10/11/2025
সকল সুধীজন ও ভক্তবৃন্দদের উদ্দেশ্যে জানাচ্ছি যে -
১ই নভেম্বর ২০২৫, আমাদের মাতৃ প্রতিমা লরিতে তোলার সময় আমরা কিছু বিপদের সম্মুখীন হই যা তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির ইতিহাসে কোনদিনও হয়নি।
১) নানা জায়গা থেকে শোনা যাচ্ছে আমাদের মাতৃ প্রতিমার উচ্চতা নাকি এবছর আরো বেশি হয়েছে কিন্তু এই কথাটি সম্পূর্ণরূপে ভুল আমাদের মাতৃ প্রতিমার যা উচ্চতা হয় সেই উচ্চতা এবারও বহাল ছিল, রাণী মা এই পুজোর দিনগুলো নিজের নাট মন্দিরে বিরাজ করেন। নাট মন্দিরের উচ্চতা কোনভাবে বাড়ানো বা কমানো যায় না। যে সকল দর্শনার্থী প্রতিবছর মায়ের দর্শন করেন তারা জানেন যে মায়ের মাথার মুকুট টি দেখা যায় না এবং সেটি নাট মন্দিরের মাথার সাথে লেগে থাকে , সেখানে কোনোভাবেই মায়ের উচ্চতা বৃদ্ধি করা সম্ভব নয়।
মাকে লরিতে তোলার সময় সিংহের নিচের তিনটি বাঁশ ভেঙে যায় এবং লরির ডালার উচ্চতা অন্যান্য বছরের থেকে এই বছর কিছুটা বেশি ছিল তাই প্রায় দু'ঘণ্টা মাকে নিজের হাতে নিয়ে দাঁড়িয়ে ছিল সমিতির সকল সদস্য ও মায়ের ভক্তগণ, সকলের মিলিত প্রচেষ্টার পর মাকে লরিতে তোলা সম্ভব হয়েছে ।
২) শুনতে পাওয়া যাচ্ছে আমাদের দু'ঘণ্টা দেরি হওয়ার জন্য শোভাযাত্রা সকাল পর্যন্ত গড়িয়ে যায় এবং তাতে শোভাযাত্রা ও কেন্দ্রীয় কমিটির মর্যাদা ক্ষতিগ্রস্ত হয় , প্রতিবছরই শোভাযাত্রা শেষ করে নিজ স্থানে ফিরতে সকাল হয়ে যায় এটি বিগত কিছু বছর ধরে চলে আসছে এবং আলোক শোভাযাত্রার রাতে দুই ভাগে প্রায় তিন ঘন্টা শোভাযাত্রা দাঁড়িয়ে যায় এর দায় কার ? যদি তিন ঘন্টা শোভাযাত্রা চলতো তাহলে হয়তো সকাল গড়াতো না সকাল ৯টার জায়গায় ভোর ৬টা এ শোভাযাত্রা শেষ হয়ে যেত। এছাড়াও প্রশাসন ও কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে আলোচনা করে মায়ের গাড়ির কোনরকম লাইট না জ্বালিয়েই আমরা শোভাযাত্রা শুরু করে দিই,
যাতে শোভাযাত্রায় কোনো রুপ বিঘ্ন না ঘটে তার কারনে রাণী মায়ের সামনে ছটা ও অন্যান্য আলো স্ট্যান্ড পর্যন্ত বন্ধ ছিল।
দুর্ঘটনা যে কোন সময় যে কোনোভাবে হতে পারে এতে কারোর হাত থাকে না , সম্পূর্ণ ঘটনা না জেনে দোষারোপ করা উচিত না এর আগেও অনেক ছোট ছোট বিষয় কেন্দ্রীয় পূজা কমিটি আমাদের সাথে বিভিন্ন আলোচনায় বসে ছিলেন , এমন একটা বিবৃতি সামাজিক মাধ্যমে প্রকাশ করার আগে হয়তো একবার আলোচনা করে নিলে সম্পূর্ণ ঘটনাটা আরও পরিষ্কার হয়ে যেত।
রাণী মায়ের অসীম কৃপা ছিল বলে আমরা সমস্ত কিছু সঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই প্রশাসন, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি ও বিশেষভাবে সকল ভক্তগণকে যারা ওই বিপদের দিন আমাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে সাহায্য করেছে ।
বিমান নাথ, কুশল নাথ , কৃষ্ণেন্দু দে
সম্পাদক ত্রয়ের বিবৃতি,
তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পুজা সমিতি ।
জয় মা জগদ্ধাত্রী🪷
জয় রাণী মা🙏