06/09/2026
২০১৪ সালে আমাদের সানডে স্কুল ক্যাম্পের জন্য ‘একটাই পথ’ গানটি লিখেছিলাম। তখন ভাবিনি এত বছর পর একদিন এই গানটি প্রকাশ করতে পারবো। সে দিন গানটি শুধু একটি প্রোগ্রামে গাওয়া হয়েছিল। কিন্তু আজ ঈশ্বরের অনুগ্রহে এটি ইউটিউবের মাধ্যমে আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে—এটা আমার জন্য সত্যিই এক অসাধারণ আনন্দ ও কৃতজ্ঞতার বিষয়। এই গানটি আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই সুন্দর দিনগুলোর স্মৃতিতে। মনে পড়ে যায় টনি, চন্দন, তৃষ্ণা, জয় এবং আরও অনেক প্রিয় মানুষকে, যারা আমার মিনিস্ট্রির শুরুর দিনগুলোতে পাশে ছিলেন, উৎসাহ দিয়েছিলেন, সাহায্য করেছেন এবং বিভিন্নভাবে শক্তি জুগিয়েছেন। সবার নাম হয়তো আজ মনে করতে পারছি না, কিন্তু প্রত্যেকের ভালোবাসা আর সহযোগিতা আজও হৃদয়ে গেঁথে আছে। আজ পিছনে ফিরে তাকালে শুধু একটাই কথা মনে হয়—প্রভু আমাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন! তাঁর বিশ্বস্ততা ও অনুগ্রহের জন্য আমি কৃতজ্ঞ। “একটাই পথ” গানের মূল বার্তা খুবই সহজ— স্বর্গে যাওয়ার একমাত্র পথ হলেন প্রভু যীশু খ্রিষ্ট। প্রার্থনা করি, এই গানটি আপনাদের হৃদয় স্পর্শ করবে, বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং অনেক মানুষকে খ্রিষ্টের ভালোবাসার দিকে পরিচালিত করবে। সময় করে গানটি শুনবেন। ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন, যাতে এই বার্তাটি আরও অনেকের কাছে পৌঁছে যায়। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। ❤️
Ektai Poth | একটাই পথ | One Way | Rocky Talukder | Parram Bhattacharya | Papiya Mary Bhattacherjee
শান্তি আমি খুজেঁছি, মুক্তি আমি চেয়েছিআজকে আমি পেয়েছি তোমার ভালোবাস...