Ramakrishna Kathamrita

Ramakrishna Kathamrita This Page shares the words of inspiration of the Great Spiritual Light - 'Sri Ramakrishna'.
(1)

*মঠের কাজ এবং আত্মোপলব্ধি বাসন মাজার পাঠ*---------------------+++--------------​তখন আমি সবেমাত্র বেলুড় মঠে ব্রহ্মচারী হ...
08/09/2026

*মঠের কাজ এবং আত্মোপলব্ধি বাসন মাজার পাঠ*
---------------------+++--------------
​তখন আমি সবেমাত্র বেলুড় মঠে ব্রহ্মচারী হিসেবে প্রবেশ করেছি। মঠের নিয়মকানুন, পড়াশোনা, জপ-ধ্যান এবং তার সাথে পাল্লা দিয়ে চলেছে শারীরিক পরিশ্রম তথা নানা সেবা বা কাজ। মঠজীবনের প্রথম পাঠই হলো অহংকার বিসর্জন দেওয়া—ছোট থেকে ছোট কাজও ভক্তির সাথে করা।
​একদিন দুপুরের রান্নার পর বিরাট এক কড়াই এবং প্রচুর থালাবাসন মাজার দায়িত্ব পড়েছে আমার ওপর। মঠের পাচক মহারাজ আমাকে বেশ রাশভারী গলায় বলে দিলেন, "ভালো করে ধোবে যেন একটুও তেলচিটে ভাব না থাকে!"
​আমি তখন মঠের নিয়ম মেনে নিজের মনে মন্ত্র জপতে জপতে কাজে লেগে গেলাম। অত বড় কড়াই মাজা মুখের কথা নয়! ঘামে আমার তখন স্নান হওয়ার জোগাড়। মনে মনে একটু অভিমানও হচ্ছিল—

“এত পড়াশোনা করে মঠে এলাম, আর কন্টিনিউয়াস কড়াই মেজে গেলাম!”

​ঠিক সেই সময় এক প্রবীণ সন্ন্যাসী মহারাজ পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আমার মুখের দিকে তাকিয়ে তিনি মৃদু হাসলেন। আমার মনের অবস্থা হয়তো তিনি দূর থেকেই বুঝতে পেরেছিলেন। তিনি কাছে এসে আমার কাঁধে হাত রেখে বললেন—
​"কী রে, কড়াইয়ের সাথে যুদ্ধ চলছে নাকি? মনে রাখবি, এই কড়াই মাজা বা জঞ্জাল সাফ করার কাজটাই হলো আসল জপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি শুধু মন্দিরে বসে পুজো করার জন্য আমাদের ডেকেছেন? নিজের ভেতরের অহংকার আর ময়লা সাফ করাই হলো এই কাজগুলোর আসল উদ্দেশ্য।
কড়াইয়ের কালি উঠছে, সাথে তোর মনের অহংকারটাও যেন পরিষ্কার হয়!"
​মহারাজের সেই কথাগুলো জাদুকরের মতো কাজ করল। হঠাৎ করেই মনে এক অদ্ভুত শান্তি আর আনন্দ নেমে এল। বুঝতে পারলাম, কাজ ছোট বা বড় হতে পারে না; তার পেছনে ভাবটাই আসল। সেদিন সেই কড়াই মাজা শুধু একটা শারীরিক পরিশ্রম ছিল না, সেটা হয়ে উঠেছিল আমার এক বিরাট আধ্যাত্মিক পাঠ।

​প্রতিদিনের সাধারণ কাজগুলোর মধ্যেই ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সাধনায় রূপান্তর করা যায়।

স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের নিজের জীবনের কথা

সুপ্রভাতম্। গীতায় আছে--- যারা সদা সন্তুষ্ট, তারাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। মা সারদা বলতেন : "সন্তোষের সমান ধন নেই, আর সহ্য...
08/09/2026

সুপ্রভাতম্। গীতায় আছে--- যারা সদা সন্তুষ্ট, তারাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত। মা সারদা বলতেন : "সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই।"--- এই অমূল্য ধন এবং অনন্ত গুণ মায়ের প্রজ্ঞাকে সদা অচঞ্চল রেখেছে। তাঁর আত্মীসংযম, সহিষ্ণুতা, তুষ্টি জীবের মনে এনে দেয় অনুপ্রেরণা ও শান্তি।" (সারদা--শতদল, পৃষ্ঠাঃ ৫১৮)

সুপ্রভাতম্। এই ভোগসর্বস্ব অস্থির সময়ে শ্রীশ্রীমায়ের জীবনধারা আমাদের পথপ্রদর্শন করবে। তাঁর লোকব্যবহারে ধৈর্য, উদারতা, ত...
27/08/2026

সুপ্রভাতম্। এই ভোগসর্বস্ব অস্থির সময়ে শ্রীশ্রীমায়ের জীবনধারা আমাদের পথপ্রদর্শন করবে। তাঁর লোকব্যবহারে ধৈর্য, উদারতা, ত্যাগ-তিতিক্ষা, সেবা, অদোষদর্শিতা, সমদর্শিতার পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অর্থাৎ পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত গ্রহণের যুগপৎ অবস্থান দেখি। বিশ্লেষণধর্মী মানবিকতাকে তিনি প্রতিষ্ঠা করেছেন নিজ জীবনে ধর্মের নামে আচারসর্বস্বতা ও অকারণ কৃচ্ছ্রসাধন পরিহার করে। শিখিয়েছেন "সর্বং খল্বিদং ব্রহ্ম"।(সারদা--শতদল, পৃষ্ঠাঃ ৪১৫)

26/08/2026

বাগবাজার মায়ের বাড়ী

19/08/2026

#শ্রীশ্রীমায়েরকথা

সুপ্রভাতম্। ঠাকুর (শ্রীরামকৃষ্ণ) বলতেন : "শ,ষ, স--- তিনটে স।যে সয় সেই রয়।" এই একই মনোভাব , শ্রীশ্রীমায়েরও। তিনি সহনশী...
16/08/2026

সুপ্রভাতম্। ঠাকুর (শ্রীরামকৃষ্ণ) বলতেন : "শ,ষ, স--- তিনটে স।যে সয় সেই রয়।" এই একই মনোভাব , শ্রীশ্রীমায়েরও। তিনি সহনশীলতার জীবন্ত প্রতিমূর্তি। শ্রীশ্রীমা বলতেন : "সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই।" সহনশীল হতে হয় তো ভগবান শিবের মত হও,. প্রচণ্ড ঠাণ্ডায় মানুষ ভগবান শিবের মাথায় জল দিয়ে অভিষেক করে, কিন্তু উনি তাদের উপর কি ক্রোধ করেন? ভগবান শিবের অসীম ধৈর্য।(সারদা--শতদল, পৃষ্ঠাঃ ৪৭৮)

সুপ্রভাতম্। উদ্বোধনে ঢাকার সুশীলা মজুমদারের হাতে নিজের প্রসাদ মাখা-ভাত চেপে দিয়ে বললেন ঃ "মাথায় ছুঁইয়ে খেয়ে ফেল।" তি...
16/08/2026

সুপ্রভাতম্। উদ্বোধনে ঢাকার সুশীলা মজুমদারের হাতে নিজের প্রসাদ মাখা-ভাত চেপে দিয়ে বললেন ঃ "মাথায় ছুঁইয়ে খেয়ে ফেল।" তিনি অবাক হয়ে বললেন, "মা আমি কায়স্থ! আমাকে তো খেতে খেতে ছুঁয়ে দিলেন; এখন আপনার কি করে খাওয়া হবে?" মা বললেন, "তোমাদের সঙ্গে আবার আমার জাতির বিচার কি? তোমরা যে আমারই সন্তান।" (সারদা--শতদল, পৃষ্ঠাঃ ১৩৯)

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Ramakrishna Kathamrita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ramakrishna Kathamrita:

Shortcuts

Share