।। বাঙালির দেবদেবী।।

।। বাঙালির দেবদেবী।। "বাঙালির দেবদেবী" বঙ্গসংস্কৃতি এবং বাংলার দেবদেবী কেন্দ্রিক একটি ফেসবুক পেজ। জয়তু "বাংলার দেবদেবী"।

06/03/2026
আমাদের শহর শান্তিপুরের আরো একটি প্রাচীন  পুজো  সেটি হল কাঁসারী পাড়ার মা গণেশ জননী পুজো 🪷🪷🪷  সিদ্ধেশ্বরী তলার মা অন্নপূর...
04/02/2026

আমাদের শহর শান্তিপুরের আরো একটি প্রাচীন পুজো সেটি হল কাঁসারী পাড়ার মা গণেশ জননী পুজো 🪷🪷🪷
সিদ্ধেশ্বরী তলার মা অন্নপূর্ণা পূজোর দুই থেকে তিন দিন বাদে এই মায়ের আরাধনা করা হয় ,মা তার পুত্রকে কোলে নিয়ে একপাশে মহাদেব আরেক পাশে নারদ মুনিকে নিয়ে অবস্থান করছেন 🙏🙏🙏
প্রতিটি চিত্র পৃথক পৃথকভাবে দেখার অনুরোধ রইলো সকলকে আশা করি সকলের ভাল লাগবে।






#মাঅন্নপূর্ণা


©® ছবি কপিরাইট :- Shubham Das

ডিজিটাল পার্টনার :- ।। বাঙালির দেবদেবী।।

বাংলার অনেক লৌকিক উৎসবের অন্যতম চাকদার গণেশ জননী পূজা। এই সবে বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পূজা গেলো। তার পরের মাঘী পূর্ণিমা...
03/02/2026

বাংলার অনেক লৌকিক উৎসবের অন্যতম চাকদার গণেশ জননী পূজা। এই সবে বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পূজা গেলো। তার পরের মাঘী পূর্ণিমাতেই হয়। এই পূজা যাকে অকালের দূর্গা পুজোই বলা যায় পক্ষান্তরে। এই পূজা শুরু হয়েছিল আজ থেকে ৩৬৭ বছর আগে নদীয়া জেলার কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে , লোকশ্রুতি অনুসারে মহারাজার যত পুত্র সন্তান জন্মাতেন তারা মারা যেত এবং আজ যেই স্থানে দেবী গণেশ জননীর পূজা হচ্ছে। তার পাশ দিয়েই প্রবাহিত হতেন সুরধুনী গঙ্গা আর সেই মৃত সন্তানদের মহারাজা ওই গঙ্গার জলেই ভাসাতেন চোখের জলে ও দেবী ভগবতীর কাছে শোক প্রকাশ করতেন, মহারাজার কষ্টে আদ্যাশক্তি মহামায়ার দয়া হয় ও তিনি রাজা কৃষ্ণচন্দ্রেকে স্বপ্ন দেন যেখানে তাঁর মৃত সন্তানদের গঙ্গার জলে ভাসান তার পার্শবর্তী স্থানেই দেবীর মাতৃরূপের আরাধনা করতে ও দেবী তাঁর যেমন রূপে দর্শন দিয়েছিলেন তা দ্বিভুজা দেবী গণেশ জননীর রূপ। দেবী পার্বতীর কক্ষে শিশু রূপী সিদ্ধিদাতা গণেশ ও ওপর হাত ধরে আছেন শিশু রূপী দেবসেনাপতি কার্তিক। দেবীর দুই পাশে কন্যারূপিণী দেবী লক্ষ্মী ও দেবী সরস্বতী। দেবী সিংহাসনে বসে আছেন তাঁর পদতনে দেবী বাহন জোড়া সিংহ। দেবীর সাথে এখানে অধিষ্ঠান করেন বৃষবাহনে আরূঢ় দেবাদিদেব মহাদেব শিব। মাঘী পূর্ণিমার দিন থেকে দেবীর পূজা শুরু হয় ক্রমে সপ্তমী , অষ্টমী ও নবমী তিথির মতো ত্রিদিবসীয় পূজা হয়।নাট মন্দির সহ পাকা দালানেই দেবী অধিষ্ঠান করেন এই দালানেই নির্মিত হয় দেবীর প্রতিমা। প্রতিদিন দেবীকে অন্নভোগ নিবেদন করা হয় ও তা ভক্ত দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এখানে কোনো প্রকার বলি প্রদত্ত হয়না। শারদীয়া দূর্গা পূজার মতো কোনো নবপত্রিকা আসেনা ও সন্ধিপুজো হয়না।
এই পূজা মহারাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে হাত ধরে শুরু হলেও বর্তমানে তা সার্বজনীন রূপ নিয়েছে। গঠিত হয়েছে পূজার কমিটিও। এই পূজা উপলক্ষে চাকদাবাসী চারদিন ধরে উৎসবের আবহে ভাসে। নবমীর রাতে শিব ও দেবী দুর্গার বিবাহ হয় এবং চতুর্থ দিন দশমী তিথি মেনে এই দিনে দেবী প্রতিমা শোভাযাত্রা সহকারে গঙ্গাবক্ষে নরঞ্জন করা হয়। দেবী পতি সনে কৈলাশে গমন করেন।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
শুভ মাঘী পূর্ণিমা ১৪৩২ উপলক্ষে চাকদহ ৩৬৭ বর্ষ প্রাচীন ত্রিদিবসীয় শ্রী শ্রী ঁ গনেশ জননী মাতা পুজো।

।। বাঙালির দেবদেবী।।

আজ মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে ব্রহ্মা পুজো — শ্রীরামপুর, হুগলি।কলকাতার জন্মের প্রায় পাঁচশো বছর আগে পত্তন হয়েছিল শ্রীরামপু...
03/02/2026

আজ মাঘী পূর্ণিমার পুণ্যলগ্নে ব্রহ্মা পুজো — শ্রীরামপুর, হুগলি।

কলকাতার জন্মের প্রায় পাঁচশো বছর আগে পত্তন হয়েছিল শ্রীরামপুর শহরের। ১৪শ ও ১৫শ শতকে এই প্রাচীন শহর ছিল বিশ্ব বাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তুলা, তৈলবীজ, চিনি, মশলা— নানা সামগ্রী এখান থেকে রপ্তানি হত এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে। পাশাপাশি রেশম ও সুতিশিল্পের খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশ-বিদেশে। বাণিজ্যে সমৃদ্ধ সেই শহর বারবার অগ্নিকাণ্ডে বিপর্যস্ত হত। বিশ্বাস করা হয়, সেই আগুনের ভীতি থেকেই শ্রীরামপুরে শুরু হয় ব্রহ্মার উপাসনা— সৃষ্টিকর্তার কাছে রক্ষার প্রার্থনা।

এই শহরে আজও দুটি আলাদা ব্রহ্মা পুজো হয়, ভিন্ন ভিন্ন তিথিতে।

মানিকতলা অঞ্চলের ঠাকুরবাটী স্ট্রিটে ১৬৪ বছরের প্রাচীন ব্রহ্মা পুজো অনুষ্ঠিত হয় মাঘী পূর্ণিমায়। এখানে ব্রহ্মাসহ ত্রিদেব পূজিত হন। অগ্নিবর্ণ চতুর্মুখ ব্রহ্মা— তাঁর বামে বিষ্ণু, ডানে মহাদেব। তিন দেবতাই উপস্থিত নিজ নিজ বাহনসহ: ব্রহ্মার নীচে রাজহাঁস, বিষ্ণুর নীচে গরুড়, শিবের নীচে নন্দী। কয়েক হাজার ভক্তের সমাগমে এই পুজো আজও এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে।

অন্যদিকে, চাতরা এলাকায় বুদ্ধ পূর্ণিমার দিনে কয়েকশো বছরের পুরনো আর এক ব্রহ্মা পুজো অনুষ্ঠিত হয়। এখানেও ত্রিদেব পূজিত হন একই বিন্যাসে। তবে এই প্রতিমার বিশেষত্ব— শিবের কোলে উপস্থিত মাতা পার্বতী। বিষ্ণু বা ব্রহ্মা এখানে সস্ত্রীক নন, যা এই পুজোকে আলাদা স্বাতন্ত্র্য দেয়।

পথনির্দেশ: হাওড়া-ব্যান্ডেল লাইনে শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো করে সহজেই পৌঁছে যাওয়া যায় মানিকতলা বা চাতরা— দুই স্থানেই।

(তথ্যসূত্র: সমুদ্র বসু, “বাংলার ব্যতিক্রমী পুজোর সন্ধানে”)

©® কপিরাইট :- সৌরভ কান্তি রায়

ডিজিটাল পার্টনার :- ।। বাঙালির দেবদেবী।।

🌺|| শান্তিপুর লক্ষ্মীজনার্দন জিউ বাড়ির রটন্তী‌ কালী পূজা ২০২৬  ||🌺📸 শ্রী শুভম দাস ❤️  মাঘ মাসের অমাবস্যার পূর্বের চতুর্...
03/02/2026

🌺|| শান্তিপুর লক্ষ্মীজনার্দন জিউ বাড়ির রটন্তী‌ কালী পূজা ২০২৬ ||🌺

📸 শ্রী শুভম দাস

❤️ মাঘ মাসের অমাবস্যার পূর্বের চতুর্দশী তিথিতে শান্তিপুর শ্যামচাঁদ রোডের এই বাড়িতে সমারহে পূজিত হন রটন্তী কালী প্রতিমা। আজ তারই কিছু চিত্র রইলো আপনাদের জন্য।

• প্রতিমা শিল্পী - Subhajit Dey ( লক্ষ্মীজনার্দন জিউ বাড়ির সদস্য)

🙏🏻সবকটি চিত্র পৃথক পৃথক ভাবে দেখার জন্য অনুরোধ রইলো সকলের কাছে 🙏🏻


©® Courtacy :- Shubham Das

[ফটোগ্রাফি শ্রী শুভম দাস। শান্তিপুর নিবাসী শুভম বাবু আমাদের চিত্র প্রেরণ করেছেন। অনেক ধন্যবাদ আমাদের পেজে পোস্ট করার অনুমতি দেয়ার জন্য]

💫 ডিজিটাল পার্টনার :- ।। বাঙালির দেবদেবী।।

🌺|| শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পূজা ২০২৬ ||🌺❤️  মাঘী পূর্ণিমা তিথি তে শান্তিপুর বড়বাজার সিদ্ধেশ্বরী তলায় পূজিত হন মহাদে...
03/02/2026

🌺|| শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা পূজা ২০২৬ ||🌺

❤️ মাঘী পূর্ণিমা তিথি তে শান্তিপুর বড়বাজার সিদ্ধেশ্বরী তলায় পূজিত হন মহাদেব ও নারদমুনি সহ অপরূপা শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা। পূজা চলে টানা পাঁচদিন ব্যাপী। গতকাল মাঘী পূর্ণিমাড়র দিন থেকে শুরু হয়েছে মায়ের পুজো। আজ পূজার দ্বিতীয় দিনে সেই মায়ের কিছু চিত্র আপনাদের কাছে উপস্থাপন করলাম।❤️

💠 প্রতিমা শিল্পী - শ্রী অনিল পাল

🙏🏻 সবকটি চিত্র পৃথক পৃথক ভাবে দেখার জন্য অনুরোধ রইলো সকলের কাছে 🙏🏻

📸 ©® শ্রী শুভম দাস [শুভম কে অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে ওঁনার তোলা ছবিগুলো পোস্ট করতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য ]

©® Shubham Das



💫 ডিজিটাল পার্টনার :- ।। বাঙালির দেবদেবী।।

Ten Unknown Facts About  1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germa...
23/09/2025

Ten Unknown Facts About

1. Founding and History: BMW, Bayerische Motoren Werke AG, was founded in 1916 in Munich, Germany, initially producing aircraft engines. The company transitioned to motor

।। কলকাতার দুর্গা মন্দির ।।কলকাতার দুর্গা মন্দিরের কথা বলতে গেলে সবার আগে বলতে হয় কাশীপুরের আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দি...
13/09/2025

।। কলকাতার দুর্গা মন্দির ।।

কলকাতার দুর্গা মন্দিরের কথা বলতে গেলে সবার আগে বলতে হয় কাশীপুরের আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দিরের কথা।

কলকাতার সবচেয়ে প্রাচীন দুর্গা মন্দির হিসাবে চিত্তেশ্বরী মন্দিরকেই ধরা হয়। প্রায় ৪০০ বছরেরও অধিক পুরানো এই মন্দির তার চেয়েও পুরানো মায়ের বিগ্রহ।

মা চিত্তেশ্বরী ছিলেন চিত্তেশ্বর রায় বা চিতে ডাকাতের আরাধ্যা দেবী। এটিই বাংলার একমাত্র ডাকাত দুর্গা মন্দির বাকি সকলই ডাকাত কালী মন্দির। মাতৃভক্ত চিতে ডাকাত স্বপ্নাদেশ পেয়ে গঙ্গার জলে ভেসে আসা নিমকাঠ থেকেই মায়ের এই দশভুজা চণ্ডীর দারু বিগ্রহ নির্মাণ করেন ও প্রতিষ্ঠা করে পুজো করতে থাকেন। তখন কলকাতা শহর হিসাবে আত্মপ্রকাশ করেনি, নিতান্তই গ্রাম ছিলো। এই কাশীপুর সহ সমগ্র অঞ্চলটাই ছিলো জলা জঙ্গলে ঘেরা সুন্দরবনের বর্ধিত অঞ্চল। পুরানো কলকাতায় বাঘ চড়ে বেড়ানোর অনেক কথা শোনা যায় তারই যেন সাক্ষ্য মায়ের বহন করছে মায়ের পায়ের কাছে ব্যঘ্র মূর্তি। জনশ্রুতি অনুযায়ী মা চিত্তেশ্বরীর সামনে নরবলিও হতো।

চিতে ডাকাতের পরবর্তী কালে মায়ের বিগ্রহ বহুদিন পর্যন্ত জঙ্গল ছিলেন, মন্দিরের গায়ের ফলক পড়ে জানা যায় যে ১৫৮৫ সাল নাগাদ মায়ের স্বপ্নাদেশ পেয়ে এক তান্ত্রিক সাধু নৃসিংহ ব্রহ্মচারী মায়ের মূর্তি উদ্ধার করে পুনরায় প্রতিষ্ঠা করেন। পরবর্তী কালে ওই অঞ্চলের জমিদার মনোহর ঘোষ ১৬১০ সালে মায়ের মন্দিরটি নির্মাণ করান। সময়ের হিসাবে দেখতে গেলে এই মন্দির বহু প্রাচীন।

মায়ের দারু বিগ্রহ দশভূজা মূর্তি, গাত্রবর্ণ হরিদ্রাভ, ঘোটক আকৃতির মহাসিংহর ওপর দণ্ডায়মান মহিষাসুরমর্দিনী রূপ। মায়ের দুইপাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ অনুপস্থিত। পদতলে ঘনসবুজ বর্ণের অসুর। আর চলচিত্রের দুইপাশে মায়ের দুই সহচরী উপস্থিত।

মায়ের চিত্তেশ্বরী নামেই রাস্তার নাম চিৎপুর রোড।
প্রাচীন কলকাতার গঙ্গার পাড় বরাবর একটি পুরানো রাস্তা ছিলো যা "ওল্ড প্রিলগ্রিমেজ রোড" নামে পরিচিত ছিলো।
এই রাস্তাটিই উত্তরের আদি চিত্তেশ্বরী মন্দির থেকে চিৎপুর রোড হয়ে দক্ষিণের বঙ্গেশ্বরী কালীঘাট মন্দির অবধি বিস্তৃত ছিলো।
তীর্থযাত্রীরা এই পথ ধরেই যাতায়াত করতো বলেই এই নাম হয়েছে।

সারাবছর মন্দির মোটামুটি ফাঁকা থাকলেও শারদীয়া দুর্গাপুজোর সময় মহাধুমধাম করে পুজো হয়।

বহুদিন মায়ের নাম শুনলেও দর্শন করার সুযোগ হয়নি। অবশেষে মায়ের কৃপায় আমার ৩বার দর্শন হয়েছে।

~ কাশীপুর গান এন্ড শেল কোম্পানির বিপরীতে মায়ের মন্দির।

~ আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির 🌺

~ ছবি ও লেখা: সুরজিৎ দাস।

।। বাঙালির দেবদেবী।।

 #উচ্ছিষ্ট_গণপতি  সিদ্ধিদাত্রী গণেশের এক অন্যতম তান্ত্রিক স্বরূপ উচ্ছিষ্ট গণেশ। নিজ শক্তিসহ উচ্ছিষ্ট গণপতি সংগমে মিলিত। ...
29/08/2025

#উচ্ছিষ্ট_গণপতি

সিদ্ধিদাত্রী গণেশের এক অন্যতম তান্ত্রিক স্বরূপ উচ্ছিষ্ট গণেশ। নিজ শক্তিসহ উচ্ছিষ্ট গণপতি সংগমে মিলিত। গণপতি এই স্বরূপে নিজ শক্তিসহ কামলীলাতে মত্ত এবং এই স্বরূপ আদি রসাত্মক। ভগবতী কালিকা যেমন বিদ্যারাজ্ঞী স্বরূপে মহাদেবের সহিত বিপরীত রতাতুরা অবস্থাতে অবস্থান করেন ঠিক তেমনি উচ্ছিষ্ট গণপতি নিজ শক্তিসহিত সঙ্গমে লিপ্ত।

মূলত বামাচারে পূজিত হন ইনি এবং উচ্ছিষ্ট গণপতি আরাধনা জীবনের ভোগ ও যোগের ফল উপভোগ করার তথা দ্রুত সিদ্ধিলাভের জন্য অত্যন্ত উপযোগী।
জয় সিদ্ধিদাতা গণপতি 🙏🙏🌸🌸🐚

ছবি- সংগৃহীত

(ভালো লাগলে শেয়ার করুন কপি পেস্ট করবেন না। অহেতুক কমেন্টে অবাঞ্ছিত মন্তব্য করে নিজের নিম্ন মানসিকতার পরিচয় দেবেন না)

প্রতিমা শিল্পী :- শ্রী অনির্বান মিদ্যা

মূল পোস্ট এবং কপিরাইট সৌজন্যে :- ©️®️Surajit Rythemic Das

।। বাঙালির দেবদেবী।।

Address

Kolkata

Telephone

+917595930426

Website

Alerts

Be the first to know and let us send you an email when ।। বাঙালির দেবদেবী।। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ।। বাঙালির দেবদেবী।।:

Share