Shi Shi Bramhanandamoyee Kalibari

Shi Shi Bramhanandamoyee Kalibari shi shi Bramhanandamoyi kalibari.

address:: Sri Bramhanandamoyee ma Kali Bari
47, Satin Sen Rd, Ramakrishnapur, Ambikapur, Milanghar, Kolkata, West Bengal 700113

google map link::
https://maps.app.goo.gl/jV7pJ3EYS9g4PfTY8

দণ্ড মহৎসব পালন
12/06/2022

দণ্ড মহৎসব পালন

21/05/2022
31/01/2022

শ্রী শ্রী রটন্তী কালী পূজা

সমস্ত কালীপুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালীপুজো চতুর্দশী তিথিতে হওয়ার পিছনে একটা পৌরাণিক গল্প রয়েছে। ‘রটন্তী’ শব্দের মধ্যে রয়েছে ‘রটে’ যাওয়া কথাটি। রটে যাওয়া অর্থাৎ মুখে মুখে প্রচারিত হওয়া। কিন্তু কি রটেছিল সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে রাধা কৃষ্ণের প্রেমের কাহিনীতে।

কথিত আছে, শ্রীকৃষ্ণের বাঁশি যখন বেজে ওঠে শ্রীরাধা আর সংসারে মন দিতে পারেন না। সংসার-লোকলাজ সবকিছু ত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীরাধার শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা তাঁরা এই ঘটনার সাক্ষী থেকেছেন বহুবার কিন্তু কখনই শ্রীরাধার স্বামী আয়ান ঘোষ কে তা বিশ্বাস করাতে পারেননি। মাঘ মাসের ঠান্ডা তার ওপর কৃষ্ণাচতুর্দশী হওয়ায় রাতটি ছিল ঘুটঘুটে অন্ধকার। এমন সময়ে কৃষ্ণের বাঁশি বেজে ওঠে আর সেই বাঁশির আওয়াজ শুনে শ্রীরাধিকা বাড়ি ছাড়েন। হাতেনাতে ধরার জন্য তাঁর পিছু নেন জটিলা-কুটিলা। তাঁরা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে দ্রুত বাড়ি ফিরে আয়ান ঘোষকে টানতে টানতে নিয়ে যান কুঞ্জবনে। উদ্দেশ্য আয়ানকে বিশ্বাস করাতেই হবে শ্রীরাধিকার এই গোপন প্রেমের কাহিনী। আয়ান ঘোষ ছিলেন শক্তির উপাসক, কালীর পূজারী। এদিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন, কী করবেন তিনি? এবার শ্রীকৃষ্ণ তাঁকে আশ্বস্ত করলেন। আয়ান ঘোষ কুঞ্জবনে পৌঁছে দেখলেন তাঁর আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তাঁর পা টি রেখে সেবা করছেন শ্রীরাধিকা। দেখে আপ্লুত হলেন আয়ান। তাঁর সাক্ষাৎ কালী দর্শন হল।

তিনি স্বচক্ষে দেখলেন যে কালীর সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন, কী অনায়াসে শ্রীরাধিকা তাঁর পদসেবা করছেন। আর এই বার্তায় আয়ান ঘোষ এবার ছড়িয়ে দিলেন দিকে দিকে। এই কথাটাই রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন। শ্রীকৃষ্ণও এর মাধ্যমে বুঝিয়ে দিলেন কৃষ্ণ এবং কালী অভেদ। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওইদিন বিশেষভাবে কালীপুজোর প্রচলন হল। আর তার নাম হল রটন্তী কালীপুজো।

শাক্তদের এই বিশেষ দিন শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে জুড়ে যাওয়ায় বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ দিন। আবার এই চতুর্দশী তিথিটি জুড়ে রয়েছে মহাদেবের সঙ্গে। তাই শৈবদের কাছেও এটি একটি বিশেষ দিন। দক্ষিণেশ্বর মন্দিরেও একইসঙ্গে পুজো হচ্ছে মা ভবতারিণী, রাধাকৃষ্ণ এবং মহাদেবের।

জয় গুরু জয় মা।কালিকানন্দ গিরি--মায়ের দাসের দাস উদাসীন অনুদাস।

রটন্তী অমাবস্যায়  মায়ের শৃঙ্গার।জয় গুরু জয় মা
31/01/2022

রটন্তী অমাবস্যায় মায়ের শৃঙ্গার।
জয় গুরু জয় মা

15/01/2022
মা
10/01/2022

মা

2021 এর বাৎসড়িক উৎসবে মায়ের পূজা
05/12/2021

2021 এর বাৎসড়িক উৎসবে মায়ের পূজা

জয় গুরু জয় মা
19/10/2021

জয় গুরু জয় মা

শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন । #জয় গুরু জয় মা
15/10/2021

শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ।
#জয় গুরু জয় মা

শুভ বিজয়া দশমী তিথি তে আশ্রম এ মা । #জয়গুরুজয়মা
15/10/2021

শুভ বিজয়া দশমী তিথি তে আশ্রম এ মা ।
#জয়গুরুজয়মা

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Shi Shi Bramhanandamoyee Kalibari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Shi Shi Bramhanandamoyee Kalibari:

Share