দ্বীনি অনুপ্রেরণা - Islamic Inspiration

  • Home
  • India
  • KOLKATA
  • দ্বীনি অনুপ্রেরণা - Islamic Inspiration

দ্বীনি অনুপ্রেরণা - Islamic Inspiration The only purpose of this page is light up the darkness of the world by spreading the one and only tru

اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ 🌷
প্রিয় দ্বীনি ভাই ও বোন,
হাদীসের একটি বিশেষ উপদেশ হল আপনার কাছে যতটুকু দ্বীনের জ্ঞান আছে, আপনি তা অন্যের কাছে পৌঁছে দেবেন। 💌
প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ বলেন "প্রচার করো যদি একটি আয়াতও হয়" [ সহিহ বুখারী • 3461 ]
এই উদ্দেশ্যেই আমাদের এই প্রতিনিয়ত আয়াত দেওয়ার নগন্য চেষ্টা। আপনিও যথাসাধ্য চেষ্টা করবেন অপরের কাছে পৌঁছে দেওয়ার। আপনার আমার সামান্যতম দ্বীনের খেদমত কে আল্লাহ্ কবুল করুন। আমীন।🤲🏻
এই পেজটিকে লাইক এবং ফলো করে অপরের কাছে এই আয়াত পৌঁছে দিতে সাহায্য করুন।
জাযাকাল্লাহ খায়ের

ভেনিজুয়েলার আকাশ হঠাৎ লাল বর্ণ ধারণ করেছে। দৃশ্যটি অনেকের কাছেই ভীতিকর ও বিস্ময়কর মনে হয়েছে।এমন দৃশ্য দেখলে স্বাভাবিক...
01/07/2026

ভেনিজুয়েলার আকাশ হঠাৎ লাল বর্ণ ধারণ করেছে। দৃশ্যটি অনেকের কাছেই ভীতিকর ও বিস্ময়কর মনে হয়েছে।
এমন দৃশ্য দেখলে স্বাভাবিকভাবেই কিয়ামতের ভয়াবহ দিনের কথা স্মরণ হয়।

আল্লাহ তাআলা সূরা আর-রহমানে বলেন—
فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
অর্থ: "অতঃপর যখন আকাশ বিদীর্ণ হবে এবং তা গলিত তেলের ন্যায় রক্তিম গোলাপের মতো লাল বর্ণ ধারণ করবে।" (সূরা আর-রহমান: ৩৭)

এসব ঘটনা আমাদের জন্য আল্লাহর নিদর্শন হতে পারে, যা আমাদের ঈমান, তাওবা এবং আখিরাতের প্রস্তুতির কথা স্মরণ করিয়ে দেয়।

#ভেনিজুয়েলা #লাল_আকাশ #কুরআন #ইসলাম #কিয়ামত #আখিরাত #আল্লাহর_নিদর্শন #তওবা #দ্বীন #ইসলামিক_পোস্ট

🩺 চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে মুসলিম মনীষীদের অনন্য অবদান 🌍✨ইতিহাসের পাতায় এমন অনেক মুসলিম চিকিৎসাবিদ রয়েছেন, যাঁদের গবেষ...
30/06/2026

🩺 চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে মুসলিম মনীষীদের অনন্য অবদান 🌍✨

ইতিহাসের পাতায় এমন অনেক মুসলিম চিকিৎসাবিদ রয়েছেন, যাঁদের গবেষণা ও আবিষ্কার আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের মধ্যে চারজন বিশ্ববিখ্যাত মনীষী হলেন—

📚 ১. ইবনে সিনা (Ibn Sina / Avicenna)
🔹 চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক।
🔹 তাঁর রচিত The Canon of Medicine (আল-কানুন ফিৎ তিব্ব) প্রায় ৬০০ বছর ধরে এশিয়া ও ইউরোপের মেডিকেল শিক্ষার প্রধান পাঠ্যগ্রন্থ ছিল।
🔹 রোগ নির্ণয়, ওষুধের কার্যকারিতা এবং চিকিৎসা নীতিশাস্ত্রে তাঁর অবদান আজও সমানভাবে স্মরণীয়।

🧪 ২. আল-রাজি (Al-Razi / Rhazes)
🔹 একজন অসাধারণ চিকিৎসক, রসায়নবিদ ও গবেষক।
🔹 তিনি প্রথম বৈজ্ঞানিকভাবে গুটি বসন্ত (Smallpox) ও হাম (Measles)-এর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেন।
🔹 রোগীর পর্যবেক্ষণভিত্তিক চিকিৎসা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় তাঁর অবদান চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করে।

🔬 ৩. আল-জাহরাভি (Al-Zahrawi / Abulcasis)
🔹 তাঁকে আধুনিক শল্যচিকিৎসার (Father of Modern Surgery) অন্যতম অগ্রদূত বলা হয়।
🔹 তিনি ২০০-এরও বেশি অস্ত্রোপচারের যন্ত্রের নকশা ও ব্যবহার লিপিবদ্ধ করেন, যার অনেকগুলোর আধুনিক সংস্করণ এখনও ব্যবহৃত হয়।
🔹 তাঁর বিখ্যাত গ্রন্থ Al-Tasrif শতাব্দীর পর শতাব্দী ইউরোপের সার্জনদের জন্য মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়েছে।

❤️ ৪. ইবনে আল-নাফিস (Ibn al-Nafis)
🔹 তিনি সর্বপ্রথম মানবদেহে Pulmonary Circulation (ফুসফুসীয় রক্তসঞ্চালন)-এর সঠিক ব্যাখ্যা প্রদান করেন।
🔹 তাঁর গবেষণা পরবর্তী চিকিৎসাবিজ্ঞানের বিকাশে গভীর প্রভাব ফেলেছে এবং মানবদেহের রক্ত সঞ্চালন সম্পর্কে নতুন ধারণার সূচনা করেছে।

🌿 জ্ঞান, গবেষণা এবং মানবকল্যাণে এই মহান মনীষীদের অবদান শুধু মুসলিম বিশ্বের নয়, সমগ্র মানবজাতির সম্পদ। তাঁদের উত্তরাধিকার আজও চিকিৎসাবিজ্ঞানের অগ্রযাত্রাকে অনুপ্রাণিত করে।

✨ এছাড়াও ইসলামের স্বর্ণযুগে চিকিৎসাবিজ্ঞানে অসামান্য অবদান রেখেছেন আরও বহু মনীষী, যেমন— ইবনে জুহর (Ibn Zuhr), আলী ইবনে আব্বাস আল-মাজুসি (Ali ibn al-Abbas al-Majusi / Haly Abbas), ইবনে আল-বাইতার (Ibn al-Baitar), ইবনে রুশদ (Ibn Rushd / Averroes), মুওয়াফফাক উদ-দীন আবদুল লতিফ আল-বাগদাদি (Abd al-Latif al-Baghdadi) প্রমুখ। তাঁদের গবেষণা, চিকিৎসাপদ্ধতি ও গ্রন্থসমূহ মধ্যযুগ থেকে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

🤲 আল্লাহ তাআলা এই সকল জ্ঞানী ও মানবসেবীদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদেরও জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করুন। আমীন।

📚 ইতিহাস, বিজ্ঞান, ইসলামি সভ্যতা, মুসলিম মনীষীদের অবদান এবং এমন আরও তথ্যভিত্তিক, গবেষণানির্ভর পোস্ট নিয়মিত পেতে পেজটি Follow করুন। 🤝

💬 পোস্টটি ভালো লাগলে একটি Like, আপনার মতামত Comment-এ জানান এবং জ্ঞান ছড়িয়ে দিতে Share করুন।

🌍 জ্ঞান হোক সকলের জন্য।

30/06/2026

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

চাঁদ রাত মুবারক ...
30/03/2025

চাঁদ রাত মুবারক ...

🌕 লাইলাতুল ক্বদর  🌙  অর্থ : মহিমান্বিত রাত বা ভাগ্য নির্ধারণের রাতহাজার মাসের চেয়ে উত্তমاَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُح...
21/03/2025

🌕 লাইলাতুল ক্বদর 🌙
অর্থ : মহিমান্বিত রাত বা ভাগ্য নির্ধারণের রাত
হাজার মাসের চেয়ে উত্তম

اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।

হে আল্লাহ! তুমি তো ক্ষমার আধার, আর ক্ষমা করাকে তুমি ভালবাস। কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। (তিরমিযী : ৩৫১৩)

🌕 _*লাইলাতুল ক্বদর*_ 🌙  _অর্থ হলো "মহিমান্বিত রাত" বা "ভাগ্য নির্ধারণের রাত"_ ✓ মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হওয়ার রাত✓এই...
21/03/2025

🌕 _*লাইলাতুল ক্বদর*_ 🌙
_অর্থ হলো "মহিমান্বিত রাত" বা "ভাগ্য নির্ধারণের রাত"_

✓ মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হওয়ার রাত
✓এই রাত "হাজার মাসের চেয়ে উত্তম" [৯৭:৩]
✓ ঈমানের সাথে, সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরে রাত জেগে দাঁড়িয়ে সালাত আদায় এবং পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা
✓ এই রাতে শান্তি ও প্রশান্তিতে ভরপুর থাকে এবং ফজরের উদয় পর্যন্ত এই শান্তি অব্যাহত থাকে [৯৭:৫]

_*এই রাতের আলামত ...*_
✓ রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
✓ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
✓ মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
✓ ইবাদতকারী অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে
✓ কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
✓ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
✓ সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত।

_*এই রাতের বিশেষ দোয়া...*_

اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

_আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।_

‘‘হে আল্লাহ! তুমি তো ক্ষমার আধার, আর ক্ষমা করাকে তুমি ভালবাস। কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও।" (তিরমিযী : ৩৫১৩)

Welcome to Ramadan 1446 AH 🌙
01/03/2025

Welcome to Ramadan 1446 AH 🌙

Finally the Wait is OVER ⏰ সৌদিতে আজ রমজানের চাঁদ দেখা গেছে▪️ Ramadan 1446 AH▪️
28/02/2025

Finally the Wait is OVER ⏰
সৌদিতে আজ রমজানের চাঁদ দেখা গেছে
▪️ Ramadan 1446 AH▪️

اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ প্রিয় দ্বীনি ভাই/বোন...আশা করি যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ ❤️রমজান তো প্রায...
28/02/2025

اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
প্রিয় দ্বীনি ভাই/বোন...
আশা করি যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ ❤️

রমজান তো প্রায় এসেই গেল... সিয়াম (রোজা) রাখার আরেকটা সুযোগ আল্লাহ দিয়েছেন। শুধু না খেয়ে থাকার নাম তো সিয়াম নয়। যাতে আমাদের কষ্টগুলি কবুল হয় তার জন্য আমরা সবরকম চেষ্টা করব ইনশাল্লাহ। উপরে উল্লেখিত পয়েন্টগুলি ছাড়াও
▪️ অন্যকে ইফতার করানো
▪️ যাকাত দেওয়া
▪️ শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর সন্ধান করা
▪️ এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি অনুপ্রেরণা - Islamic Inspiration posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share