SRI SRI SEVA KUNJA

SRI SRI SEVA KUNJA Religion page

জয় জগদ্বন্ধু 💗
20/08/2021

জয় জগদ্বন্ধু 💗

ানা____পথে

(বন্ধুলীলা তরঙ্গিনী হইতে সংগৃহীত)
“কত অজানারে জানাইলে তুমি,
কত ঘরে দিলে ঠাই,
দূরকে করিলে নিকট, বন্ধু,
পরকে করিলে ভাই।”
---- রবীন্দ্রনাথ ঠাকুর

অতঃপর প্রায় দুই বৎসর—বারাে শত পঁচানবৃই সালের শেষভাগ হইতে সাতানব্বই সালের প্রথমভাগ পর্যন্ত বন্ধুসুন্দর যে কোথায় ছিলেন, সে সম্বন্ধে সঠিক সংবাদ কাহারও জানা নাই। কোন্ কোন্ অজানার পথে পথে যেই সে অজানা-পুরুষ আপনাকে ঢাকা দিয়া বিচরণ করিয়াছেন, তাহা একমাত্র তিনিই জানেন। পরবর্তীকালে কখন-কখনও কথা প্রসঙ্গে যে দুই চারি কথা বলিতেন, তাহা হইতে কিছু কিছু অনুমিত হইত। অনুমান হয়, এই দুই বৎসর তিনি নানা দেশ- বিদেশ পুণ্যতীর্থ, পাহাড়-পর্বত, নদনদী পর্যটন করিয়া জগজ্জীবের অবস্থা ও গ্রামনগরী পৰ্যবেক্ষণ করিয়াছেন।
কোনও একসময়ে নিতাই-ভাবাবিষ্ট “পাগল” শ্রীহরনাথ ঠাকুর এই সময়ের কথা উল্লেখ করিয়া কোনও ভক্তকে বলিয়াছিলেন, “প্রভু জগদ্বন্ধুর সঙ্গে রাজপুতনায় হ্রদের তীরে সাক্ষাৎ হইয়াছে।” কোনও সময়ে ইংলিশম্যান পত্রিকার সম্পাদক মহাশয়, চম্পটী ঠাকুরের হস্তে প্রভুবন্ধুর শ্রীমূৰ্ত্তি দেখিয়া বলিয়াছিলেন—“এই বালককে প্যারিসে এক বিরাট সভাস্থলে আমি দেখিয়াছিলাম। ইহার কথায় ও রূপের আকর্ষণে আমরা অনেকে মুগ্ধ হইয়াছিলাম। এই ফটো যে তাঁহারই, ইহাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই।” লণ্ডনের কোন একটি বিশিষ্ট প্রাসাদের অবিকল বর্ণনা করিয়া সেখানে তাঁহার সঙ্গে যে মহারাণী ভিক্টোরিয়ার সাক্ষাৎ হইয়াছে, এইরূপ কথা প্রভুবন্ধু নিজেই কোনও কথা প্রসঙ্গে বলিয়াছিলেন।
এই প্রকারের আরও বহু ভাঙ্গা ভাঙ্গা কথা হইতে অনুমান করা যায় যে, এই সময় প্রভুবন্ধু ভারত ও ভারতের বাহিরে
বহুস্থানে গমন করিয়াছিলেন। জগদ্বন্ধু যাঁহার নাম, জগৎ জুড়িয়াই তাঁহার লীলা ও কাৰ্য্য। তিনি সর্বত্র বিচরণ করিবেন ইহা
তাে স্বাভাবিকই। যিনি ভক্ত হৃদয়ে বিরাজমান থাকিয়া ভক্তকে পরম তীর্থ-তুল্য করেন, তাঁহার পাদস্পর্শে আজ কত শত
জনপদ পবিত্র হইল। কত সাধু-সজ্জন সেই সাধনের ধন সন্দর্শন করিয়া কৃতকৃতার্থ হইল। কত ধনী-মানী রাজা-মহারাজা
তাঁহার করুণার স্পর্শে জীবনে সার্থকতা অনুভব করিলেন। কত দীনহীন কাঙাল পতিত পতিতপাবনের স্নেহের স্পর্শে
শান্তিময় রাজ্যের সন্ধান জানিল, তাহা লিপিবদ্ধ করিবার সুযােগ তিনি দিলেন না।
জয় জগদ্বন্ধু 💗
জয় মহাউদ্ধারণ লীলা

শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের শুভ  আবির্ভাব তিথিতে দ্বিপ্রহরিক কাঙ্গাল ভোগ 🙏
21/05/2021

শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের শুভ আবির্ভাব তিথিতে দ্বিপ্রহরিক কাঙ্গাল ভোগ 🙏

💕 জয় গোবিন্দ গোপাল 💕
20/05/2021

💕 জয় গোবিন্দ গোপাল 💕

বন্ধুময় সুপ্রভাত❣️❣️মহানাম মহাকীর্তন❣️❣️হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ।চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন।(প্রভু প্রভু প্রভু...
16/05/2021

বন্ধুময় সুপ্রভাত
❣️❣️মহানাম মহাকীর্তন❣️❣️
হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ।
চারিহস্ত চন্দ্রপুত্র হা কীটপতন।
(প্রভু প্রভু প্রভু হে)
(অনন্তানন্তময়)
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
বন্দি ডাহাপাড়া ধাম সুরধূনী তীরে।
বন্ধু চন্দ্রোদয় যথা দীননাথ ঘরে!!
(জোড় করে বন্দনা করি)(জয় ডাহাপাড়া ধাম)
(বন্ধুচন্দ্র উদয় হ'ল)(দীননাথের ঘর আলো করে)
সংকীর্ত্তনারম্ভে প্রভু বন্ধু অবতার।
শচীমাতার নিকটে ছিল অঙ্গীকার !!
(গৌর লীলায় শচী মায়ে)(আসবার কথা বলেছিল)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
হরিপুরুষ জগদ্বন্ধু মহাউদ্ধারণ।
ব্রজলীলা গৌরলীলা মহা সম্মিলন।।
(মধুর মিলন রে) (নিতাই গৌর রাধাশ্যাম )
(একাধারে পূর্ণলীলা ) (মহাউদ্ধারণ লীলা )
☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘
পরম কারুণ্যনিধি সকাতরে কয় গো।
একমাত্র হরিনামের ইহা ভিন্ন নয় গো।
(আমি হরিনামের ) (এই আমার প্রভু বলে)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
হরিনাম ক'রে মোরে মিশাইয়ে লওরে।
সর্ব্বত্র দেশে দেশে প্রচারণ কর রে।।
(এই ভিক্ষা)(তোদের বন্ধুর)(আমিই কি ভেসেই যাব)
(নিষ্ঠা ছাড়াও) (মুক্ত কর)(হরিনাম দিয়ে )
তোমরা আমার কথা রাখ হরিনাম কর।
দেহ প্রাণ মন সব আমি তোমাদের।।
(সবে হরিনাম কর) (আমার শপথ)
(তোদের মঙ্গল হউক) (হরিনামের মঙ্গল হউক)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
তা হ'লেও উদ্দেশ্য ভবধামের লীলা হয়।
কত ক'রে বিনয় করে প্রভু বন্ধু কয়।।
(কত দায় প্রভুরে) (জীবত্রাতা জগদ্বন্ধু)
(আরও কত ব'লেরে) (ঐ দেখ শ্রীহরি কথায়)
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
মন প্রাণে জীবে কর কারুণ্য কল্যাণ।
ক্ষমা দয়া ধর্ম দান উদ্ধার বিধান।।
(উদ্ধারণ ধর রে) (সবে হরিনাম দান)
(এই কল্যাণ বিধান)
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
মর্দ্দল করতাল-কীর্ত্তন-তাণ্ডব।
বন্ধু চর্চ্চা,চারণ প্রচারণ; সব।।
(আনন্য গতিরে) (সংকীর্ত্তন-উদ্ধারণ)

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
হরিনাম লও ভাই,আর অন্য গতি নাই
হের প্রলয় এল প্রায়।
(যদি সৃষ্টি রাখ ভাই) (হরিনাম প্রচার কর)
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
কাল-তরঙ্গ-রঙ্গ-সাঙ্গ; মঙ্গল!
ঐ প্রসঙ্গ ভঙ্গ,কীর্ত্তন কোন্দল।।
(আর রক্ষা নাই) (সবে হরিনাম লও)(সদা হরিকথা কও)
(নাম সংকীর্ত্তনে রও) (তাপ সাবধান হও)
⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛
হায় হায় যায় যায় প্রলয় পায়।
তায় থায় দায় ধায় বন্ধু নাই যায়।।
(হরি হরি হরি কও) (মহানাম মহানাম)
☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸☸
প্রভু জগদ্বন্ধু নাম হয় হরিনাম।
না কর সংশয় ভাই জ অবিরাম।।
(জুড়াইবে রে) (জয় জগদ্বন্ধু জপ)
✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳
চৌদ্দমাদল সংকীর্ত্তনে, যেই ফলোদয়রে।
(একবার)বন্ধুনাম উচ্চারণে,সেই ফল পায়রে।।
(আর ভেবনা) (যেমন মোরা তেমনি নাম)
(জয় জগদ্বন্ধু বল)
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
ভজ এই বেলা না কররে হেলা
বন্ধু দয়ালাবতার।
নতুবা নিরয় বল বন্ধু জয়
বল বল অনিবার।।
(জগদ্বন্ধু ভজ) (এমন সুযোগ হারাইও না)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
কেঁদেছিল নরোত্তম জনমিয়ে পরে।
হা ধিক্ হা ধিক্ মোরে হৃদয় বিদরে।।
✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡
"শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ
নদীয়া নগরে অবতার।
তখন নহিল জন্ম এবে দেহে কিবা কর্ম্ম
বৃথামাত্র বহি দেহভার।।
(কেঁদেছিল রে) (হায় হায় হায় ক'রে)
(প্রাণ গোরা অদর্শনে) (এই বেলা বন্ধু বল)
(পেয়েছ জনম ভাল)
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
অবতার শিরোমণি বন্ধু গোপাল।
প্রেমস্বরে প্রাণভরে জগদ্বন্ধু বল।।
(বল বল বল) (কুঞ্জ তোর এই সম্বল)
(জগদ্বন্ধু বোল,বন্ধু বোল,বন্ধু বোল,বল ভাই)।।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
জয় মহানামদাতা দয়ালহরি বন্ধুসুন্দরের জয়।
জয় পতিতপাবন বন্ধুসুন্দরের মহাআবির্ভাব ভূমি
শ্রীধাম ডাহাপাড়ার জয়।
জয় কীর্ত্তনসম্রাট বৈষ্ণব কুলমণি বৈষ্ণবাচার্য্য শ্রীশ্রীপাদ কুঞ্জদাস ব্রহ্মচারীর জয়।
গুরু গুরু গুরু।
শ্রীগুরু শ্রীগুরু।
হরিবোল হরিবোল।
জয় জগদ্বন্ধু বোল।
হরিনাম প্রভু জগদ্বন্ধু।।

❤ Joy Gopal ❤
30/04/2021

❤ Joy Gopal ❤

এস এস নবদ্বীপরায়, দীনজন ডাকছে হে তােমায়।আমি ভবঘােরে ঘুরে ঘুরে, আচ্ছন্ন মােহ-মায়ায় ।তুমি সংকীর্তনেশ্বর, তুমি ন'দে সুধ...
28/03/2021

এস এস নবদ্বীপরায়,
দীনজন ডাকছে হে তােমায়।
আমি ভবঘােরে ঘুরে ঘুরে,
আচ্ছন্ন মােহ-মায়ায় ।
তুমি সংকীর্তনেশ্বর,
তুমি ন'দে সুধাকর
(এবার) বিতরি’ করুণা-সুধা
রক্ষ চরাচর ;
প্রভু তুমি বিনে,
এ দুর্দিনে, অন্ধকার সমুদয় ।
---- প্রভু জগদ্বন্ধু সুন্দর 💗

জয় গৌর হরি🥰

জয় বন্ধু হরি❣️

শুভ আবির্ভাব তিথি ভগবান ❣️

28/03/2021

শুভ সকাল....
জয় জগন্নাথ...❣️❣️❣️

জয় জগদ্বন্ধুসুন্দর হরিময় শুভ রাত্রি                            প্রশ্ন-সপ্তক     --"তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়...
20/03/2021

জয় জগদ্বন্ধুসুন্দর হরিময় শুভ রাত্রি
প্রশ্ন-সপ্তক
--"তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া"--
----শ্রীগীতা
🍁🌿🍁🌿🍁🌿🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿
---হুগলী হইতে জনৈক উকীল ভক্ত
শ্রীশ্রীপ্রভুর নিকট কতিপয় প্রশ্ন করিয়া একখানি পত্র লিখিয়াছেন।প্রভু প্রশ্নগুলি পাঠ করিয়া,
যথাযথ উত্তর লিখিয়া পাঠাইয়াছিলেন।পত্রে নিম্ন-
লিখিত প্রশ্নগুলি ছিল।----
১। অনেক সময় মনে হয় যে ভগবানই জীবের লক্ষ্য
কিন্তু লক্ষ্য স্থির হয় না কেন?
২। দুর্জ্জয় ইন্দ্রিয়সকলকে সম্পূর্ণরূপে শাসনে
রাখিবার উপায় কি?
৩। মনুষ্য নিজের চেষ্টায় ইন্দ্রিয় জয় করিতে সক্ষম
হয় কি?
৪। হরিনাম করি কিন্তু ইন্দ্রিয়সকলের পরাক্রম
কমে না কেন?
৫। প্রকৃত হরিনাম কিরূপে করা যায়?

৬। জন্ম ও মৃত্যু এবং মনুষ্য-দেহ-ধারণ ব্যাধি
বলিয়া মনে হয়।ইহাদের হাত হইতে নিস্তারের
উপায় কী?
৭। ভগবান্ দয়াময়,তবে জীবের এত দুঃখ কেন?
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
--"শ্রীশ্রীপ্রভু সাতটি প্রশ্নে সাতটি উত্তর
লিখিয়া দেন।উত্তরগুলি নিম্নে লিখিত হইতেছে।
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

১। কাল,কলি,পাপ,প্রপঞ্চ ও প্রাক্তন প্রভাবে।

২। ব্রহ্মচর্য্য অবলম্বন ও পরমেশ্বরে নির্ভর।

৩। প্রবর্ত্তকের পর সাধক অবস্থায় সংকর্ষণ
শক্তিদান করেন।

৪। বৈদ্যবটিকারূপ হরিনামের সহিত প্রেম,ভক্তি,
আগ্রহ,একাগ্রতা ও নিষ্ঠারূপ অনুপান থাকিলে
ইন্দ্রিয়রূপ ব্যাধি পরাভূত হয়।

৫। নাম,প্রেম,ভক্তি,মর্দ্দল ও করতাল হইতে।

৬। স্থুলদেহ,লিঙ্গদেহ ও কারণদেহ বিনাশপ্রাপ্ত
হইলে জন্ম-মৃত্যুর হস্ত হইতে নিস্তার পাওয়া
যায়।পরাভক্তির উদয়ে অমৃতত্ব-লাভে সর্ব্বব্যাধি
নাশপ্রাপ্ত হয়।মায়াই ঐ ব্যাধির মূলীভূত কারণ।

৭। ভগবান্ ভক্তাধীন।
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
জয় পতিতপাবন বন্ধুসুন্দরের জয়।
জয় মহানামদাতা দয়ালহরি বন্ধুসুন্দরের জয়।
জয় জগদ্বন্ধু বোল।
হরিবোল হরিবোল।
হরিনাম প্রভু জগদ্বন্ধু।।
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
( শ্রীশ্রীবন্ধুলীলা তরঙ্গিণী হইতে সংগৃহীত)

15/03/2021

🙏🙏।।হরে কৃষ্ণ।।🙏🙏

যে স্বাদ থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না। তার দু প্রকারের হানি হয়। প্রথমত সে দূর্বল হয়ে পরে। যার কারনে পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য যে প্রচেষ্টা অনিবার্য তা সে করতে সক্ষম হয় না। আর দ্বিতীয়ত সর্বদায় তার মন স্বাদ গ্রহণের লালসায় পূর্ণ থাকে। এই হেতু আহার ত্যাগের চাইতে উত্তম কার্য স্বাদ গ্রহণের লালশাকেই ত্যাগ করে ফেলা। কর্মযোগী নিজের মনের লালসাকে নিষ্কাশন করে, জীবনকে কর্তব্য মনে করে কার্য অবশ্যই করে, সেই কার্যে আবদ্ধ হয় না। অর্থাৎ যে ব্যাক্তি নিজের কার্য থেকে আশা বা আকাঙ্খা রাখে না তার কার্য পূর্ণ হয় না।
-ভগবান শ্রী কৃষ্ণ।

"পুষ্পটি দেবতার পায়ে দিয়া তুলিয়া নিলে তাহা প্রসাদী, আশীর্ব্বাদী নির্ম্মাল্য হয়। জীবনকে প্রত্যহ একবার তাঁর পায়ে দিয়...
15/03/2021

"পুষ্পটি দেবতার পায়ে দিয়া তুলিয়া নিলে তাহা প্রসাদী, আশীর্ব্বাদী নির্ম্মাল্য হয়। জীবনকে প্রত্যহ একবার তাঁর পায়ে দিয়া নির্ম্মাল্য করিয়া লইতে হইবে।...... জীবনকে নিত্য প্রসাদী করিয়া লইলে নিশ্চয়ই জীবন মধুময় হইবে।"
--শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী

11/03/2021

সবাইকে মহা শিবরাত্রির শুভেচ্ছা। 🌿🙏🌺
হে মাতা পার্বতী, পিতা শিব তোমাদের শ্রী চরণে আমাদের শতকোটি প্রণাম।🙏🌿🌿

Address

Rampurhat
Birbhum

Telephone

+917908932011

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRI SRI SEVA KUNJA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to SRI SRI SEVA KUNJA:

Share