কর্যের একটি নরনারীর মূর্তি খোদিত ও অপরটি দুটি হাঁসের মূর্তি এবং বঙ্গের টেরাকোটা মন্দিরে এমন পশুপাখির মিথুন ভাস্কর্য বিরল। এই মন্দির প্রতিদিন খোলে সকাল ১০ টা নাগাদ পুরোহিত এসে মন্দির খোলেন । শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর ও শালগ্রাম নারায়ণের স্নান ও বেশ হয় । তারপরে ফল , মিষ্টি , বাতাস ও চাল কলার নৈবেদ্য দিয়ে ভোগ হবার পরে ১১ টা থেকে সাড়ে ১১ টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায় । এই মন্দিরে কোন রূপ পাকা ভোগ প্রতিদিন হয় না । সন্ধ্যায় ছয় টা নাগাদ আবার মন্দির খোলে সন্ধ্যারতি ও জল বাতাস দিয়ে শীতল ভোগের পরে সাড়ে ৬ টা নাগাদ মন্দির বন্ধ হয় যায় । এই মন্দিরে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর জন্মাষ্টমী , রাধাষ্টমী, ঝুলনযাত্রা , রাসযাত্রা ও দোলযাত্রা অনুষ্ঠিত হয় । আগে রাসযাত্রা ও দোলযাত্রা তে প্রভু রাসমঞ্চ এবং দোলমঞ্চে অধিষ্ঠান করতেন । কিন্তু এখন রাস ও দোল মঞ্চ ধ্বংস প্রাপ্ত হওয়ায় তা এখন ইতিহাস । তাই মন্দিরের দালানেই এই অনুষ্ঠান গুলিতে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউ অধিষ্ঠান করেন । বিশেষ পূজা পার্বনে প্রভুর লুচি, তরকারী, সুজির হালুয়া ও মিষ্টান্ন সহযোগে ভোগরাগ হয় । আগের ঐতিহ্য এখন বজায় না থাকলেও ভক্তি ও নিষ্ঠার সাথে এখনো প্রভুর সেবা চলে যাচ্ছে । এই মন্দিরে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে বাস বা ট্রেনে আমতা নেমে টোটো ধরে ঝিকিড়া বাজার নেমে বাজারের ভিতর দিয়ে হেঁটে অনায়াসেই পৌঁছানো যায় এই শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরে ।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শুভ ঝুলনযাত্রা ১৪৩৩
শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর বিশেষ পুণ্য দর্শন
স্থান : শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর শ্রীপাট ( ঝিকিড়া )
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

"বিলিখতি রহসি কুরঙ্গমদেন ভবন্তমসমশরভুতম্ | প্রণমতি মকরমধো বিনিধায় করে চ শরং নবচূতম্ ||"🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿...
26/08/2026

"বিলিখতি রহসি কুরঙ্গমদেন ভবন্তমসমশরভুতম্ |
প্রণমতি মকরমধো বিনিধায় করে চ শরং নবচূতম্ ||"
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শুভ হিন্দোল যাত্রা ১৪৩৩
শুভ হিন্দোল যাত্রা উপলক্ষে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর বিশেষ পুণ্য দর্শন
স্থান : গৌড়ীয় মঠ ( চালতাবাগান , মানিকতলা )
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

"স্মরাতুরা চিন্তিতা, প্রীতি-সুখ-বঞ্চিতা ছিল মানভরে রাধা বিজনে। কোপিনী মানিনী রাই! সখী তারে কহে তাই প্রবোধিয়া নানা মধু-বচ...
26/08/2026

"স্মরাতুরা চিন্তিতা, প্রীতি-সুখ-বঞ্চিতা ছিল মানভরে রাধা বিজনে।
কোপিনী মানিনী রাই! সখী তারে কহে তাই প্রবোধিয়া নানা মধু-বচনে ||"
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
শুভ ঝুলনযাত্রা ১৪৩৩
শুভ ঝুলনযাত্রা ১৪৩৩ উপলক্ষে মানিকতলা চালতা বাগানের ছোট ঝুলন বাড়ির শ্রী শ্রী ঁ রাধা গোবিন্দ জিউর নৌকা বিলাস লীলার বিশেষ পুণ্য দর্শন
স্থান : শ্রী শ্রী ঁ রাধা গোবিন্দ জিউর মন্দির (মানিকতলা চালতা বাগান)
©Koushick Banerjee
Do not post these picture without prior permission

Simla Byam Samiti Durga Puja 2025Idol Artist: Padmashree Sanatan Rudra Paul Pic Credit: Santanu Banik
25/08/2026

Simla Byam Samiti Durga Puja 2025

Idol Artist: Padmashree Sanatan Rudra Paul

Pic Credit: Santanu Banik

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Pujo Premi - পুজো প্রেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Pujo Premi - পুজো প্রেমী:

Shortcuts

Share