Aso dormer pothe এসো ধর্মের পথে

Aso dormer pothe এসো ধর্মের পথে সবাই ফলো করুন একটা সানতনী সমাবেশ হয়ে যাক হরে কৃষ্ণ

18/08/2026
আসছে 🌸🌿 শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 🌸🌿জেনে নিন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কবে?সনাতন ধর্মের এক অত্যন্ত পবিত্র, মাহাত্ম্যপূর্ণ ও আনন্দ...
12/08/2026

আসছে 🌸🌿 শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 🌸🌿
জেনে নিন, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কবে?

সনাতন ধর্মের এক অত্যন্ত পবিত্র, মাহাত্ম্যপূর্ণ ও আনন্দময় মহোৎসব হলো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধরাধামে শুভ আবির্ভাবকে স্মরণ করেই এই উৎসব পালন করা হয়।

২০২৬ সালের শুভ জন্মাষ্টমী কবে?
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল।

🌿 স্মার্ত মতে জন্মাষ্টমী:
৪ সেপ্টেম্বর, ২০২৬ ইং (শুক্রবার)
বাংলার ১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

🌿 বৈষ্ণব ও ইসকন মতে:
৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং (শনিবার)
বাংলার ২০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

🌸 তিথি শুরুর সময়: ৪ সেপ্টেম্বর রাত ২:২৫ মিনিট থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে এবং ৫ সেপ্টেম্বর রাত ১২:১৩ মিনিটে তিথি সমাপ্ত হবে।

🪔 বিশেষ মুহূর্ত (নিশিতা পূজা): ৪ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে (রাত ১১:৪৫ থেকে ১২:৪৯ মিনিট পর্যন্ত) কৃষ্ণ পূজার প্রধান শুভ সময়।

জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে জপ করুন তাঁর এই প্রণাম মন্ত্র:

ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।
প্রণত-ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ॥ ১

📖 অনুবাদ: যিনি বাসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ, যিনি সকলের পাপ ও দুঃখ হরণকারী, যিনি পরমাত্মা, যিনি তাঁর শরণাগত ভক্তদের সকল ক্লেশ ও দুঃখ দূর করে।সেই ভগবান গোবিন্দকে বারবার প্রণাম জানাই।

হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগত্পতে।
গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তু তে॥ ২

📖 অনুবাদ: হে শ্রীকৃষ্ণ, আপনি করুণার সাগর, দীন-দুঃখীদের বন্ধু, জগতের অধিপতি। আপনি গোপগণের ঈশ্বর, গোপীদের প্রিয়তম এবং শ্রীরাধার প্রিয়তম। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম।

জন্মাষ্টমী তিথিতে সকলে উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, গীতাপাঠ, নামজপ করে এই পবিত্র ব্রতটি পালন করুন।
জয় শ্রীকৃষ্ণ 🙏🏻🌸🌿
শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন

11/08/2026

মানুষ তার সিদ্ধান্ত নির্বাচন করে তার প্রতি কৃত ব্যবহার দ্বারা

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aso dormer pothe এসো ধর্মের পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share