08/08/2026
*মসজিদের মাইক খুলতে এলে করণীয়*
যদি প্রশাসন মসজিদের মাইক খুলতে আসে, তাহলে সবাই শান্ত থাকুন।
প্রথমে ভদ্রভাবে বলুন—
আমরা সরকারের আইনসম্মত সব নির্দেশ মানতে প্রস্তুত। অনুগ্রহ করে বলবেন, কোন আইন বা সরকারি লিখিত আদেশের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি কোনো লিখিত আদেশ থাকে, তাহলে অনুগ্রহ করে সেটি দেখাবেন।
যদি বলা হয়, লিখিত কোনো আদেশ নেই, শুধু মৌখিক নির্দেশ আছে, তাহলে বলুন—
ঠিক আছে। আমরা আপনার কথা শুনলাম। তবে যেহেতু কোনো লিখিত আদেশ নেই, তাই আমরা নিজেরা মাইক খুলব না। আপনারা যদি এই নির্দেশ বাস্তবায়ন করতে আসেন, তাহলে আপনারাই যা করার করবেন। আমরা কোনো বাধা দেব না।
*এরপর যা করবেন—*
১. ইমাম সাহেব একা সামনে যাবেন না। মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক (সেক্রেটারি) এবং এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলুন।
২. কেউ নিজে থেকে মাইক খুলবেন না।
৩. কোনো কাগজ না পড়ে বা না বুঝে স্বাক্ষর করবেন না।
৪. একাধিক মোবাইল দিয়ে পুরো ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে রাখুন। ভিডিও করার সময় তারিখ, সময়, গ্রামের নাম, থানা ও জেলার নাম স্পষ্টভাবে বলে রাখুন।
৫. সম্ভব হলে এলাকার দায়িত্বশীল ইউটিউবার, ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর বা সাংবাদিকদের খবর দিন। তারা না থাকলে, গ্রামের দায়িত্বশীল ব্যক্তিরাই একাধিক মোবাইল দিয়ে পুরো ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে সংরক্ষণ করুন।
৬. কোনো অবস্থাতেই তর্ক বা উত্তেজনায় জড়াবেন না। সবাই শান্ত থাকুন।
৭. প্রয়োজনে মসজিদ কমিটির মাধ্যমে ঊর্ধ্বতন প্রশাসনের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।
---------
*প্রচারে -সীতাপুর সূফীয়া দরবার শরীফ*