M.i Tv Bangla

Call Website

M.i Tv Bangla Message Of Islam, ইসলামের বার্তা

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।আবারও দরজায় কড়া নাড়ছে" শবে বরাত" এই শবে বরাত হ...
03/02/2026

শবে বরাতের রাত যেভাবে কাটাবেন, মনোযোগ সহকারে পড়ুন। আপনার ফায়দার জন্য।

আবারও দরজায় কড়া নাড়ছে" শবে বরাত" এই শবে বরাত হতে পারে আমাদের জীবনের শেষ শবে বরাত। এই রাত মুক্তির রাত, সুতরাং অবহেলা না করে অতিতের গুনাহের কথা স্মরণ করে তাওবা করি তারপর ধারাবাহিক শবে বরাতের রাতে আল্লাহ জন্য ইবাদাত করি। এমনভাবে ইবাদত করতে হবে যাতে একটি ছোট আমল যেন এই রাতে মিস না হয়। যেভাবে সারারাত ইবাতদ করবো-

খুব মনোযোগ দিয়ে অজু করবেন অজু শেষে কালেমা শাহাদাত পড়বেন। সারারাত অজুর সাথে থাকার চেষ্টা করবেন, এতে অনেক সাওয়াব আছে। মাগরিবের আযান হলে মনোযোগ দিয়ে আযানের জবাব দিবো তার পর দুরুদ পড়বো, এর পর আযানের দোয়া পড়বো খাস দিলে।

তাহার পর খুব বিনয়ও নম্রতার সাথে মাগরিবের নামাজ পড়বো, ২ রাকাত করে ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়বো। মাগরিবের ও আওয়াবিনের নামাজের ফাঁকে বা পরে সন্ধ্যার যিকিরও আমগুলো করবো ১৫ মিনিট। তার পর সূরা ওয়াকিয়া পড়বেন।

তার পর ইসলামি বই পড়বেন এশার আগ পর্যন্ত যাতে ইবাদতের প্রতি আগ্রহ আসে, বিশেষ করে তাওবা সম্পর্কে বই পড়বেন যাতে খাঁটি তাওবা নসিব হয়। জান্নাতের নিয়ামত সম্পর্কে পড়বেন যাতে জান্নাত পাওয়ার আশায় আমল করতে পারেন, এবং জাহান্নামের শাস্তি সম্পর্কে পড়বেন যাতে জাহান্নামে কঠিন আযাবের কথা স্মরণ করে ইবাদতও তাওবা করা যায়।

তার পর অনুরূপ এশার নামাজ পড়বেন। এশার নামাজের পর হাদিসে বর্ণিত আমল করবেন, সূরা মুলক পড়বেন তারপর খুব বিনয়ের সাথে খাঁটি তাওবা করবেন। এই রাতে বারবার তাওবা করবেন। কারণ তাওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির ন্যায়। সামান্য খাবেন, বেশি খেলে ইবাদত করতে অলসতা আসবে। খাওয়াতে সময় কম নিবেন, ঐ রাতের জন্য গল্প করা বাদ একটি রাত অবহেলা করে সময় পাস করবেন না।

শবে বরাত নামে আলাদা কোন নামাজ নাই। তবে কিছু কিতাবে ১০০ রাকাত সর্বনিম্ন ১৪ রাকাত পরার কথা রয়েছে।

২ রাকাত করে নফলের নিয়তে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়বেন ইখলাসের সাথে। ২ রাকাতের মাঝখানে তাওবাও দোয়া করবেন।

কুরআন তেলাওয়াত করবেন যত বেশি পড়বেন ভালো।

সালাতুত তাসবিহের নামাজ পড়বেন।

কমপক্ষে ১ হাজার বার করে দুরুদ ও ইস্তেগফার করবেন।

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ১০০ বার করে পড়বেন।

সুবহানাল্লাহি ওয়া-বিহামদিহি ১০০ বার পড়বেন। সুবহানা রাব্বি ওয়া-বিহামদিহি ১০০ বার।

হাসবুনাল্লাহু ওয়া-নি'মাল ওয়াকিল, নি'মাল মাউলা ওয়া- নি'মান নাসির যতবার ইচ্ছে পড়বেন।

লা-ইলাহা ইল্লাহ ১০০ বার।

বিঃদ্রঃ এই আমলগুলো ২ রাকাত করে যে নফল নামাজ পড়বেন তার ফাঁকে ফাঁকে করবেন।

দান সদকা করবেন সামর্থ্য অনুযায়ী। এতিম, গরিব, বিধবা হলে দান করলে ভালো।

পুরুষ কবরে গিয়ে জিয়ারত করবেন এবং আপনার পাশের আউলিয়া কেরামের মাজার জিয়ারত করবেন। মহিলা বাড়ি থেকে বা দূর থেকে জিয়ারত করবেন। কেননা রাসুল এই রাতে জান্নাতুল বাকীতে জিয়ারত করেছেন।

তারপর ৩ টার দিকে ২ রাকাত করে সর্বোচ্চ ১২ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, সাহরি খাবেন।

দোয়া ও তাওবা করবেন বেশি করে।

বেশি বেশি দরুদ শরীফ পড়বেন।

পরিশেষে ফজরের সময় হলে, ফজরের নামাজ পড়ে, যিকির করে শেষ মুনাজাত দিয়ে ঘুমাবেন।

সাওয়াবের নিয়তে পৌঁছে দিবেন সবার কাছে।

ঘাস আর লেবু দিয়ে ইফতার। হে আকসার বাসিন্দারা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। এই দুঃখ কষ্টের দুনিয়া চিরদিন থাকবে না। আর ...
18/03/2024

ঘাস আর লেবু দিয়ে ইফতার। হে আকসার বাসিন্দারা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। এই দুঃখ কষ্টের দুনিয়া চিরদিন থাকবে না। আর সুখের জান্নাত কখনো শেষ হবেনা। নিঃসন্দেহে রবের ওয়াদা সত্য। আফসোস তো আমাদের জন্য।🥹
ইয়া আল্লাহ আমাদের কে তুমি মাফ করে দিও 🤲🏻

চোখের সামনে বাবরী মসজিদকে শহীদ হতে দেখে আমরা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ছাড়া আর কি করতে পেরেছি❓❐ আমরা কি পেরেছি আমা...
04/02/2024

চোখের সামনে বাবরী মসজিদকে শহীদ হতে দেখে আমরা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ছাড়া আর কি করতে পেরেছি❓

❐ আমরা কি পেরেছি আমাদের ঈমানী চেতনাকে জাগ্রত করতে❓
❐ আমরা কি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পেরেছি বাবরির মতো ঘটনার পুনরাবৃত্ত হতে না দেওয়ার ব্যাপারে❓
❐ আমরা কি পেরেছি বাবরি মসজিদকে শহীদ হতে দেখে ওয়াক্তিও নামাজে আমাদের মসজিদ গুলোকে কানায় কানায় ভরিয়ে তুলতে❓

নাহ্,আমরা এসবের কিছুই করতে পারিনি! আমরা কেবল পেরেছি সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করতে।☹️

বাবরি মসজিদ শহীদের মূল কারণ কি শুধুই সরাসরি ক্ষমতাকে কাজে লাগিয়ে উগ্র হিন্দুদের উগ্রবাদীতা? না সেই সাথে আমাদের ঈমানী দূর্বলতাও? এটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত।

গ্রানাডার পতনের পর আবু আবদুল্লাহর মা তাঁর পুত্রকে কী বলেছিলেন মনে আছে?
তিনি বলেছিলেন ‘ পুরুষের মতো যেটাকে রক্ষা করতে পারোনি, নারীর মতো সেটার জন্য কাঁদছো কেন?’

সোশ্যাল মিডিয়ায় হাহাকার দেখে এটাই মনে হলো।

একটা সাধারণ ছেলে,ইচ্ছে করলে সারা জীবন আরামে আয়েশে, চার চাকা হাকিয়ে, এসির মধ্যে থেকে পীরগিরি করে কাটিয়ে দিতে পারতেন। ইচ্ছ...
25/01/2023

একটা সাধারণ ছেলে,ইচ্ছে করলে সারা জীবন আরামে আয়েশে, চার চাকা হাকিয়ে, এসির মধ্যে থেকে পীরগিরি করে কাটিয়ে দিতে পারতেন। ইচ্ছে করলে, শাসকের পদলেহন করে, বড়ো কোনো পদ ও নিতে পারতেন।তা না করে পশ্চিমবঙ্গের অন্যতম উচ্চ জায়গা ভাঙ্গড়, যে ভাঙ্গড় সিপিএম আমলে ততকালীন শাসকের চোখে চোখ রেখে বিধান সভা ভাংচুরের নেতৃত্ব দিয়েছিল।সেখানকার নেতা হতে এলেন।

প্রশ্ন থাকে কি স্বার্থে এলেন??

পদ-সম্মান-ক্ষমতা......

সবটাই তার আছে বা ছিলো।

তাহলে কি এটাই কারণ....

"এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।।""

যাইহোক তোমার দলের সমর্থক-সাপোটার কিছুই নই।তবু মার্জিত- বিনয়ী-লড়াকু- শিরদাঁড়া যুক্ত নেতা হিসাবে সমর্থন থাকলো।। ধিক্কার জানাই চিরকালীন শাসক শ্রেনীর দমিয়ে দেওয়ার মানসিকতাকে।।

"মানুষ হতে মানুষ আসে,

বিরুদ্ধতার ভিড় বাড়ায়

তুমিও মানুষ, আমিও মানুষ,

তফাৎ শুধু শিরদাঁড়ায়।"

M.i Tv Bangla

সবাই ইউটিউবে গিয়ে ভিডিও টি দেখে আসো ,আর চ্যানেল টি সাব্সক্রাইব্ড করুন ।।🤗
16/01/2023

সবাই ইউটিউবে গিয়ে ভিডিও টি দেখে আসো ,আর চ্যানেল টি সাব্সক্রাইব্ড করুন ।।🤗

ভাঙ্গড় জয়পুর থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের গর্জন

প্রাপ্তির শেষ কোথায় ??⛔বিবাহিত? সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!⛔অবিবাহিত? সারাক্ষণ বিয়ের ভাবনা...
31/08/2022

প্রাপ্তির শেষ কোথায় ??

⛔বিবাহিত?
সংসারে অশান্তি। তালাক দিয়ে সব মিটমাট করে ফেলতে ইচ্ছা করে!

⛔অবিবাহিত?
সারাক্ষণ বিয়ের ভাবনায় দিন কাটে। সঙ্গীকে পাওয়ার স্বপ্নে বিভোর!

⛔ধনী?
একটু শান্তি আর সুখের খোঁজ কোথা থেকে পাওয়া যায়, তা ভাবতে ভাবতে বিষন্নতায় ডুবে থাকা!

⛔গরীব?
আরও বেশি অর্থ উপার্জনের পথ খুঁজে ফেরা!

⛔শিশু?
কবে যে বড় হবো? সবাই ছোট-ছোট বলে!

⛔প্রাপ্তবয়স্ক?
ইশ্! সেই শৈশবটাকে যদি আবার ফিরে পেতাম!

⛔সন্তানপ্রাপ্ত?
এইগুলোর যন্ত্রণায় জীবনটা শেষ হয়ে গেল। একটাও মানুষ হলো না। যাদের সন্তান নেই তারাই ভালো আছে!

⛔নিঃসন্তান?
আল্লাহ্, পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে আমাকে সন্তান দাও!

⛔চাকুরীজীবি?
দিনভর এত খাটুনি আর ভালো লাগে না!

⛔বেকার?
কবে যে একটা চাকুরী হবে!

⛔সেলিব্রেটি?
মুখ লুকাতে ব্যস্ত!

⛔সাধারণ ব্যাক্তি?
সেলিব্রেটি হওয়ার স্বপ্নে বিভোর!

✔️এই জগতে একমাত্র মৃত্যু ছাড়া মানুষের এই অসীম ইচ্ছা, চাহিদা আর অপূর্ণতাকে দমানোর কোনো শক্তি নেই।

কাজেই আসুন, যে যেই অবস্থানে আছি আলহামদুলিল্লাহ বলে, সেখান থেকেই নিজের মনের সর্বোচ্চ প্রশান্তিটা খুঁজে নেয়ার চেষ্টা করি।❤️❤️

😇 আলহামদুলিল্লাহ। 😇

▪️সব সমস্যার এক সমাধান!একবার হাসান বাসরি (রাহ.) বসা ছিলেন। একজন লোক এসে বললেন—জনাব! আমি জীবনে অনেক গুনাহ করেছি, কীভাবে আ...
17/03/2022

▪️সব সমস্যার এক সমাধান!
একবার হাসান বাসরি (রাহ.) বসা ছিলেন। একজন লোক এসে বললেন—জনাব! আমি জীবনে অনেক গুনাহ করেছি, কীভাবে আমার জীবনের সব গুনাহ মাফ করাতে পারবো?
তিনি বললেন, "যাও এবং ইস্তিগফার (আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা) করো।"
কিছু সময় পর অপর এক লোক এসে বলল—অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, এমন কোন আমল বলে দিন, যা করলে আল্লাহ বৃষ্টি দিবেন।
তিনি বললেন, "যাও এবং ইস্তিগফার করো।"
আরেকজন লোক এসে বলল—আমি ঋণে জর্জরিত। আমি কাজ করছি, আপনি আল্লাহর কাছে দুয়া করুন, যেন তিনি আমাকে সম্পদ দান করেন এবং আমি ঋণমুক্ত হতে পারি।
তিনি বললেন, "যাও এবং ইস্তিগফার করো।"
কিছু সময় পর আরেকজন লোক এসে বলল—আমি চাই আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন। আপনি দুয়া করুন।
তিনি বললেন, "যাও এবং ইস্তিগফার করো।"
অপর একজন লোক এসে বলল—আমার একটি বাগান আছে। আপনি দুয়া করুন যেন আমার বাগানে আল্লাহ ফল বেশি করে দেন।
তিনি বললেন, "যাও এবং ইস্তিগফার করো।"
হাসান বাসরি (রাহ.)-এর এক ছাত্র পাশেই বসা ছিলেন। তিনি এসব দেখে চিন্তা করতে লাগলেন, “কেন সবাইকেই হযরত বিভিন্ন সমস্যার একই সমাধান বলছেন?!”।
ছাত্রটি হাসান বাসরিকে জিজ্ঞেস করলো— কেন আপনি সকল সমস্যার একটাই সমাধান দিচ্ছেন?
হাসান বাসরি (রাহ.) মুচকি হেসে বললেন— কেন বেটা! তুমি কি আল্লাহ তাআলার এই বাণী পড়নি—
অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্যে উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্যে নদী-নালা প্রবাহিত করবেন। [সূরা নূহ: ১০-১২]
মুসলিম আন্দালুসের (স্পেনের) সুপ্রসিদ্ধ মুফাসসির ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ তাঁর তাফসির "আল জামি' লি-আহকামিল কুরআন"-এ উক্ত ঘটনাটি বর্ণনা করেছেন।
হাফিয ইবনু তাইমিয়্যাহ (রাহ.) বলেন,
"ইস্তিগফার (আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা) হলো সবচেয়ে বড় নেককাজগুলোর অন্যতম; এর ব্যাপ্তি এতো বেশি যে, যখনই কেউ নিজের ইবাদাত, কথা ও কাজে ত্রুটি খুঁজে পায় অথবা তার রিযিকে স্বল্পতা পায় কিংবা তার হৃদয় থাকে অশান্ত, তার উচিত তৎক্ষণাত্ ইস্তিগফারে লেগে যাওয়া।"
[মাজমূ'উ ফাতাওয়া: ১১/৬৯৮]
'
ইস্তিগফার এভাবে করতে পারেন-
এক.
শুধু أستغفر الله আসতাগফিরুল্লাহ বলা। অর্থাৎ, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি।
দুই.
* أَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِي لا إلاه إلا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ
আসতাগফিরুল্লা-হাল্লাযি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি।
(আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো উপাস্য নেই; তিনি চিরঞ্জীব এবং অবিনশ্বর।)
তিন.
* أستغفر الله وأتوب إليه
আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি।
(আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর নিকটই তাওবাহ্ করছি।)
চার.
* رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْم
রাব্বিগ ফিরলি ওয়া তুব 'আলায়্যা, ইন্নাকা আনতাত তাও-ওয়াবুর রাহীম।
(হে আমার রব! আমাকে ক্ষমা করুন, আমার তাওবাহ্ কবুল করুন। নিশ্চয়ই আপনি তাওবাহ্ কবুলকারী, অতীব দয়ালু।)
[আরবি টেক্সট এর সাথে মিলিয়ে উচ্চারণ করুন, না হয় শুদ্ধ উচ্চারণ করতে পারবেন না।]
সর্বোত্তম ইসতিগফার হলো, সাইয়িদুল ইসতিগফার। সেটি সকাল এবং রাতে অর্থ বুঝে মনযোগসহ পড়লে এবং সেদিন রাতে বা দিনে ব্যক্তি মৃত্যুবরণ করলে আল্লাহ্ তাকে জান্নাত দিবেন। [সহিহ বুখারি: ৬৩০৬]
ইস্তিগফার এবং দরুদ হলো সকল সমস্যার সমাধান। অসংখ্য হাদিসে এই দুটো আমলের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ্ তা'আলা আমাদের ইসতিগফারময় জীবন যাপনের তাওফিক দান করুন। আমিন।

সংগৃহীত।

14/12/2021

সুন্দর #নাত / #গজল পরিবেশনে আলফাজ বিল্লাহ এবং অন্যান্য শিল্পীরা ।।

05/03/2021

ব্রিগেডে আব্বাস সিদ্দিকীর হুংকার, ভিক্ষা নয়,অধিকার চাই ।।।

Address

Bhangar
Bhangar

Alerts

Be the first to know and let us send you an email when M.i Tv Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share