. ।। ওঁ শ্রীপরমাত্মনে নমঃ ।।
🔱🚩 শ্রীশঙ্করাচার্যং আশ্রয়ে 🚩🔱
🌸 আধ্যাত্মিক চেতনা বিকাশ কেন্দ্র 🌸
নমস্কার 🙏 শ্রীশঙ্করাচার্যং আশ্রয়ে নামক সম্পূর্ণ সনাতন বৈদিক হিন্দু ধর্মীয় ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত ।
শ্রীশঙ্করাচার্যং আশ্রয়ে পেজের বৈশিষ্ট্য সমূহ -
🌟আদর্শ - আমাদের আদর্শ স্বয়ং ভগবান । আমরা যেহেতু অবতারবাদে পূর্ণরূপে বিশ্বাসী সেহেতু আমরা মনে করি ভগবান যুগে যুগে এসে
লোক শিক্ষা দিয়ে যান , তাই তিনিই আমাদের আদর্শ । এছাড়া বিবেক বৈরাগ্যবান অসংখ্য মহাপুরুষগণ যাঁরা ভারতবর্ষে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে ভারত কল্যাণে কাজ করেছেন তাঁরা সকলেই আমাদের আদর্শ । আমরা বিশেষভাবে জগদগুরু ভগবান আদি শঙ্করাচার্য ও তাঁর প্রবর্তিত দশনামী সন্ন্যাসী সম্প্রদায়ের ভাবধারায় প্রভাবিত ।
🌟নীতিবাক্য - " প্রজ্ঞানং ব্রহ্ম " - প্রজ্ঞা-ই ব্রহ্ম ।
(ঐতরেয় উপনিষদ্ ৩/৩, ঋগ্বেদ)
prajñānam brahma - "Prajñāna is Brahman", or "Brahman is the consciousness” (Aitareya Upanishad 3.3 of the Rig Veda) .
🌟লক্ষ্য ও উদ্দেশ্য - আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক রাষ্ট্রবোধের আদর্শে চরিত্র গঠন । বিশেষ করে বর্তমান পূর্বাম্নায় গোবর্ধন মঠ পুরীর ( আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত) জগদগুরু শঙ্করাচার্য অনন্ত শ্রী বিভূষিত স্বামী নিশ্চলানন্দ সরস্বতী জী মহাভাগের আহ্বানে সাড়া দিয়ে ভারতকে পুনরায় হিন্দু রাষ্ট্র নির্মাণে যুব সমাজ ও প্রত্যেক ভারতবাসী কে উদ্বুদ্ধ করতে কাজ করা । কারণ আজ ভারতবাসী ধর্ম বিমুখ । বিশেষ করে শিশু এবং যুবসমাজে বর্তমানে সনাতন হিন্দু ধর্মের জ্ঞান প্রায় শূন্য । না পরিবারে না শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ শেখানো হয় , ফলে উন্নত চরিত্র নির্মাণ , আধ্যাত্মিক বোধ না থাকায় তারা ক্রমে নাস্তিক হচ্ছে এবং ভারতীয়তাবোধ হতে বহু দূরে সরে যাচ্ছে । ক্রমশ পাশ্চাত্য জরবাদ , ভোগ বিলাস , চাকর তৈরির রেস ই তাদের জীবনের লক্ষ্য হয়ে যাচ্ছে । জীবনে কোনো উচ্চ আদর্শ , মহত্ত্বর লক্ষ্য তাদের মধ্যে দেখা যায় না । তাই আমাদের লক্ষ্য তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান , আধ্যাত্মিকতা ও রাষ্ট্রবোধ সঞ্চার করা ।
🌟হিন্দু রাষ্ট্র - হিন্দু রাষ্ট্র-ই সর্বাধিক জ্ঞান , বিজ্ঞান, উন্নয়ন , কল্ল্যানকারী সম্পন্ন রাষ্ট্রের উদাহরণ । যেমন - রাম রাজ্য , ভরত রাজ্য , যুধিষ্ঠির এর ধর্ম রাজ্য , শ্রী কৃষ্ণের রাজ্য , পরীক্ষিত এর রাজ্য , চন্দ্রগুপ্তের রাজ্য , সুধর্মা জীর রাজ্য , ছত্রপতি শিবাজী মহারাজ এর রাজ্য , মহারানা প্রতাপ এর রাজ্য , ঝাঁসি রাণী লক্ষীবাই এর রাজ্য ইত্যাদী ।
হিন্দু রাষ্ট্র সম্পর্কে ধর্মসম্রাট করপত্রী জী মহারাজ ধারণা দিয়েছেন -
" কেউ দরিদ্র্য নয় , কেউ দুঃখী নয় , কেউ দীন নয়, কেউ অবোধ নয় , কেউ লক্ষণ হীন নয় ।
সব নর কর হি পরস্পর প্রীতি ,
চল হি স্বধর্ম নিরপেক্ষ নীতি ।
- সব মানুষের মধ্যে পরস্পর প্রীতি থাকবে , সবাই স্বধর্ম পালন করবে , ধর্ম সাপেক্ষ পক্ষপাত বিহীন নিরপেক্ষ নীতি হবে । ।
সবাই সবার পোষক , কেউ কারোর শোষক নয় । সবাই একে অপরের রক্ষক , কেউ কারোর ভক্ষক নয় । সবাই একে অপরের শুভ চিন্তক , কেউ কারোর অশুভ চিন্তক নয় । সবাই একে অপরের পূরক হয়ে থাকে ।
সামঞ্জস্য , সামনস্য আর ঐক্যমত্য - এর স্থাপনা ই মুখ্য রূপে উত্তম শাসনের লক্ষ্য । যদি বাঘ - বকরী এক ঘাটে জল পান করে , ইঁদুর আর বিড়ালের নিজেদের মধ্যে মিল হয়ে যায় , সাপ আর নকুলের মধ্যেও বৈরিতা মিটে যায় , তবে এগুলোই উত্তম শাসনের লক্ষণ । এই রামরাজ্য , এই ধর্ম রাজ্য , এই ঈশ্বর রাজ্য , এই ধর্ম সাপেক্ষ পক্ষপাত বিহীন রাজ্য , এই রাজ্যের ই বেদে বর্ণনা আছে , রামায়ণে বর্ণনা আছে , মহাভারতে বর্ণনা আছে । এই রামরাজ্য , এই ধর্ম রাজ্য ।
এর-ই দ্বারা রাজা প্রজা , শাসক আর শাসিত সবার কল্যাণ হয়ে থাকে । "
- ধর্মসম্রাট করপাত্রী জী মহারাজ
🌟বিশেষ- এই উচ্চ আদর্শ ও চরিত্রবান ব্যক্তিদের নির্মাণের হেতু হচ্ছে ভারত কে , ভারতীয়বোধ কে , সনাতন বৈদিক হিন্দু ধর্ম কে , সনাতন সংস্কৃতি কে বাহ্যিক এবং অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে রক্ষা করা , প্রয়োজনে রুখে দেওয়া ।
শিশু হতে যুবক হতে বৃদ্ধ সকলের মধ্যে ধর্মীয় পুস্তক পৌঁছে দেওয়া এবং সময়ে সময়ে মহান সাধক পুরুষ গণের সরাসরি উপদেশ পৌঁছে দেওয়ার কাজে আমাদের সহায়ক হোন ।
🌟সিদ্ধান্ত - আমাদের কাছে সনাতন ধর্ম শাস্ত্রই চূড়ান্ত সিদ্ধান্ত । আমাদের প্রামাণিক ধর্ম শাস্ত্র সকল ই আমাদের মান্য । এছাড়াও শাস্ত্র সম্মত মহাপুরুষদের বাণী সমূহও আমাদের মান্য ।
আমাদের কাছে শাস্ত্রীয় সিদ্ধান্ত ই সর্বোপরি ।
🌟ধর্মগ্রন্থ - সনাতন হিন্দু ধর্মের ভিত্তি স্বরূপ হচ্ছে বেদ । এই বেদ , শ্রুতি , স্মৃতি , ইতিহাস, পুরাণ , আদি সকল ধর্ম শাস্ত্র ই আমাদের কাছে গ্রহণযোগ্য । আমরা নতুন নতুন অবান্তর আগাছার মতন বেড় হওয়া সম্প্রদায় গুলোর মতন বলিনা যে শুধুমাত্র অমুক গ্রন্থ ই প্রামাণিক বাকি সব অমান্য । আমরা সব ই গ্রহণ করি পরম্পরায় পেয়ে । আমাদের ধর্মে গ্রন্থ পড়েই সব হয় না , পরম্পরায় আধ্যাত্মিক বিদ্যা প্রাপ্ত হলে তবেই সেটি ঠিক ঠিক সনাতন হিন্দু ধর্মের বোধ জাগায় ।
জগদগুরু ভগবান শঙ্করাচার্য বলেছেন -
অসম্প্রদায়বিৎ সর্বশাস্ত্রবিদপি মূর্খবদেব উপেক্ষণীয়ঃ ॥
অর্থাৎ - গুরু পরম্পরা বহির্ভূত সম্প্রদায়হীন ব্যক্তি যদি সর্বশাস্ত্র বিশারদও হয় তবু তাকে মূর্খ জেনে উপেক্ষা করবে ।
তাই তোতা পাখির মতন ক'টি গ্রন্থ নিজে নিজে পড়ে কেউ সনাতন ধর্ম বুঝতে পারেনা । যেমন ডাক্তারি বই কেউ কে ধরিয়ে দিলেই সে চিকিৎসা বিদ্যা শিখে ফেলে না তেমন ।
তবে সনাতন হিন্দু ধর্মীয় গ্রন্থ অঢেল । তাই আমরা মুখ্যত শাঙ্কর ভাষ্য প্রধান শ্রীমদ্ভগবদ্গীতা গ্রন্থ টি
কে ই আমাদের প্রচার প্রসারের কেন্দ্র হিসেবে রাখছি । কারণ গীতা হচ্ছে সর্ব শাস্ত্রের সার এবং অতি সহজ , সরল , বোধগম্য । গীতা ই আমাদের জাতীয় জীবনের প্রাণ ।
🌟 পরম্পরা - আমাদের সনাতন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে আমরা বিশ্বাস করি এই ধর্মের কেন্দ্রে রয়েছেন স্বয়ং ভগবান পরমেশ্বর নিজে । স্বয়ং ভগবান ( হরিহর [ সদা শিব ও শ্রী হরি অভেদ ] ) হতে শুরু করে ব্রহ্মা ,বশিষ্ঠ ,শক্তি ,পরাশর, বেদ ব্যাস, শূকদেব , গৌড়পাদ , গোবিন্দ ভাগবতপাদ, শিবাবতার জগৎ গুরু ভগবান শঙ্করাচার্য হয়ে এই সনাতন বৈদিক হিন্দু ধর্ম তত্ত্ব গুরু পরম্পরায় আজও আমাদের মধ্যে বর্তমান ।
🌟দর্শন - আমাদের দর্শন হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন যা শিবাবতার ভগবান জগৎ গুরু আদি শঙ্করাচার্য প্রচার করে গেছেন , ব্যাখ্যা করে গেছেন ।
🌟 সমন্বয় - প্রথমত আমরা এই বিষয়ে আমাদের পরিষ্কার স্বচ্ছ মত রাখতে চাই যে, আমরা বিশ্বাস করি ধর্ম একটাই , ধর্ম কখনো বহু হতে পারে না । ধর্ম শব্দের উদ্ভব এই ভারতবর্ষে যে অর্থ ও সংগা বহন করে হয়েছে তাতে - ধর্ম তাই যা ধারণ করে । সুতরাং ধর্ম একটিই সেটি হচ্ছে সনাতন ধর্ম । যেহেতু ধর্ম একটিই সেহেতু সব ধর্ম বলে কিছু হয় না বা সব ধর্ম সমান , সর্ব ধর্ম সমন্বয় বলে কিছু আর আমরা বিশ্বাস করিনা । কারণ নানান পৃথক পৃথক ধর্ম আছে বলে আমরা বিশ্বাস করিনা । নানান মত আছে । আমরা ভগবান আদি শঙ্করের পঞ্চমতের সমন্বয়ে বিশ্বাসী , সনাতন ধর্মের নানান দার্শনিক মতের সমন্বয়ে বিশ্বাসী ।
এর সঙ্গে ইসলাম কিংবা খ্রিস্টান মতের সমন্বয়ের কোনো প্রশ্নই আসে না , কারণ আমাদের সনাতন ধর্মের সম্পূর্ণ বিরুদ্ধ আচরণ ও মত হচ্ছে আব্রাহামিক রিলিজিয়ন গুলো । একসঙ্গে দুই বিপরীত মত কখনো সত্য হতে পারেনা , সেখানে সমন্বয় কী করে হবে ? আমরা এসব ধ্বংসাত্মক মত গুলো কে সর্বৈব মিথ্যা মনে করি । এসকল মতের বিনাশ ই মানবকল্যাণকর ।
আমরা ঠাকুর রামকৃষ্ণের বাণী ," যত মত তত পথ " কে আদি শঙ্করকৃত পঞ্চ মতের ( শৈব, শাক্ত, বৈষ্ণব , গাণপত্য ও সৌর ) সমন্বয়ের জন্যই গ্রহণযোগ্য হিসেবে ব্যবহার করি । এর সঙ্গে ভারতের বাইরে থেকে আসা বর্বর রিলিজিয়াস মতের কোনো সমন্বয়ে বিশ্বাসী নই ।
🌟রাজনীতি - আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থক নই । আমাদের কে কোনো বিশেষ দলের সঙ্গে নিজেদের মূর্খতা দিয়ে বিচার করে গুলিয়ে ফেললে সে অজ্ঞতার দায় ব্যক্তির নিজের ।
আমরা রাজনৈতিক মত কখনো রাখলে সেটি সনাতন ধর্মীয় কিছু মত থাকলে সেটিই রাখবো । এছাড়া কোনো রাজনৈতিক দলকে আমরা বিশ্বাস করিনা , তাই কোনো রাজনৈতিক দলের পক্ষে আমাদের কোনো বক্তব্য নেই । কোনো দলের কাজ যদি সনাতন হিন্দু ধর্মের বিরুদ্ধে হয় তবে তার সমালোচনা এবং প্রয়োজনে প্রতিবাদ প্রতিরোধ করবো । এছাড়া অন্য কোনো বিষয়ে আমরা কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও নেই । আমরা বিশ্বাস করি অনেক উচ্চ আদর্শ নিয়ে গড়ে ওঠা সংগঠন রাজনৈতিক দলের সংযোগ ঘটায় বিনষ্ট হয়ে গিয়েছে । তাই কোনো রাজনৈতিক দলের তাবেদারী আমাদের কেউ করতে পারবে না ।
🌟 সেকুলারিজম - আমরা মোটেও সেক্যুলারিজমে বিশ্বাস করিনা । যে সেকুলারিজম একই দেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা রাখতে পারে ইসলাম শিক্ষার জন্য , খ্রিস্টান মিশনারি স্কুলে অবাধ খ্রীষ্ট ধর্ম প্রচারের ছার দিয়ে রাখে কিন্তু হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে কড়া নিষেধাজ্ঞা রাখে আমরা সে সেকুলারিজম কে প্রত্যাখ্যান করি । যেহেতু এটি সংবিধান এর অন্তর্ভুক্ত তাই আমরা এটি মেনে চলতে বাধ্য মাত্র ( সাংবিধানিক কার্যক্ষেত্রে) । কিন্তু আমাদের কোনো সম্মান বা শ্রদ্ধা সেক্যুলারিজম এর প্রতি নেই । এই ফালতু মতবাদ এর থেকে হাজার গুণ উচ্চ শিক্ষা সনাতন ধর্ম আমাদের কে দিচ্ছে পরমত সহিষ্ণুতা , সংযম , শান্তি প্রসঙ্গে । সুতরাং এটির কোনো দরকার আমাদের নেই । এটির দরকার যাদের সেই উগ্র মতাবলম্বীদের কে সেকুলারিজমের পাঠ শেখানো হোক । হিন্দু জন্ম হতেই সহিষ্ণু ।
🌟 ধর্মান্তর - আমরা ধর্মান্তর এর প্রবল বিরোধী এবং এমন ঘটনার সম্মুখীন হলে তার প্রবল প্রতিবাদ ও প্রতিরোধ করা হবে , ধর্মান্তরিতদের পুনরায় হিন্দু ধর্মে তৎক্ষণাৎ ফেরাতে ব্যবস্থা গ্রহণ করা হবে । আমরা স্বামীজীর কথায় তীব্র বিশ্বাসী যে , " কোন লোক হিন্দুসমাজ ত্যাগ করিলে সমাজে শুধু যে একটি লোক কম পড়ে তাহা নয়, একটি করিয়া শত্রু বৃদ্ধি হয়! "
তাই ধর্মান্তর রুখতে আমরা বদ্ধপরিকর এবং সংকল্প বদ্ধ । বিশেষ করে লাভ জিহাদের ফাঁদ থেকে আমাদের দেবী স্বরূপ হিন্দু কন্যাগণের রক্ষা বিধান আমাদের সকলের কর্তব্য ।
🌟 সতর্কতা - উপরোক্ত বিষয় সমূহের প্রতি শ্রদ্ধাশীল না থাকলে তিনি আমাদের ত্যাগ করতে পারেন, কিন্তু উদ্ভট অযাচিত উপদেশ দিতে আসবেন না ।
🌟 ধর্ম কি জয় হো🚩
🌟 অধর্ম কা নাশ হো🚩
🌟 প্রাণীও মে সদ্ভাবনা হো🚩
🌟 বিশ্ব কা কল্যাণ হো 🚩
🌟 গৌ-মাতা কি জয় হো🚩
🌟 গৌ হত্যা বন্ধ হো 🚩
🌟 ভারত অখণ্ড হো 🚩
🌟 শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয় হো 🚩
🌟 শ্রী বলভদ্র মহাপ্রভু কি জয় হো 🚩
🌟 ভগবতী সুভদ্রা দেবী কি জয় হো🚩
🌟 পার্বতী পতয়ে হর হর মহাদেব 🚩
🌟 সনাতন বৈদিক হিন্দু ধর্মের সদা বিজয় হোক 🌟